কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৭৯ শিশু

শেয়ার করুন...

২৫০ শয্যার কক্সবাজার সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো রামু ফতেখাঁরকুল এলাকার আতিকুর রহমানের আট মাস বয়সী ছেলে মিজানুর রহমান ও মিঠাছড়ি এলাকার মো. জাভেদের ছয় মাস বয়সী মেয়ে ওয়াজিফা। গতকাল রোববার রাতে হাসপাতালের হাম ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এ দুই শিশুর মৃত্যু হয়। আগের দিন একই ইউনিটে মারা গেছে নুর ফাহাদ নামে ছয় মাস বয়সী এক রোহিঙ্গা শিশু।

দুই শিশুর মৃত্যুর সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আএমও) শান্তনু ঘোষ। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯ শিশু। হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। ২০ শয্যার এই ইউনিটে একটি শয্যায় তিন-চারটি শিশু রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

নিহত মিজানের বাবা আতিকুর রহমান বলেন, কয়েক দিন ধরে তাঁর ছেলে সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিল। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে জ্বরের ওষুধ খাওয়ান। অবস্থার অবনতি হলে গত ২৪ এপ্রিল কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষার পর হামের লক্ষণ শনাক্ত করেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে সে মারা যায়।

নিহত ওয়াজিফার বাবা মো. জাভেদ বলেন, সর্দি–জ্বর বেড়ে গেলে মেয়েকে গতকাল রোববার সকালে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষার পর হাম শনাক্ত হলে হাম ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু রাত সাড়ে ৯টার দিকে মেয়ের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৩ মে পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৪৫২ শিশু হামে আক্রান্ত হয়েছে। বেশির ভাগ আক্রান্ত শিশু রামু, মহেশখালী, কক্সবাজার পৌরসভা, উখিয়া, চকরিয়া এলাকার। আক্রান্ত শিশুদের ৮০ শতাংশকে আগে হামের টিকা দেওয়া হয়নি। গত এক মাসে (২৯ মার্চ থেকে ৩ মে পর্যন্ত) আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৯ শিশু। একই সময়ে (এক মাসে) মারা গেছে ১৩ শিশু। এর মধ্যে সবচেয়ে বেশি রামুতে ৬, কক্সবাজার পৌরসভায় ২, মহেশখালীতে ১, কুতুবদিয়ায় ১, সদর উপজেলায় ১, উখিয়ায় ১ ও রোহিঙ্গা ১ শিশু মারা গেছে।

জেলার বিভিন্ন হাসপাতালে আজ সোমবার ভর্তি আছে হামে আক্রান্ত ১৪৭ শিশু। এর মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ৭৯, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭, পেকুয়াতে ৫, উখিয়াতে ১৫, টেকনাফে ৮, রামুতে ৭, মহেশখালীতে ১৬ শিশু।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৭৯ শিশু

শেয়ার করুন...

২৫০ শয্যার কক্সবাজার সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো রামু ফতেখাঁরকুল এলাকার আতিকুর রহমানের আট মাস বয়সী ছেলে মিজানুর রহমান ও মিঠাছড়ি এলাকার মো. জাভেদের ছয় মাস বয়সী মেয়ে ওয়াজিফা। গতকাল রোববার রাতে হাসপাতালের হাম ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এ দুই শিশুর মৃত্যু হয়। আগের দিন একই ইউনিটে মারা গেছে নুর ফাহাদ নামে ছয় মাস বয়সী এক রোহিঙ্গা শিশু।

দুই শিশুর মৃত্যুর সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আএমও) শান্তনু ঘোষ। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯ শিশু। হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। ২০ শয্যার এই ইউনিটে একটি শয্যায় তিন-চারটি শিশু রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

নিহত মিজানের বাবা আতিকুর রহমান বলেন, কয়েক দিন ধরে তাঁর ছেলে সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিল। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে জ্বরের ওষুধ খাওয়ান। অবস্থার অবনতি হলে গত ২৪ এপ্রিল কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষার পর হামের লক্ষণ শনাক্ত করেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে সে মারা যায়।

নিহত ওয়াজিফার বাবা মো. জাভেদ বলেন, সর্দি–জ্বর বেড়ে গেলে মেয়েকে গতকাল রোববার সকালে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষার পর হাম শনাক্ত হলে হাম ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু রাত সাড়ে ৯টার দিকে মেয়ের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৩ মে পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৪৫২ শিশু হামে আক্রান্ত হয়েছে। বেশির ভাগ আক্রান্ত শিশু রামু, মহেশখালী, কক্সবাজার পৌরসভা, উখিয়া, চকরিয়া এলাকার। আক্রান্ত শিশুদের ৮০ শতাংশকে আগে হামের টিকা দেওয়া হয়নি। গত এক মাসে (২৯ মার্চ থেকে ৩ মে পর্যন্ত) আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৯ শিশু। একই সময়ে (এক মাসে) মারা গেছে ১৩ শিশু। এর মধ্যে সবচেয়ে বেশি রামুতে ৬, কক্সবাজার পৌরসভায় ২, মহেশখালীতে ১, কুতুবদিয়ায় ১, সদর উপজেলায় ১, উখিয়ায় ১ ও রোহিঙ্গা ১ শিশু মারা গেছে।

জেলার বিভিন্ন হাসপাতালে আজ সোমবার ভর্তি আছে হামে আক্রান্ত ১৪৭ শিশু। এর মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ৭৯, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭, পেকুয়াতে ৫, উখিয়াতে ১৫, টেকনাফে ৮, রামুতে ৭, মহেশখালীতে ১৬ শিশু।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD