অর্থের অভাবে করোনা পজেটিভ নিয়ে হাসপাতাল ছাড়লেন করোনা বীর সেই খোরশেদ

শেয়ার করুন...

অর্থ সংকটের কারণে করোনা নিয়েই গত শুক্রবার হাসপাতাল ছেড়েছেন নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি নিজেই এই তথ্য জানান। তাঁর স্ত্রীও হাসপাতাল ছেড়ে যান।

নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের সেই কাউন্সিলর ও তাঁর স্ত্রী আফরোজা খন্দকার লুনা করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ মে নারায়ণগঞ্জের সাজেদা হাসপাতালে ভর্তি হন। পরদিন স্ত্রীর শ্বাসকষ্ট বেড়ে গেলে দু’জনই রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে ভর্তি হন।করোনা উপসর্গে বা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির পরিবারের লোকজন যখন দাফন করতে এগিয়ে আসেনি, সেই সময় মৃতদেহ দাফন করেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এছাড়াও করোনা পরিস্থিতির শুরু থেকে হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে মানুষের বাড়ি বাড়িসহ বিভিন্ন স্থানে বিতরণ ও সচেতনতা তৈরি করেছেন তিনি।

খন্দকার খোরশেদ জানান, গত ৩১ মে স্ত্রীসহ তিনি স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। তাঁর স্ত্রীর অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু আর্থিক সংকটে আর পেরে উঠতে পারছেন না। ভর্তির পর থেকে দুজনের চিকিৎসায় বিল এসেছে ছয় লাখ ৭৫ হাজার টাকা। এই টাকার বাইরে খরচ করার ক্ষমতা তাঁর নেই। তাই হাসপাতাল থেকে চলে এসেছেন।

কাউন্সিলর আরও জানান, শনিবার পুনরায় তাঁদের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজেটিভ এলেও স্ত্রীর নেগেটিভ আসে। কিন্তু তাঁর শরীরের অবস্থা খুব ভালো বলে ডাক্তারদের অনুরোধ জানিয়ে তিনি ছাড়পত্র নেন। গত শুক্রবার চলে আসেন। এখন তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাঁর স্ত্রীও পরদিন ছাড়পত্র নিয়ে চলে আসেন।

নারায়ণগঞ্জে করোনা উপসর্গ ও করোনা আক্রান্তে মারা যাওয়া ৭২ জনের দাফন সম্পন্ন করে দেশজুড়ে প্রশংসিত হন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এমনকি তিনি ও তাঁর টিম করোনায় মৃত হিন্দু ব্যক্তিদেরও সৎকার করেন। এ কারণে করোনা যোদ্ধা’, ‘সুপার হিরো’, ‘মানবতার ফেরিওয়ালা’সহ নানা খ্যাতি পেয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

» বেনাপোল বর্ডার দিয়ে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

» বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: অভিজ্ঞতার ঝুলি নিয়ে মাঠে রহিমা বেগম

» ফতুল্লা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

» বকশীগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়নে দম্পতি আইনজীবীর মহতী উদ্যোগ

» আবারও গ্রে/প্তা/র দেখানো হলো সাবেক মেয়র আইভিকে

» ফতুল্লায় ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি, আহত ১

» বরগুনায় ডিবির অভিযানে ১২১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

» ভূট্টাক্ষেতে পাওয়া গেল অপহৃত শিক্ষার্থীকে, গ্রেফতার ৫

» ফতুল্লার কাশীপুরে সানির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

অর্থের অভাবে করোনা পজেটিভ নিয়ে হাসপাতাল ছাড়লেন করোনা বীর সেই খোরশেদ

শেয়ার করুন...

অর্থ সংকটের কারণে করোনা নিয়েই গত শুক্রবার হাসপাতাল ছেড়েছেন নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি নিজেই এই তথ্য জানান। তাঁর স্ত্রীও হাসপাতাল ছেড়ে যান।

নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের সেই কাউন্সিলর ও তাঁর স্ত্রী আফরোজা খন্দকার লুনা করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ মে নারায়ণগঞ্জের সাজেদা হাসপাতালে ভর্তি হন। পরদিন স্ত্রীর শ্বাসকষ্ট বেড়ে গেলে দু’জনই রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে ভর্তি হন।করোনা উপসর্গে বা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির পরিবারের লোকজন যখন দাফন করতে এগিয়ে আসেনি, সেই সময় মৃতদেহ দাফন করেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এছাড়াও করোনা পরিস্থিতির শুরু থেকে হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে মানুষের বাড়ি বাড়িসহ বিভিন্ন স্থানে বিতরণ ও সচেতনতা তৈরি করেছেন তিনি।

খন্দকার খোরশেদ জানান, গত ৩১ মে স্ত্রীসহ তিনি স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। তাঁর স্ত্রীর অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু আর্থিক সংকটে আর পেরে উঠতে পারছেন না। ভর্তির পর থেকে দুজনের চিকিৎসায় বিল এসেছে ছয় লাখ ৭৫ হাজার টাকা। এই টাকার বাইরে খরচ করার ক্ষমতা তাঁর নেই। তাই হাসপাতাল থেকে চলে এসেছেন।

কাউন্সিলর আরও জানান, শনিবার পুনরায় তাঁদের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজেটিভ এলেও স্ত্রীর নেগেটিভ আসে। কিন্তু তাঁর শরীরের অবস্থা খুব ভালো বলে ডাক্তারদের অনুরোধ জানিয়ে তিনি ছাড়পত্র নেন। গত শুক্রবার চলে আসেন। এখন তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাঁর স্ত্রীও পরদিন ছাড়পত্র নিয়ে চলে আসেন।

নারায়ণগঞ্জে করোনা উপসর্গ ও করোনা আক্রান্তে মারা যাওয়া ৭২ জনের দাফন সম্পন্ন করে দেশজুড়ে প্রশংসিত হন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এমনকি তিনি ও তাঁর টিম করোনায় মৃত হিন্দু ব্যক্তিদেরও সৎকার করেন। এ কারণে করোনা যোদ্ধা’, ‘সুপার হিরো’, ‘মানবতার ফেরিওয়ালা’সহ নানা খ্যাতি পেয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD