সাইবার হামলায় সেবা বন্ধ নয়, বাড়াতে হবে নিরাপত্তা

শেয়ার করুন...

সাইবার হামলার আশঙ্কায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এটিএম বুথ সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। হামলা যে কোনো সময়ই হতে পারে জানিয়ে তথ্যপ্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, সেবা বন্ধ সমাধান নয়, বাড়াতে হবে সার্বিক নিরাপত্তা।কর্মস্থল থেকে মধ্যরাতে নাইমুল হাসান নামে এক যুবক রাইড শেয়ারিংয়ের মাধ্যমে ফিরছিলেন বাসায়। চালককে ভাড়া পরিশোধ করার জন্য ব্যাংকের বুথে গিয়ে জানতে পারেন বন্ধ রয়েছে এটিএম সেবা। হঠাৎ করেই মধ্যরাতে এ সেবা বন্ধ হয়ে যাওয়ায় তার মতো অনেকেই বিপাকে পড়েন।

এক ভুক্তভোগী বলেন, আমার পকেটে ক্যাশ টাকা নেই। তাকে আমি ভাড়া দেব কীভাবে? হঠাৎ করে ম্যাজেজটা দেয়া হয়েছে। আমি দেখি নাই। অনেক ব্যাংকের বুথের সামনেই ঝুলছে নির্দেশনা সম্বলিত নোটিশ। আবার কিছু ব্যাংকের স্ক্রিনে রয়েছে বন্ধ থাকার বার্তা। বুথের নৈশপ্রহরীরা জানান, নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে। ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, আমাদেরকে অফিস থেকে জানানো হয়েছে; রাত ১২টা থেকে ভোর ছয়টা পর্যন্ত বুথ বন্ধ থাকবে।

“বিগল বয়েজ” নামে উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আসা এমন তথ্যের ভিত্তিতে এখন থেকে রাতে বুথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। হামলার ধরন ও লক্ষ্য বিশ্লেষণ না করে মাঠ পর্যায়ে এমন পদক্ষেপ ভীতি ও ভোগান্তি বাড়াচ্ছে বলে মনে করেন প্রযুক্তিবিদরা। প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির বলেন, সাধারণ মানুষকে জানানোটা প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। এটা ব্যাংকে মোকাবিলা করতে হবে। সাধারণ গ্রাহক এখানে কিছুই করতে পারবে না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, এটা সাময়িক একটা বিষয়। খুবই সহসাই এটা সমাধান হয়ে যাবে। আমার মনে হয় না খুব বেশি দেরি হবে। উদ্বিগ্ন হওয়ার কিছুই নাই। সাইবার হামলার আশঙ্কায় গেল ২৭ আগস্ট বাণিজ্যিক ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়।

সর্বশেষ সংবাদ

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

» ফতুল্লা প্রেস ক্লাবের পহেলা বৈশাখ উদযাপন

» দেশের সবচেয়ে উঁচুতে বাংলাদেশের পতাকা উড়তে যাচ্ছে বেনাপোল বন্দরে

» ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী!!

» বকশীগঞ্জে মাদক নির্মূলে ‘স্বপ্ন ছোঁয়া’র মানবিক পদযাত্রা

» প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খাল পরিদর্শনে শার্শায় প্রতিমন্ত্রী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার হামলায় সেবা বন্ধ নয়, বাড়াতে হবে নিরাপত্তা

শেয়ার করুন...

সাইবার হামলার আশঙ্কায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এটিএম বুথ সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। হামলা যে কোনো সময়ই হতে পারে জানিয়ে তথ্যপ্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, সেবা বন্ধ সমাধান নয়, বাড়াতে হবে সার্বিক নিরাপত্তা।কর্মস্থল থেকে মধ্যরাতে নাইমুল হাসান নামে এক যুবক রাইড শেয়ারিংয়ের মাধ্যমে ফিরছিলেন বাসায়। চালককে ভাড়া পরিশোধ করার জন্য ব্যাংকের বুথে গিয়ে জানতে পারেন বন্ধ রয়েছে এটিএম সেবা। হঠাৎ করেই মধ্যরাতে এ সেবা বন্ধ হয়ে যাওয়ায় তার মতো অনেকেই বিপাকে পড়েন।

এক ভুক্তভোগী বলেন, আমার পকেটে ক্যাশ টাকা নেই। তাকে আমি ভাড়া দেব কীভাবে? হঠাৎ করে ম্যাজেজটা দেয়া হয়েছে। আমি দেখি নাই। অনেক ব্যাংকের বুথের সামনেই ঝুলছে নির্দেশনা সম্বলিত নোটিশ। আবার কিছু ব্যাংকের স্ক্রিনে রয়েছে বন্ধ থাকার বার্তা। বুথের নৈশপ্রহরীরা জানান, নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে। ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, আমাদেরকে অফিস থেকে জানানো হয়েছে; রাত ১২টা থেকে ভোর ছয়টা পর্যন্ত বুথ বন্ধ থাকবে।

“বিগল বয়েজ” নামে উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আসা এমন তথ্যের ভিত্তিতে এখন থেকে রাতে বুথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। হামলার ধরন ও লক্ষ্য বিশ্লেষণ না করে মাঠ পর্যায়ে এমন পদক্ষেপ ভীতি ও ভোগান্তি বাড়াচ্ছে বলে মনে করেন প্রযুক্তিবিদরা। প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির বলেন, সাধারণ মানুষকে জানানোটা প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। এটা ব্যাংকে মোকাবিলা করতে হবে। সাধারণ গ্রাহক এখানে কিছুই করতে পারবে না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, এটা সাময়িক একটা বিষয়। খুবই সহসাই এটা সমাধান হয়ে যাবে। আমার মনে হয় না খুব বেশি দেরি হবে। উদ্বিগ্ন হওয়ার কিছুই নাই। সাইবার হামলার আশঙ্কায় গেল ২৭ আগস্ট বাণিজ্যিক ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD