‘হিন্দুওকা হিন্দুস্তান’ স্লোগান দিয়ে দিল্লিতে মসজিদে আগুন

শেয়ার করুন...

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথমবারের মতো ভারত সফরের মধ্যেই নাগরিকত্ব আইনের পক্ষে-বিপক্ষে বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।মঙ্গলবার সংঘর্ষ চলকালে নয়াদিল্লির একটি প্রাচীন মসজিদে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। ‘জয় শ্রী রাম’ এবং ‘হিন্দুওকা হিন্দুস্তান’ স্লোগান দিয়ে একদল সশস্ত্র দুর্বৃত্ত এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়।

ওই দুর্বৃত্তরা মসজিদের মিনার থেকে মাইক ফেলে দিয়ে সেখানে ভগবান হনুমানের ছবি সম্বলিত পতাকা লাগায়। ভারতীয় সংবাদমাধ্য দ্য ওয়ারের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই ঘটনার একটি ভিডিও। ওই ভিডিওটিতে অনেকেই মন্তব্য করেছেন, সিএএ ইস্যুতে মোদি সরকার অসাম্প্রদায়িক ভারতকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে। টুইটারে ছড়িয়ে পড়া ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, ভারতের পতাকা হাতে এক ব্যক্তি মিনার বেয়ে উঠছেন। তিনি লাথি মেরে মিনারের একটি অংশ ভেঙে ফেলার চেষ্টা করছেন। এ সময় সহিংসকারীরা মসজিদ কম্পাউন্ডে থাকা বেশ কয়েকটি দোকানে লুটপাট চালায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মসজিদে আগুন লাগার পর সেখানে সাংবাদিকরা পৌঁছে দেখেন, দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন দোকানের সাটার ভেঙে লুটপাট করা হয়েছে। জিনিসপত্র রাস্তায় এলোমেলো অবস্থায় পড়ে আছে। কিন্তু সেখানে কোনো পুলিশের উপস্থিতি নেই। লুটপাটের বিষয়ে স্থানীয়রা গণমাধ্যম কর্মীদের বলেন, লুটপাটকারীরা স্থানীয় নন। এই অঞ্চলটি হিন্দু অধ্যুষিত কিন্তু বেশ কয়েকটি মুসলিম পরিবার বসবাস করে। পুলিশ একবার এসে মুসলিম সম্প্রদায়ের লোকদের এলাকা থেকে সরিয়ে নিরাপদে নিয়ে গেছে।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হিন্দুওকা হিন্দুস্তান’ স্লোগান দিয়ে দিল্লিতে মসজিদে আগুন

শেয়ার করুন...

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথমবারের মতো ভারত সফরের মধ্যেই নাগরিকত্ব আইনের পক্ষে-বিপক্ষে বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।মঙ্গলবার সংঘর্ষ চলকালে নয়াদিল্লির একটি প্রাচীন মসজিদে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। ‘জয় শ্রী রাম’ এবং ‘হিন্দুওকা হিন্দুস্তান’ স্লোগান দিয়ে একদল সশস্ত্র দুর্বৃত্ত এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়।

ওই দুর্বৃত্তরা মসজিদের মিনার থেকে মাইক ফেলে দিয়ে সেখানে ভগবান হনুমানের ছবি সম্বলিত পতাকা লাগায়। ভারতীয় সংবাদমাধ্য দ্য ওয়ারের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই ঘটনার একটি ভিডিও। ওই ভিডিওটিতে অনেকেই মন্তব্য করেছেন, সিএএ ইস্যুতে মোদি সরকার অসাম্প্রদায়িক ভারতকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে। টুইটারে ছড়িয়ে পড়া ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, ভারতের পতাকা হাতে এক ব্যক্তি মিনার বেয়ে উঠছেন। তিনি লাথি মেরে মিনারের একটি অংশ ভেঙে ফেলার চেষ্টা করছেন। এ সময় সহিংসকারীরা মসজিদ কম্পাউন্ডে থাকা বেশ কয়েকটি দোকানে লুটপাট চালায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মসজিদে আগুন লাগার পর সেখানে সাংবাদিকরা পৌঁছে দেখেন, দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন দোকানের সাটার ভেঙে লুটপাট করা হয়েছে। জিনিসপত্র রাস্তায় এলোমেলো অবস্থায় পড়ে আছে। কিন্তু সেখানে কোনো পুলিশের উপস্থিতি নেই। লুটপাটের বিষয়ে স্থানীয়রা গণমাধ্যম কর্মীদের বলেন, লুটপাটকারীরা স্থানীয় নন। এই অঞ্চলটি হিন্দু অধ্যুষিত কিন্তু বেশ কয়েকটি মুসলিম পরিবার বসবাস করে। পুলিশ একবার এসে মুসলিম সম্প্রদায়ের লোকদের এলাকা থেকে সরিয়ে নিরাপদে নিয়ে গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD