দৈহিক সম্পর্কের ফাঁদে ফেলতো তারা

শেয়ার করুন...

টার্গেট উচ্চবিত্তদের প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে গোয়েন্দা পুলিশের ভয় দেখিয়ে মুক্তিপন আদায়ের সাথে জড়িত থাকার অভিযোগে বিএম কলেজের অনার্সের ছাত্রীসহ ১০ জনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- শরীয়তপুরের গোসাইরহাটের নতুন বাজারের মতিন মুন্সির ছেলের জাকির হোসেন, বরিশাল কাশিপুর বাজারের মৃত সালাম বয়াতীর ছেলের মামুন বয়াতী, বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়কের ইসাহাক হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার, বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন ভবানীপুরের আনছার আলী হাওলাদারের ছেলে মকবুল হোসেন, নগরীর চহঠা মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে আরিফুর রহমান তালুকদার, নগরীর কাউনিয়া মহাশশ্মান এলাকার ভাড়াটিয়া মকবুল হোসেনের স্ত্রী লিজা বেগম, শরীয়তপুরের গোসাইরহাটের নতুন বাজারের জাকির হোসেনের স্ত্রী মঞ্জুয়ারা মনি, ঝালকাঠির কাঠালিয়ার আওরাবুনিয়ার জাহাঙ্গীর মোল্লার মেয়ে এবং বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স শেষবর্ষের ছাত্রী ফারজানা আক্তার মুক্তা, নগরীর ফকিরবাড়ি রোডের আবুল কালাম আজাদের স্ত্রী খুশী বেগম ও বরিশাল সদর উপজেলার চরকাউয়ার শামিম সরদারের স্ত্রী আশা আক্তার।

দুপুরে সাংবাদিক সম্মেলনে নগর বিশেষ শাখার উপ-কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, নগরীর ঠিকাদার সোহেল আল মাসুদ প্রতারণার শিকার হয়ে গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগে তিনি পুলিশকে জানান, বরিশাল বিএম কলেজের স্নাতক চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী ফারজানা আক্তার ঝুমুরের সাথে মোবাইলে এক মাস আগে তার (মাসুদ) পরিচয় হয়। এর সুবাদে প্রতিদিন মোবাইলে তাদের দুই জনের কথা হয়। মোবাইলে ঘনিষ্ঠতার এক পর্যায়ে ঝুমুর মাসুদের সাথে দেখা করার প্রস্তাব দেয়।

পরে ঝুমুরের সহযোগী নগরীর শ্রীনাথ চ্যাটার্জী লেনের বাবু মিয়ার ভাড়াটিয়া মামুন বয়াতীর বাসায় তারা দেখা করে। অল্প সময়ের মধ্যেই মাসুদকে বিবস্ত্র করে ছবি তোলে সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি। এর কিছুক্ষণ পরেই সেখানে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন লোক প্রবেশ করে। তারা পুলিশের মতো আচরণ করে এবং মোটা অংকের টাকা দাবি করে; না হলে তাকে গ্রেপ্তারের ভয় দেখায়। বাধ্য হয়ে মাসুদ তাৎক্ষণিক ৯ হাজার এবং পরে বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার টাকা দিয়ে জিন্মিদশা থেকে মুক্ত হয়। বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানানো হলে মঙ্গলবার রাতে ওই বাসাসহ বিভিন্ন স্থান থেকে ওই ১০ প্রতারককে আটক করা হয়। এর মধ্যে ৫ জন পুরুষ এবং ৫ জন নারী।

আটককৃতরা এই প্রক্রিয়ায় আরও বেশ কয়েকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে এবং তাদের সাথে আরও অনেকের সম্পৃক্ত রয়েছে বলে পুলিশকে জানিয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা চলছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপ-কমিশনার।

সর্বশেষ সংবাদ

» আসেন আমারা কোরআন পড়ি, কোনআন ধারা জীবন গড়ি: গিয়াসউদ্দিন

» দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে গণমানুষের আস্থার প্রতীক: মেয়র প্রার্থী পলিন

» বকশীগঞ্জ পৌরসভার মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা সরকার রাসেল

» প্যান্টের ওপর জাইঙ্গা পরলেই কিন্তু সুপারম‍্যান হওয়া যায়না এমপি সাহেব: জুলকারনাইন সায়ের

» হঠাৎ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, অফিস তালাবদ্ধ

» দীর্ঘ যুদ্ধে ইরানের বিরুদ্ধে কতদিন টেকা সম্ভব ইসরায়েলের?

» খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

» ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষতির প্রমাণ পায়নি আইএইএ

» মৌলভীবাজারে আতৎকিত প্রবাসী পরিবার : ঘটনাস্থল পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার

» বন্দরে মদ গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দৈহিক সম্পর্কের ফাঁদে ফেলতো তারা

শেয়ার করুন...

টার্গেট উচ্চবিত্তদের প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে গোয়েন্দা পুলিশের ভয় দেখিয়ে মুক্তিপন আদায়ের সাথে জড়িত থাকার অভিযোগে বিএম কলেজের অনার্সের ছাত্রীসহ ১০ জনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- শরীয়তপুরের গোসাইরহাটের নতুন বাজারের মতিন মুন্সির ছেলের জাকির হোসেন, বরিশাল কাশিপুর বাজারের মৃত সালাম বয়াতীর ছেলের মামুন বয়াতী, বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়কের ইসাহাক হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার, বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন ভবানীপুরের আনছার আলী হাওলাদারের ছেলে মকবুল হোসেন, নগরীর চহঠা মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে আরিফুর রহমান তালুকদার, নগরীর কাউনিয়া মহাশশ্মান এলাকার ভাড়াটিয়া মকবুল হোসেনের স্ত্রী লিজা বেগম, শরীয়তপুরের গোসাইরহাটের নতুন বাজারের জাকির হোসেনের স্ত্রী মঞ্জুয়ারা মনি, ঝালকাঠির কাঠালিয়ার আওরাবুনিয়ার জাহাঙ্গীর মোল্লার মেয়ে এবং বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স শেষবর্ষের ছাত্রী ফারজানা আক্তার মুক্তা, নগরীর ফকিরবাড়ি রোডের আবুল কালাম আজাদের স্ত্রী খুশী বেগম ও বরিশাল সদর উপজেলার চরকাউয়ার শামিম সরদারের স্ত্রী আশা আক্তার।

দুপুরে সাংবাদিক সম্মেলনে নগর বিশেষ শাখার উপ-কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, নগরীর ঠিকাদার সোহেল আল মাসুদ প্রতারণার শিকার হয়ে গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগে তিনি পুলিশকে জানান, বরিশাল বিএম কলেজের স্নাতক চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী ফারজানা আক্তার ঝুমুরের সাথে মোবাইলে এক মাস আগে তার (মাসুদ) পরিচয় হয়। এর সুবাদে প্রতিদিন মোবাইলে তাদের দুই জনের কথা হয়। মোবাইলে ঘনিষ্ঠতার এক পর্যায়ে ঝুমুর মাসুদের সাথে দেখা করার প্রস্তাব দেয়।

পরে ঝুমুরের সহযোগী নগরীর শ্রীনাথ চ্যাটার্জী লেনের বাবু মিয়ার ভাড়াটিয়া মামুন বয়াতীর বাসায় তারা দেখা করে। অল্প সময়ের মধ্যেই মাসুদকে বিবস্ত্র করে ছবি তোলে সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি। এর কিছুক্ষণ পরেই সেখানে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন লোক প্রবেশ করে। তারা পুলিশের মতো আচরণ করে এবং মোটা অংকের টাকা দাবি করে; না হলে তাকে গ্রেপ্তারের ভয় দেখায়। বাধ্য হয়ে মাসুদ তাৎক্ষণিক ৯ হাজার এবং পরে বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার টাকা দিয়ে জিন্মিদশা থেকে মুক্ত হয়। বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানানো হলে মঙ্গলবার রাতে ওই বাসাসহ বিভিন্ন স্থান থেকে ওই ১০ প্রতারককে আটক করা হয়। এর মধ্যে ৫ জন পুরুষ এবং ৫ জন নারী।

আটককৃতরা এই প্রক্রিয়ায় আরও বেশ কয়েকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে এবং তাদের সাথে আরও অনেকের সম্পৃক্ত রয়েছে বলে পুলিশকে জানিয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা চলছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপ-কমিশনার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD