কুতুবপুর থেকে শিশু-কিশোরদের খেলার মাঠ হারিয়ে যেতে বসেছে – ইলিয়াস হোসেন

শেয়ার করুন...

সাদ্দাম হোসেন শুভ:- দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার আয়োজনে ফ্রেন্ডস প্রিমিয়ার লীগ-২০১৮ ইং এর উদ্বোধন ও ম্যান সিলেকশন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৭’ই ডিসেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা পশ্চিম নন্দলালপুরে রাত ৮ ঘটিকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধন ও ম্যান সিলেকশন অনুষ্ঠান কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি রিপন খানের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, কুতুবপুর ইউনিয়ন থেকে শিশু-কিশোরদের খেলার মাঠ হারিয়ে যেতে বসেছে। খালি পড়ে থাকা জমি দখলের পরিক্রমায় কুতুবপুরে এখন খেলার মাঠ খুঁজে পাওয়া ভার। কুতুবপুরে যেসব খেলার মাঠ ছিল, সেগুলোর অধিকাংশই বেদখল হয়ে গেছে। খেলার মাঠ দখল করে সেই জায়গায় ঘরবাড়ি ও বহুতল মার্কেট নির্মাণ করা হচ্ছে। বর্তমানে হাতে গোনা ২/১টি খেলার মাঠ রয়েছে, সেগুলোর অবস্থাও ভালো নয়। ফলে কুতুবপুরে অধিকাংশ শিশু-কিশোর খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। ইলিয়াস হোসেন আরো বলেন, বর্তমান প্রজন্ম মাঠে খেলাধুলা করতে না পেরে মোবাইল ও কম্পিউটারে গেমস খেলায় আসক্ত হয়ে পড়েছে। যন্ত্রনির্ভর খেলাধুলায় আসক্ত হওয়ায় তারা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে তারা পড়াশোনায় ঠিক মনোযোগী হচ্ছে না। তরুণ প্রজন্মের সুস্থ বিকাশের জন্য খেলার মাঠ একটি অপরিহার্য বিষয়। মাঠে খেলাধুলা করলে যেমন শারীরিক সামর্থ্য বাড়ে, তেমনি মন সতেজ হয়।

এ ছাড়া অভিজ্ঞতা থেকে দেখা যায়, যারা মাঠে নিয়মিত খেলাধুলা করে, তারা অধিকাংশই বিপথগামী হয় না। কাজেই কুতুবপুরে খেলার মাঠের সংখ্যা বাড়াতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বেদখল হয়ে যাওয়া সরকারি মাঠগুলো পুনরুদ্ধার ও সংস্কার করে সেগুলো খেলার উপযোগী করতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি হওয়া দেশের উন্নতির সহায়ক-এটা মনে রাখা দরকার।

সাংবাদিক সাদ্দাম হোসেন শুভ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক মোঃ এস এম সালাউদ্দিন, ফতুল্লা থানা তাতীঁ লীগের কার্যকরী সহ-সভাপতি মোঃ মানিক মিয়া, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন, ফতুল্লা থানা যুবলীগ সদস্য মোঃ আক্তার হোসেন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আলাউদ্দিন, ফতুল্লা থানা তাতীঁ লীগের ক্রীড়া সম্পাদক মোঃ জামাল মিয়া, ফতুল্লা তাতীঁ লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ মিলন মাতবর, ফতুল্লা থানা তাতীঁ লীগের প্রচার সম্পাদক মোঃ হানিফ মিয়া, কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন তুহিন, কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ ইসমাইল আহাম্মেদ পারভেজ, কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ সোহেল আহম্মেদ রাজ, মোঃ সোহাগ মোল্লা, ফারাবি, রাফি, আরফিন, মনির, লরি কামাল, সাগর, আরিফ প্রমুখ।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুতুবপুর থেকে শিশু-কিশোরদের খেলার মাঠ হারিয়ে যেতে বসেছে – ইলিয়াস হোসেন

শেয়ার করুন...

সাদ্দাম হোসেন শুভ:- দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার আয়োজনে ফ্রেন্ডস প্রিমিয়ার লীগ-২০১৮ ইং এর উদ্বোধন ও ম্যান সিলেকশন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৭’ই ডিসেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা পশ্চিম নন্দলালপুরে রাত ৮ ঘটিকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধন ও ম্যান সিলেকশন অনুষ্ঠান কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি রিপন খানের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, কুতুবপুর ইউনিয়ন থেকে শিশু-কিশোরদের খেলার মাঠ হারিয়ে যেতে বসেছে। খালি পড়ে থাকা জমি দখলের পরিক্রমায় কুতুবপুরে এখন খেলার মাঠ খুঁজে পাওয়া ভার। কুতুবপুরে যেসব খেলার মাঠ ছিল, সেগুলোর অধিকাংশই বেদখল হয়ে গেছে। খেলার মাঠ দখল করে সেই জায়গায় ঘরবাড়ি ও বহুতল মার্কেট নির্মাণ করা হচ্ছে। বর্তমানে হাতে গোনা ২/১টি খেলার মাঠ রয়েছে, সেগুলোর অবস্থাও ভালো নয়। ফলে কুতুবপুরে অধিকাংশ শিশু-কিশোর খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। ইলিয়াস হোসেন আরো বলেন, বর্তমান প্রজন্ম মাঠে খেলাধুলা করতে না পেরে মোবাইল ও কম্পিউটারে গেমস খেলায় আসক্ত হয়ে পড়েছে। যন্ত্রনির্ভর খেলাধুলায় আসক্ত হওয়ায় তারা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে তারা পড়াশোনায় ঠিক মনোযোগী হচ্ছে না। তরুণ প্রজন্মের সুস্থ বিকাশের জন্য খেলার মাঠ একটি অপরিহার্য বিষয়। মাঠে খেলাধুলা করলে যেমন শারীরিক সামর্থ্য বাড়ে, তেমনি মন সতেজ হয়।

এ ছাড়া অভিজ্ঞতা থেকে দেখা যায়, যারা মাঠে নিয়মিত খেলাধুলা করে, তারা অধিকাংশই বিপথগামী হয় না। কাজেই কুতুবপুরে খেলার মাঠের সংখ্যা বাড়াতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বেদখল হয়ে যাওয়া সরকারি মাঠগুলো পুনরুদ্ধার ও সংস্কার করে সেগুলো খেলার উপযোগী করতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি হওয়া দেশের উন্নতির সহায়ক-এটা মনে রাখা দরকার।

সাংবাদিক সাদ্দাম হোসেন শুভ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক মোঃ এস এম সালাউদ্দিন, ফতুল্লা থানা তাতীঁ লীগের কার্যকরী সহ-সভাপতি মোঃ মানিক মিয়া, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন, ফতুল্লা থানা যুবলীগ সদস্য মোঃ আক্তার হোসেন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আলাউদ্দিন, ফতুল্লা থানা তাতীঁ লীগের ক্রীড়া সম্পাদক মোঃ জামাল মিয়া, ফতুল্লা তাতীঁ লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ মিলন মাতবর, ফতুল্লা থানা তাতীঁ লীগের প্রচার সম্পাদক মোঃ হানিফ মিয়া, কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন তুহিন, কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ ইসমাইল আহাম্মেদ পারভেজ, কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ সোহেল আহম্মেদ রাজ, মোঃ সোহাগ মোল্লা, ফারাবি, রাফি, আরফিন, মনির, লরি কামাল, সাগর, আরিফ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD