করোনা আক্রান্ত’র বাড়িতে খাদ্য ও ঔষধ পৌঁছে দিল ইউএনও মারুফুল আলম

শেয়ার করুন...

করোনাভাইরাসে আক্রান্ত কুমিল্লা থেকে বাগেরহাটের চিতলমারীতে আসা জুটমিল শ্রমিকের বাড়িতে উপজেলা প্রশাসন খাদ্য সামগ্রী ও ঔষধ পৌঁছে দিয়েছে। মঙ্গলবার বিকেলে চিতলমারী উপজেলার হিজলা কাজিপাড়া গ্রামে আক্রান্তের বাড়িতে গিয়ে এগুলো পৌঁছে দেয়া হয়। এ সময় করোনা ভাইরাস আক্রান্তের ঘটনায় আরও একটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এর আগে আক্রান্ত’র বাড়িসহ আশেপাশের ৪ টি বাড়ি লকডাউনে ছিল। এ নিয়ে ওই এলাকার মোট ৫ টি বাড়ি লকডাউন ঘোষণা করা হল। এছাড়া আগামী বৃহস্পতিবার আক্রান্ত ওই ব্যাক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হবে।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুন হাসান মিলন এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এ নিয়ে চিতলমারীতে মোট আক্রান্তের সংখ্যা ৪ জন। এরা সবাই বাইরে থেকে করোনা আক্রান্ত হয়ে এলাকায় ফিরেছেন। এদের মধ্যে ফরিদপুরের ভাঙ্গা থেকে আসা পাটরপাড়া গ্রামের মোঃ কবিরুল মোল্লা (৩৫) ও ঢাকার জুরাইন থেকে আসা চরচিংগুড়ী গ্রামের স্বামী মোঃ ইমনার শেখ (২৫) এবং তার স্ত্রী সুমি আক্তার (১৮) (মোট ৩ জন) সুস্থ্য হয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম জানান, আক্রান্ত ওই ব্যাক্তি (৪২) উপজেলার হিজলা কাজিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লার একটি জুটমিলে কাজ করতেন। গত ২০ মে তিনি কুমিল্লা থেকে গ্রামের বাড়িতে আসেন। করোনা উপসর্গ থাকায় তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। হোম কোয়ারেন্টাইনে থেকে পালিয়ে তিনি পার্শ্ববর্তী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক আত্মীয়র বাড়িতে যান। সেখানে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে ২৩ মে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায়। ২৪ মে সে পুনরায় চিতলমারীর হিজলায় চলে আসে। ২৫ মে তার রিপোর্ট পজেটিভ আসে। এ খবর পেয়ে সোমবার রাতেই আক্রান্ত ব্যাক্তির বাড়িসহ আশেপাশের ৪ বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন। পরবর্তীতে আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১১ টার দিকে ওই বাড়ির পাশের আরো একটি বাড়িসহ মোট ৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সাথে করোনাভাইরাসে আক্রান্ত জুটমিল শ্রমিকের বাড়িতে খাদ্য সামগ্রী ও ঔষধ পৌঁছে দেয়া হয়েছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুন হাসান মিলন জানান, আগামী বৃহস্পতিবার আক্রান্ত ওই ব্যাক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হবে।

সর্বশেষ সংবাদ

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

» শার্শায় ১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত’র বাড়িতে খাদ্য ও ঔষধ পৌঁছে দিল ইউএনও মারুফুল আলম

শেয়ার করুন...

করোনাভাইরাসে আক্রান্ত কুমিল্লা থেকে বাগেরহাটের চিতলমারীতে আসা জুটমিল শ্রমিকের বাড়িতে উপজেলা প্রশাসন খাদ্য সামগ্রী ও ঔষধ পৌঁছে দিয়েছে। মঙ্গলবার বিকেলে চিতলমারী উপজেলার হিজলা কাজিপাড়া গ্রামে আক্রান্তের বাড়িতে গিয়ে এগুলো পৌঁছে দেয়া হয়। এ সময় করোনা ভাইরাস আক্রান্তের ঘটনায় আরও একটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এর আগে আক্রান্ত’র বাড়িসহ আশেপাশের ৪ টি বাড়ি লকডাউনে ছিল। এ নিয়ে ওই এলাকার মোট ৫ টি বাড়ি লকডাউন ঘোষণা করা হল। এছাড়া আগামী বৃহস্পতিবার আক্রান্ত ওই ব্যাক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হবে।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুন হাসান মিলন এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এ নিয়ে চিতলমারীতে মোট আক্রান্তের সংখ্যা ৪ জন। এরা সবাই বাইরে থেকে করোনা আক্রান্ত হয়ে এলাকায় ফিরেছেন। এদের মধ্যে ফরিদপুরের ভাঙ্গা থেকে আসা পাটরপাড়া গ্রামের মোঃ কবিরুল মোল্লা (৩৫) ও ঢাকার জুরাইন থেকে আসা চরচিংগুড়ী গ্রামের স্বামী মোঃ ইমনার শেখ (২৫) এবং তার স্ত্রী সুমি আক্তার (১৮) (মোট ৩ জন) সুস্থ্য হয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম জানান, আক্রান্ত ওই ব্যাক্তি (৪২) উপজেলার হিজলা কাজিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লার একটি জুটমিলে কাজ করতেন। গত ২০ মে তিনি কুমিল্লা থেকে গ্রামের বাড়িতে আসেন। করোনা উপসর্গ থাকায় তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। হোম কোয়ারেন্টাইনে থেকে পালিয়ে তিনি পার্শ্ববর্তী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক আত্মীয়র বাড়িতে যান। সেখানে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে ২৩ মে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায়। ২৪ মে সে পুনরায় চিতলমারীর হিজলায় চলে আসে। ২৫ মে তার রিপোর্ট পজেটিভ আসে। এ খবর পেয়ে সোমবার রাতেই আক্রান্ত ব্যাক্তির বাড়িসহ আশেপাশের ৪ বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন। পরবর্তীতে আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১১ টার দিকে ওই বাড়ির পাশের আরো একটি বাড়িসহ মোট ৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সাথে করোনাভাইরাসে আক্রান্ত জুটমিল শ্রমিকের বাড়িতে খাদ্য সামগ্রী ও ঔষধ পৌঁছে দেয়া হয়েছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুন হাসান মিলন জানান, আগামী বৃহস্পতিবার আক্রান্ত ওই ব্যাক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD