রাজধানীর খিলগাঁওয়ে স্বামীর সঙ্গে কলহে ২ সন্তানকে খুন করেন পপি!

শেয়ার করুন...

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাড়িতে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছেন আখতারুন্নেসা পপি (২৮) নামের এক গৃহবধূ। সন্তানদের হত্যার পর নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। দক্ষিণ গোড়ান এলাকার বাসা থেকে অগ্নিদগ্ধ অবস্থায় পপিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেহের ১৮ শতাংশের মতো পুড়ে গেছে। ঘটনার খবর পেয়ে শনিবার (৭ মার্চ) সকালে ওই নারীর দুই সন্তান আলফি (১১) ও জান্নাতুলের (৭) মরদেহ উদ্ধার করেছে। তবে ওই ঘরে আগুন ধরার কিংবা চুরি-ডাকাতির কোনো চিহ্ন পায়নি পুলিশ।

ওই বাসায় দুই শিশু সন্তানকে নিয়ে থাকতেন পপি; শিশুদের বাবা মোজাম্মেল হক মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে থাকেন, সেখানে তার বৈদ্যুতিক সরঞ্জামের দোকান রয়েছে। শিশু সন্তানদের গলা কেটে হত্যার পর পপির আত্মহত্যা চেষ্টার কারণ এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে পপির বাবা আবু তালেব ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, তার মেয়ে ও জামাতার মধ্যে কলহ ছিল। তার মেয়ে বিয়ের পর নয় বছর তার সঙ্গে থাকলেও কিছু দিন আগে আলাদা বাসা নিয়েছিলেন। জামাতা মোজাম্মেল প্রতি সপ্তাহে ঢাকা আসতেন, তবে গেল সপ্তাহে আসেননি। স্বামীর সঙ্গে কলহ থেকে পপি গায়ে আগুন ধরিয়ে দেন বলে ধারণা করছেন তিনি। বিষয়টি নিয়ে পপির স্বামী মোজাম্মেল হক জানান, প্রতি শুক্রবার তিনি ঢাকার বাসায় আসেন। কিন্তু বাড়িতে একটি জমি নিয়ে ঝামেলা থাকায় এ সপ্তাহে তিনি আসতে পারেননি। শুক্রবার রাত ৯টার দিকে পপির সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, রবিবার তিনি ঢাকায় আসবেন।

এই ধরনের ঘটনা তার স্ত্রী ঘটাতে পারে, তেমন কিছু আঁচ করতে পারেননি বলে জানান মোজাম্মেল হক। এ ব্যাপারে খিলগাঁও থানার ওসি জানান, শুক্রবার রাতের কোনো এক সময়ে পপি তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। গুরুতর দগ্ধ অবস্থায় পপিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পপির পা ও হাত মিলিয়ে দেহের ১৮ শতাংশের মতো পুড়েছে।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর খিলগাঁওয়ে স্বামীর সঙ্গে কলহে ২ সন্তানকে খুন করেন পপি!

শেয়ার করুন...

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাড়িতে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছেন আখতারুন্নেসা পপি (২৮) নামের এক গৃহবধূ। সন্তানদের হত্যার পর নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। দক্ষিণ গোড়ান এলাকার বাসা থেকে অগ্নিদগ্ধ অবস্থায় পপিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেহের ১৮ শতাংশের মতো পুড়ে গেছে। ঘটনার খবর পেয়ে শনিবার (৭ মার্চ) সকালে ওই নারীর দুই সন্তান আলফি (১১) ও জান্নাতুলের (৭) মরদেহ উদ্ধার করেছে। তবে ওই ঘরে আগুন ধরার কিংবা চুরি-ডাকাতির কোনো চিহ্ন পায়নি পুলিশ।

ওই বাসায় দুই শিশু সন্তানকে নিয়ে থাকতেন পপি; শিশুদের বাবা মোজাম্মেল হক মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে থাকেন, সেখানে তার বৈদ্যুতিক সরঞ্জামের দোকান রয়েছে। শিশু সন্তানদের গলা কেটে হত্যার পর পপির আত্মহত্যা চেষ্টার কারণ এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে পপির বাবা আবু তালেব ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, তার মেয়ে ও জামাতার মধ্যে কলহ ছিল। তার মেয়ে বিয়ের পর নয় বছর তার সঙ্গে থাকলেও কিছু দিন আগে আলাদা বাসা নিয়েছিলেন। জামাতা মোজাম্মেল প্রতি সপ্তাহে ঢাকা আসতেন, তবে গেল সপ্তাহে আসেননি। স্বামীর সঙ্গে কলহ থেকে পপি গায়ে আগুন ধরিয়ে দেন বলে ধারণা করছেন তিনি। বিষয়টি নিয়ে পপির স্বামী মোজাম্মেল হক জানান, প্রতি শুক্রবার তিনি ঢাকার বাসায় আসেন। কিন্তু বাড়িতে একটি জমি নিয়ে ঝামেলা থাকায় এ সপ্তাহে তিনি আসতে পারেননি। শুক্রবার রাত ৯টার দিকে পপির সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, রবিবার তিনি ঢাকায় আসবেন।

এই ধরনের ঘটনা তার স্ত্রী ঘটাতে পারে, তেমন কিছু আঁচ করতে পারেননি বলে জানান মোজাম্মেল হক। এ ব্যাপারে খিলগাঁও থানার ওসি জানান, শুক্রবার রাতের কোনো এক সময়ে পপি তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। গুরুতর দগ্ধ অবস্থায় পপিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পপির পা ও হাত মিলিয়ে দেহের ১৮ শতাংশের মতো পুড়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD