সব সাবরেজিস্ট্রার অফিসে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ কেন নয়: হাইকোর্ট

শেয়ার করুন...

জনসাধারণ যাতে কার্যক্রম দেখতে পায়—এমন মনিটরসহ (পাবলিক ডিসপ্লে মনিটর) সব সাবরেজিস্ট্রার অফিসে হাই ডেফিনেশন (এইচডি) সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ সোমবার এ রুল দেন।

সব সাবরেজিস্ট্রার অফিসে পাবলিক ডিসপ্লে মনিটরসহ হাই ডেফিনেশন (এইচডি) সিসিটিভি ক্যামেরা স্থাপনে অবিলম্বে ও কার্যকর পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা–ও জানতে চাওয়া হয়েছে। আইনসচিব ও এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে (আইজিআর) রুলের জবাব দিতে বলা হয়েছে।

সব সাবরেজিস্ট্রার অফিসে পাবলিক ডিসপ্লে মনিটরসহ এইচডি সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আল মামুন সারওয়ার গতকাল রোববার রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।

পরে আইনজীবী মো. আল মামুন সারওয়ার প্রথম আলোকে বলেন, নিজ জেলার সাবরেজিস্ট্রার অফিসে পারিবারিক কাজে গিয়ে অবৈধ দাবি ও দালালদের উপদ্রব দেখতে পান। এমনকি কর্মকর্তাও সঠিক সময়ে অফিসে আসেন না। এতে ভোগান্তি পোহাতে হয়। সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুসারে জনগণের সেবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। পরে মক্কেলের প্রয়োজনে সাভার সাবরেজিস্ট্রার অফিসে যাওয়া হয়। সেখানে দেখা যায়, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং মনিটরগুলো পাবলিক প্লেসে বসানো হয়েছে। ভূমিকেন্দ্রিক বিষয়াদি নিয়ে অনিয়ম–দুর্নীতি রোধে ও জবাবদিহিতায় ডিজিটাল মনিটরিং নিশ্চিতে নির্দেশনা চেয়ে রিটটি করা হলে হাইকোর্ট ওই রুল দেন।

সর্বশেষ সংবাদ

» আলু এখন কৃষকের গলার কাঁটা

» কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৭৯ শিশু

» সব সাবরেজিস্ট্রার অফিসে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ কেন নয়: হাইকোর্ট

» হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু

» ক্যামেলিয়া হাসপাতালে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা না হলে আন্দোলনের হুশিয়ারি

» কৃষি-কৃষক ও হাওর রক্ষার দাবিতে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত

» নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধি ‘অযৌক্তিক ও জনবিরোধী’: আবিদ রহমান

» সাইনবোর্ডে অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

» ফতুল্লায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

» ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কায়েস গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব সাবরেজিস্ট্রার অফিসে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ কেন নয়: হাইকোর্ট

শেয়ার করুন...

জনসাধারণ যাতে কার্যক্রম দেখতে পায়—এমন মনিটরসহ (পাবলিক ডিসপ্লে মনিটর) সব সাবরেজিস্ট্রার অফিসে হাই ডেফিনেশন (এইচডি) সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ সোমবার এ রুল দেন।

সব সাবরেজিস্ট্রার অফিসে পাবলিক ডিসপ্লে মনিটরসহ হাই ডেফিনেশন (এইচডি) সিসিটিভি ক্যামেরা স্থাপনে অবিলম্বে ও কার্যকর পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা–ও জানতে চাওয়া হয়েছে। আইনসচিব ও এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে (আইজিআর) রুলের জবাব দিতে বলা হয়েছে।

সব সাবরেজিস্ট্রার অফিসে পাবলিক ডিসপ্লে মনিটরসহ এইচডি সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আল মামুন সারওয়ার গতকাল রোববার রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।

পরে আইনজীবী মো. আল মামুন সারওয়ার প্রথম আলোকে বলেন, নিজ জেলার সাবরেজিস্ট্রার অফিসে পারিবারিক কাজে গিয়ে অবৈধ দাবি ও দালালদের উপদ্রব দেখতে পান। এমনকি কর্মকর্তাও সঠিক সময়ে অফিসে আসেন না। এতে ভোগান্তি পোহাতে হয়। সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুসারে জনগণের সেবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। পরে মক্কেলের প্রয়োজনে সাভার সাবরেজিস্ট্রার অফিসে যাওয়া হয়। সেখানে দেখা যায়, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং মনিটরগুলো পাবলিক প্লেসে বসানো হয়েছে। ভূমিকেন্দ্রিক বিষয়াদি নিয়ে অনিয়ম–দুর্নীতি রোধে ও জবাবদিহিতায় ডিজিটাল মনিটরিং নিশ্চিতে নির্দেশনা চেয়ে রিটটি করা হলে হাইকোর্ট ওই রুল দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD