কালীগঞ্জে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:- ঝিনাইদহের কালীগঞ্জে আইন শৃঙ্খলা মিটিংয়ের নির্দেশনা অমান্য করে হাটের দিন বাজারের ভিতর ভারী যানবাহন প্রবেশ করার কারনে ট্রাক চাপায় জিহাদ হোসেন (১৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের হাসপাতাল সড়কের অগ্রণী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার হেলাই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। জিহাদ শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে কালীগঞ্জ শহর থেকে নিজ বাড়ি হেলাই গ্রামে বাইসাইকেলে করে ফিরছিল। পথিমধ্যে শহরের হাসপাতাল সড়কের আগ্রণী ব্যাংকের সামনে পৌঁছালে ট্রাকের চাঁপায় পিষ্ট হয় জিহাদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উপজেলা আইন শৃঙ্খলার মিটিংয়ে বার বার নিষেধ করার পরেও কিভাবে হাটবারের দিন ভিতর ভারী যানবাহন প্রবেশ করলো এটা নিয়েও জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। শহরের ব্যাবসায়ীদের অভিযোগ, দিনের বেলাতে বাজারের মধ্যে ভারী যানবাহন চলাচল নিষেধ। এজন্য বাজারে ৪ টি রাস্তার প্রবেশ মুখে বাশকলও দেওয়া আছে। তারপরও প্রতিনিয়ত কিছু ট্রাকচালক নিয়ম ভেঙ্গে বাজারে প্রবেশ করাতে দূর্ঘটনা গুলি ঘটছে। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

সর্বশেষ সংবাদ

» জ্বালানি তেল সংকটে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত

» সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি ৪৯ বিজিবির : ব্যাপক অভিযান ও টহল জোরদার

» জামালপুর আদালত চত্বরে হামলা ও হেনস্তার শিকার সাংবাদিক মারুফ

» নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা: চালক গ্রেফতার, ট্রাক বেনাপোল থেকে জব্দ

» ফতুল্লায় যৌতুক মামলায় শান্ত গ্রেপ্তার

» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:- ঝিনাইদহের কালীগঞ্জে আইন শৃঙ্খলা মিটিংয়ের নির্দেশনা অমান্য করে হাটের দিন বাজারের ভিতর ভারী যানবাহন প্রবেশ করার কারনে ট্রাক চাপায় জিহাদ হোসেন (১৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের হাসপাতাল সড়কের অগ্রণী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার হেলাই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। জিহাদ শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে কালীগঞ্জ শহর থেকে নিজ বাড়ি হেলাই গ্রামে বাইসাইকেলে করে ফিরছিল। পথিমধ্যে শহরের হাসপাতাল সড়কের আগ্রণী ব্যাংকের সামনে পৌঁছালে ট্রাকের চাঁপায় পিষ্ট হয় জিহাদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উপজেলা আইন শৃঙ্খলার মিটিংয়ে বার বার নিষেধ করার পরেও কিভাবে হাটবারের দিন ভিতর ভারী যানবাহন প্রবেশ করলো এটা নিয়েও জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। শহরের ব্যাবসায়ীদের অভিযোগ, দিনের বেলাতে বাজারের মধ্যে ভারী যানবাহন চলাচল নিষেধ। এজন্য বাজারে ৪ টি রাস্তার প্রবেশ মুখে বাশকলও দেওয়া আছে। তারপরও প্রতিনিয়ত কিছু ট্রাকচালক নিয়ম ভেঙ্গে বাজারে প্রবেশ করাতে দূর্ঘটনা গুলি ঘটছে। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD