ছাত্রীর সাথে অশালীন আচরণ, সেই শিক্ষক বরখাস্ত

শেয়ার করুন...

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে প্রাণিবিদ্যা বিভাগের সেই প্রভাষক দুরুল হুদাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্কুলের গভর্নিং বডির সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুরুল হুদার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে ও অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত করতে নির্দেশ প্রদান করে উচ্চ আদালত।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের স্কুলের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক দুরুল হুদার ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার হওয়ায় তাকে গত ২০ অক্টোবর ২০১৯ তারিখ থেকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জীবিকা নির্বাহ ভাতা প্রাপ্য হবেন। স্কুল সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ অক্টোবর স্কুলের এক ছাত্রীকে পড়াতে গিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ ওঠে দুরুল হুদার বিরুদ্ধে। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ ২০ অক্টোবর তাকে গ্রেপ্তার করে। ১৫ ডিসেম্বর দুরুল হুদা জামিনে মুক্ত হয়ে কর্মস্থলে যোগ দেন।

জানতে চাইলে স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও আইইআর-এর পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও সরকারি চাকরিবিধি অনুযায়ী দুরুল হুদাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়াসমূহ সম্পন্ন করতে কিছুটা বিলম্ব হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ দু’মাস কারাগারে থাকলেও দুরুল হুদার বিরুদ্ধে সরকারি চাকরিবিধি এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। পরে হাইকোর্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারির পর কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিল।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীর সাথে অশালীন আচরণ, সেই শিক্ষক বরখাস্ত

শেয়ার করুন...

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে প্রাণিবিদ্যা বিভাগের সেই প্রভাষক দুরুল হুদাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্কুলের গভর্নিং বডির সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুরুল হুদার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে ও অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত করতে নির্দেশ প্রদান করে উচ্চ আদালত।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের স্কুলের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক দুরুল হুদার ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার হওয়ায় তাকে গত ২০ অক্টোবর ২০১৯ তারিখ থেকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জীবিকা নির্বাহ ভাতা প্রাপ্য হবেন। স্কুল সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ অক্টোবর স্কুলের এক ছাত্রীকে পড়াতে গিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ ওঠে দুরুল হুদার বিরুদ্ধে। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ ২০ অক্টোবর তাকে গ্রেপ্তার করে। ১৫ ডিসেম্বর দুরুল হুদা জামিনে মুক্ত হয়ে কর্মস্থলে যোগ দেন।

জানতে চাইলে স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও আইইআর-এর পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও সরকারি চাকরিবিধি অনুযায়ী দুরুল হুদাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়াসমূহ সম্পন্ন করতে কিছুটা বিলম্ব হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ দু’মাস কারাগারে থাকলেও দুরুল হুদার বিরুদ্ধে সরকারি চাকরিবিধি এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। পরে হাইকোর্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারির পর কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD