এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিলের দাবি, ঝাড়ু মিছিল

শেয়ার করুন...

জাতীয় পার্টির মহাসচিব ও পটুয়াখালী-১ আসনের সাংসদ এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ঝাড়ু, জুতা ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। এ ছাড়া মিছিল শেষে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। মিছিল প্রদর্শনকালে কয়েক সহস্রাধিক নারী-পুরুষ তাকে কটূক্তি করে নানা স্লোগান দিতে থাকেন। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সকাল থেকে শত শত নারী-পুরুষের জামায়েত ঘটে। এ সময় জাপার নেতা রুহুল আমিনের বিরুদ্ধে নানা অশোভনীয় স্লোগান দিতে থাকেন তারা। এসময় স্থানীয়রা পটুয়াখালী জেলা আওয়ামী লীগেরর সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পক্ষে নৌকার স্লোগান দিতে থাকেন।

বেলা সাড়ে ১১টার দিকে কয়েক নারী-পুরুষ বিক্ষুব্ধ হয়ে ঝাড়ু ও জুতা প্রদর্শন করে শহরে একটি বিশাল মিছিল বের করে। এ সময় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের ছবিতে ঝাড়ু দিতে দিতে মিছিলটির অগ্রগতি ঘটে। পরে লঞ্চ টার্মিটাল চত্বরে তার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা।মিছিল প্রদর্শনকালে বিক্ষুব্ধ জনতা বলেন, বাকেরগঞ্জের রুহুল আমিন বাকেরগঞ্জে ফিরে যা। এ ছাড়া তার বিরুদ্ধে অশোভনীয়মূলক স্লোগান দেন তারা।এদিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে পটুয়াখালী-১ আসনের একাধিক দলের প্রার্থীর মনোনয়ন দাখিল করার শেষ দিন আজ বুধবার।

এর আগে মঙ্গলবার জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হেলিকপ্টারযোগে পটুয়াখালীতে এসে জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এমন খবর এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। ওই দিনই পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার বাসার সামনে একাধিক নারী-পুরুষ জড় হয়ে জাপার এ নেতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।-যুগান্তর

সর্বশেষ সংবাদ

» ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী!!

» বকশীগঞ্জে মাদক নির্মূলে ‘স্বপ্ন ছোঁয়া’র মানবিক পদযাত্রা

» প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খাল পরিদর্শনে শার্শায় প্রতিমন্ত্রী

» ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ

» শার্শার উলাশী জিয়ার খাল পুনঃখনন উদ্বোধন করবেন তারেক রহমান

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

» শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিলের দাবি, ঝাড়ু মিছিল

শেয়ার করুন...

জাতীয় পার্টির মহাসচিব ও পটুয়াখালী-১ আসনের সাংসদ এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ঝাড়ু, জুতা ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। এ ছাড়া মিছিল শেষে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। মিছিল প্রদর্শনকালে কয়েক সহস্রাধিক নারী-পুরুষ তাকে কটূক্তি করে নানা স্লোগান দিতে থাকেন। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সকাল থেকে শত শত নারী-পুরুষের জামায়েত ঘটে। এ সময় জাপার নেতা রুহুল আমিনের বিরুদ্ধে নানা অশোভনীয় স্লোগান দিতে থাকেন তারা। এসময় স্থানীয়রা পটুয়াখালী জেলা আওয়ামী লীগেরর সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পক্ষে নৌকার স্লোগান দিতে থাকেন।

বেলা সাড়ে ১১টার দিকে কয়েক নারী-পুরুষ বিক্ষুব্ধ হয়ে ঝাড়ু ও জুতা প্রদর্শন করে শহরে একটি বিশাল মিছিল বের করে। এ সময় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের ছবিতে ঝাড়ু দিতে দিতে মিছিলটির অগ্রগতি ঘটে। পরে লঞ্চ টার্মিটাল চত্বরে তার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা।মিছিল প্রদর্শনকালে বিক্ষুব্ধ জনতা বলেন, বাকেরগঞ্জের রুহুল আমিন বাকেরগঞ্জে ফিরে যা। এ ছাড়া তার বিরুদ্ধে অশোভনীয়মূলক স্লোগান দেন তারা।এদিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে পটুয়াখালী-১ আসনের একাধিক দলের প্রার্থীর মনোনয়ন দাখিল করার শেষ দিন আজ বুধবার।

এর আগে মঙ্গলবার জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হেলিকপ্টারযোগে পটুয়াখালীতে এসে জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এমন খবর এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। ওই দিনই পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার বাসার সামনে একাধিক নারী-পুরুষ জড় হয়ে জাপার এ নেতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।-যুগান্তর

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD