ঝিনাইদহ জেলা জুড়েই হোটেল-রেস্টুরেন্ট ও রান্নাঘর রাস্তার ওপর!

শেয়ার করুন...

তারেক জাহিদ, ঝিনাইদহঃ- ঝিনাইদহ জেলার হাটবাজারের হোটেল-রেস্টুরেন্ট ও হোটেলের রান্না করা হচ্ছে রাস্তার ওপর খোলা জায়গায়। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খোলা খাবার খেয়ে অনেকেই নানা রোগে আক্রান্ত হচ্ছেন। ঝিনাইদহ জেলা শহর, উপজেলা শহর ও বিভিন্ন হাটবাজারে কয়েকশ হোটেল রেস্টুরেন্ট রয়েছে। হাতে গোনা দু-একটি বাদে সব হোটেল রেস্টুরেন্ট ও রাস্তার ওপর গ্যাস সিলিন্ডারে রান্নার করা হয়।

এতে সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনার প্রচন্ড আশঙ্কাও রয়েছে। এতে করে রাস্তার ধুলাবালি খাবারে পড়ছে। এতই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রান্না হচ্ছে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। শৈলকুপা শহরের ব্রিজ রোডে রাস্তার ওপর তিনটি হোটেল রান্নার কাজ করছে। সৃষ্টি হয় যানজট।

ঝিনাইদহ শহরেও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের অনেক হোটেলের রান্না রাস্তার গা ঘেঁষে করে। কালীগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় হোটেলগুলোরও একই অবস্থা। কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা শহরে একই অবস্থা নজরে পড়ে। শৈলকুপায় ব্রিজের পাশের হোটেল কফি হাউজের মালিক শাহিন জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা সত্তে¡ও তারা রাস্তার ওপর রান্নার কাজ করছেন। এছাড়া কোনো উপায় নেই। কারণ রান্না করার মতো জায়গা তাদের নেই। এছাড়া খাবার ঘর হোটেলের মালিক লিয়াকত বলেন, ধুলা পড়ছে না। ধুলা না পড়ার জন্য পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে। রাস্তার ওপর রান্না করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ জায়গা সংকট।

ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে পথ খাবার বন্ধে প্রচার কমিটির সভাপতি মো. আমিনুর রহমান টুকু বলেন, পথে খাবার তৈরি ও বিক্রি বন্ধে জনসচেতনতার জন্য সভা ও সেমিনার করে থাকেন তারা। ঝিনাইদহ শহরে অন্তত ১০০টি স্পটে খোলা খাবার বিক্রি করা হচ্ছে। এ সমস্ত খাবার খেয়ে অনেকেই রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এ ব্যাপারে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, রাস্তার গা ঘেঁষে খোলা স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে। অস্বাস্থ্যকর খাবারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এগুলো বন্ধ হওয়া উচিত।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ জেলা জুড়েই হোটেল-রেস্টুরেন্ট ও রান্নাঘর রাস্তার ওপর!

শেয়ার করুন...

তারেক জাহিদ, ঝিনাইদহঃ- ঝিনাইদহ জেলার হাটবাজারের হোটেল-রেস্টুরেন্ট ও হোটেলের রান্না করা হচ্ছে রাস্তার ওপর খোলা জায়গায়। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খোলা খাবার খেয়ে অনেকেই নানা রোগে আক্রান্ত হচ্ছেন। ঝিনাইদহ জেলা শহর, উপজেলা শহর ও বিভিন্ন হাটবাজারে কয়েকশ হোটেল রেস্টুরেন্ট রয়েছে। হাতে গোনা দু-একটি বাদে সব হোটেল রেস্টুরেন্ট ও রাস্তার ওপর গ্যাস সিলিন্ডারে রান্নার করা হয়।

এতে সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনার প্রচন্ড আশঙ্কাও রয়েছে। এতে করে রাস্তার ধুলাবালি খাবারে পড়ছে। এতই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রান্না হচ্ছে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। শৈলকুপা শহরের ব্রিজ রোডে রাস্তার ওপর তিনটি হোটেল রান্নার কাজ করছে। সৃষ্টি হয় যানজট।

ঝিনাইদহ শহরেও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের অনেক হোটেলের রান্না রাস্তার গা ঘেঁষে করে। কালীগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় হোটেলগুলোরও একই অবস্থা। কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা শহরে একই অবস্থা নজরে পড়ে। শৈলকুপায় ব্রিজের পাশের হোটেল কফি হাউজের মালিক শাহিন জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা সত্তে¡ও তারা রাস্তার ওপর রান্নার কাজ করছেন। এছাড়া কোনো উপায় নেই। কারণ রান্না করার মতো জায়গা তাদের নেই। এছাড়া খাবার ঘর হোটেলের মালিক লিয়াকত বলেন, ধুলা পড়ছে না। ধুলা না পড়ার জন্য পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে। রাস্তার ওপর রান্না করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ জায়গা সংকট।

ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে পথ খাবার বন্ধে প্রচার কমিটির সভাপতি মো. আমিনুর রহমান টুকু বলেন, পথে খাবার তৈরি ও বিক্রি বন্ধে জনসচেতনতার জন্য সভা ও সেমিনার করে থাকেন তারা। ঝিনাইদহ শহরে অন্তত ১০০টি স্পটে খোলা খাবার বিক্রি করা হচ্ছে। এ সমস্ত খাবার খেয়ে অনেকেই রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এ ব্যাপারে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, রাস্তার গা ঘেঁষে খোলা স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে। অস্বাস্থ্যকর খাবারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এগুলো বন্ধ হওয়া উচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD