যশোরের করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক: নতুন করে শনাক্ত ৪৩ জন

শেয়ার করুন...

যশোরের করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩ জনের। এ সংক্রমণের হার ২১ শতাংশ। সেই সঙ্গে যশোরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে প্রশাসন বলছে, তারা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থান রয়েছে। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। তবে সংক্রমন বাড়লে সেটা মোকাবিলা করার মতো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

সীমান্তবর্তী জেলা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, উচ্চ ঝুঁকিতে রয়েছে যশোর জেলা। গত এপ্রিল মাসে যশোরে করোনা সংক্রমনের হার ছিল ২৫ শতাংশ। মে মাসে সেটা কিছুটা কমে ১৮ শতাংশে আসে। তবে চলতি সপ্তাহে এ হার কিছুটা বেড়েছে। গত দুদিন ২১ থেকে ২৪ শতাংশের মধ্যে রয়েছে। বুধবার জেলায় নতুন করে করোনার আক্রান্ত হয়েছেন ৪৩ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৫ জন রোগী। এর মধ্যে ভারত ফেরত করোনা রোগী রয়েছেন ১৫ জন। এছাড়া ভারত ফেরত পাসপোর্ট যাত্রী প্রাতিষ্ঠনিক কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ৩৩ জন।

সম্প্রতি আক্রান্তদের মধ্যে থেকে ১৫ জনের শরীরের করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। সবমিলিয়ে করোনা পরিস্থিতি নিয়ে জনমনে কিছুটা আতংক বিরাজ করছে। জেলা প্রশাসন বলছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এ অবস্থা ধরে রাখতে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন কঠোরতা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি জেলা প্রশাসক।এদিকে স্বাস্থ্যবিভাগ বলছে, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।

সর্বশেষ সংবাদ

» আমতলীতে ৫০ শিক্ষার্থীর মাঝে ‘স্বপ্নছোঁয়া’র শিক্ষা উপকরণ বিতরণ

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক: নতুন করে শনাক্ত ৪৩ জন

শেয়ার করুন...

যশোরের করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩ জনের। এ সংক্রমণের হার ২১ শতাংশ। সেই সঙ্গে যশোরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে প্রশাসন বলছে, তারা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থান রয়েছে। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। তবে সংক্রমন বাড়লে সেটা মোকাবিলা করার মতো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

সীমান্তবর্তী জেলা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, উচ্চ ঝুঁকিতে রয়েছে যশোর জেলা। গত এপ্রিল মাসে যশোরে করোনা সংক্রমনের হার ছিল ২৫ শতাংশ। মে মাসে সেটা কিছুটা কমে ১৮ শতাংশে আসে। তবে চলতি সপ্তাহে এ হার কিছুটা বেড়েছে। গত দুদিন ২১ থেকে ২৪ শতাংশের মধ্যে রয়েছে। বুধবার জেলায় নতুন করে করোনার আক্রান্ত হয়েছেন ৪৩ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৫ জন রোগী। এর মধ্যে ভারত ফেরত করোনা রোগী রয়েছেন ১৫ জন। এছাড়া ভারত ফেরত পাসপোর্ট যাত্রী প্রাতিষ্ঠনিক কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ৩৩ জন।

সম্প্রতি আক্রান্তদের মধ্যে থেকে ১৫ জনের শরীরের করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। সবমিলিয়ে করোনা পরিস্থিতি নিয়ে জনমনে কিছুটা আতংক বিরাজ করছে। জেলা প্রশাসন বলছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এ অবস্থা ধরে রাখতে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন কঠোরতা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি জেলা প্রশাসক।এদিকে স্বাস্থ্যবিভাগ বলছে, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD