প্রতিদিন ৬০ গ্রাম বাদাম খেলে কি কি উপকারিতা

শেয়ার করুন...

স্বাস্থ্যকর খাবার হিসেবে বাদাম পরিচিত। ওজন নিয়ন্ত্রণ থেকে শুরু করে শরীরে ও মস্তিষ্কে শক্তি জোগানোর কাজ করে বাদাম। এ ছাড়া মেজাজ ঠিক রাখতেও বাদামের ভূমিকা রয়েছে। নানা উপায়ে স্বাস্থ্যের উন্নতিতে বাদাম ভূমিকা রাখে। এতে প্রোটিন, ফাইবারসহ নানা রকম ভিটামিন ও মিনারেল আছে। তবে বাদামের আরও গুণাগুণ সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। গবেষকেরা বলছেন, স্বাস্থ্যবান পুরুষের জন্য বাদাম উপকারী। তাঁরা শারীরিক আকাঙ্ক্ষা বাড়ার সঙ্গে বাদামের সম্পর্ক খুঁজে বের করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গবেষকেরা বলছেন, দৈনিক ৬০ গ্রামের মতো বাদাম খেলে লিবিডো বাড়ে। এ গবেষণা স্বাস্থ্য পেশাজীবীদের খাদ্যতালিকা তৈরি করে দিতে সাহায্য করবে। যাঁরা নানা রকম যৌন আকাঙ্ক্ষার অভাবে ভুগছেন, তাঁদের চিকিৎসায় কাজে লাগবে।

যুক্তরাষ্ট্রের উইট্যাহ বিশ্ববিদ্যালয়, রোভিরা আই ভার্জিল ইউনিভার্সিটি ও স্পেনের পেরি ভার্জিল হেলথ রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা বিষয়টি নিয়ে গবেষণা চালান। ‘ইফেক্ট অব নাট কনজাম্পশন অন ইরেকটাইল অ্যান্ড সেক্সুয়াল ফাংশন ইন হেলদি মেলস: আ সেকেন্ডারি আউটকাম অ্যানালাইসিস অব দ্য ফার্টিনাটস র‍্যান্ডোমাইজড কনট্রোলড ট্রায়াল’ শীর্ষক গবেষণা নিবন্ধটি নিউট্রিয়েন্টস সাময়িকীতে প্রকাশ হয়েছে।

পশ্চিমা নিম্নমানের খাবার অভ্যস্ত ৮৩ জন ব্যক্তিকে নিয়ে পরিচালনা করা গবেষণাটি চালানো হয়। তাদের একটি দলকে ১৪ সপ্তাহ পশ্চিমা খাবার খেতে বলা হয়। অন্য দলকে পশ্চিমা খাবারের পাশাপাশি কাজুবাদাম, হ্যাজলনাট ও আখরোট খেতে দেওয়া হয়। গবেষকেরা তাঁদের গবেষণায় শারীরিক আকাঙ্ক্ষাসংক্রান্ত ইতিবাচক ফল পান।

অবশ্য গবেষকেরা বলছেন, স্বাস্থ্যকর খাবারের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ বাদাম যুক্ত করলে উপকার পাওয়া যায়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও বিস্তারিত গবেষণা করতে হবে।

সর্বশেষ সংবাদ

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

» শার্শায় ১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদিন ৬০ গ্রাম বাদাম খেলে কি কি উপকারিতা

শেয়ার করুন...

স্বাস্থ্যকর খাবার হিসেবে বাদাম পরিচিত। ওজন নিয়ন্ত্রণ থেকে শুরু করে শরীরে ও মস্তিষ্কে শক্তি জোগানোর কাজ করে বাদাম। এ ছাড়া মেজাজ ঠিক রাখতেও বাদামের ভূমিকা রয়েছে। নানা উপায়ে স্বাস্থ্যের উন্নতিতে বাদাম ভূমিকা রাখে। এতে প্রোটিন, ফাইবারসহ নানা রকম ভিটামিন ও মিনারেল আছে। তবে বাদামের আরও গুণাগুণ সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। গবেষকেরা বলছেন, স্বাস্থ্যবান পুরুষের জন্য বাদাম উপকারী। তাঁরা শারীরিক আকাঙ্ক্ষা বাড়ার সঙ্গে বাদামের সম্পর্ক খুঁজে বের করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গবেষকেরা বলছেন, দৈনিক ৬০ গ্রামের মতো বাদাম খেলে লিবিডো বাড়ে। এ গবেষণা স্বাস্থ্য পেশাজীবীদের খাদ্যতালিকা তৈরি করে দিতে সাহায্য করবে। যাঁরা নানা রকম যৌন আকাঙ্ক্ষার অভাবে ভুগছেন, তাঁদের চিকিৎসায় কাজে লাগবে।

যুক্তরাষ্ট্রের উইট্যাহ বিশ্ববিদ্যালয়, রোভিরা আই ভার্জিল ইউনিভার্সিটি ও স্পেনের পেরি ভার্জিল হেলথ রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা বিষয়টি নিয়ে গবেষণা চালান। ‘ইফেক্ট অব নাট কনজাম্পশন অন ইরেকটাইল অ্যান্ড সেক্সুয়াল ফাংশন ইন হেলদি মেলস: আ সেকেন্ডারি আউটকাম অ্যানালাইসিস অব দ্য ফার্টিনাটস র‍্যান্ডোমাইজড কনট্রোলড ট্রায়াল’ শীর্ষক গবেষণা নিবন্ধটি নিউট্রিয়েন্টস সাময়িকীতে প্রকাশ হয়েছে।

পশ্চিমা নিম্নমানের খাবার অভ্যস্ত ৮৩ জন ব্যক্তিকে নিয়ে পরিচালনা করা গবেষণাটি চালানো হয়। তাদের একটি দলকে ১৪ সপ্তাহ পশ্চিমা খাবার খেতে বলা হয়। অন্য দলকে পশ্চিমা খাবারের পাশাপাশি কাজুবাদাম, হ্যাজলনাট ও আখরোট খেতে দেওয়া হয়। গবেষকেরা তাঁদের গবেষণায় শারীরিক আকাঙ্ক্ষাসংক্রান্ত ইতিবাচক ফল পান।

অবশ্য গবেষকেরা বলছেন, স্বাস্থ্যকর খাবারের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ বাদাম যুক্ত করলে উপকার পাওয়া যায়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও বিস্তারিত গবেষণা করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD