শেখ হাসিনার মনোনয়নপত্র জমা গোপালগঞ্জ-৩ আসনে

শেয়ার করুন...

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন নেতা-কর্মীরা।

মঙ্গলবার সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ,‌ কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ ক‌বির হোসেনের নেতৃত্বে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা না‌কিব হাসান তরফদারের কাছে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এরপর গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার এবং পরে কোটালীপাড়া উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মাহফুজুর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, শেখ ফজলুর রহমান মারুফ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বসার খা‌য়ের, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন, কোটালীপাড়া উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি সুবাস চন্দ্র জয়ধরহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন এবং কোটালীপাড়া উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসন। এ আসনে বর্তমান সাংসদ কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশে ফিরে আসার পর ১৯৮৬ সাল থেকে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংখ্যালঘু অধ্যুষিত এ আসনটি আওয়ামীলীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। এ আসনটিতে আওয়ামীলীগ প্রার্থীর বিপরীতে নির্বাচন করে অন্য দলের প্রার্থীরা তাদের জামানত হারান। কারণ এ এলাকার মানুষের আশা-ভরসার একমাত্র প্রতীক নৌকা।

সর্বশেষ সংবাদ

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

» মনির কাসেমীর বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার মনোনয়নপত্র জমা গোপালগঞ্জ-৩ আসনে

শেয়ার করুন...

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন নেতা-কর্মীরা।

মঙ্গলবার সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ,‌ কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ ক‌বির হোসেনের নেতৃত্বে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা না‌কিব হাসান তরফদারের কাছে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এরপর গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার এবং পরে কোটালীপাড়া উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মাহফুজুর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, শেখ ফজলুর রহমান মারুফ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বসার খা‌য়ের, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন, কোটালীপাড়া উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি সুবাস চন্দ্র জয়ধরহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন এবং কোটালীপাড়া উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসন। এ আসনে বর্তমান সাংসদ কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশে ফিরে আসার পর ১৯৮৬ সাল থেকে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংখ্যালঘু অধ্যুষিত এ আসনটি আওয়ামীলীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। এ আসনটিতে আওয়ামীলীগ প্রার্থীর বিপরীতে নির্বাচন করে অন্য দলের প্রার্থীরা তাদের জামানত হারান। কারণ এ এলাকার মানুষের আশা-ভরসার একমাত্র প্রতীক নৌকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD