ইয়াবা ব্যবসায়ীদের নৌকায় ভোট দেয়ার প্রয়োজন নেই: আব্দুর রহমান বদি

শেয়ার করুন...

যারা ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত তাদের নৌকায় ভোট দেয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুর রহমান বদি। তাছাড়া কোনো চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ভোটকেন্দ্রে গেলে তাদের প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।

এবার কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বদিকে বাদ দিয়ে তার স্ত্রী শাহিনা আক্তারকে নৌকার প্রার্থী করেছে আওয়ামী লীগ।

বুধবার (১৯ ডিসেম্বর) স্ত্রীর পক্ষে প্রচারণার সময় এক পথসভায় বক্তব্যে বদি বলেন, ‘মাদকের সঙ্গে কোনও দিনও জড়িত ছিলাম না। আমি কোনও ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে এক কাপ চাও খাইনি। এরপরও আমাকে নিয়ে অনেকে সমালোচনা করছেন। ইয়াবা ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যান, কোনও ইয়াবা ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষক থাকলে তারা রেহাই পাবেন না।’

তিনি আরো বলেন, ‘টেকনাফে যারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে কোনো রকম রেহাই দেয়া হবে না। যারা ইয়াবা ব্যবসায়ী এবং ইয়াবা ব্যবসার পৃষ্ঠপোষক তাদের ভোট কেন্দ্রেও প্রতিহত করতে হবে।’

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক প্রতিবেদনে সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে ইয়াবা-কানেকশনের অভিযোগ ওঠে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকসংক্রান্ত তালিকায়ও তার নাম পাওয়া যায়। এরপর বদিকে নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়। এমন বিতর্কের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার বদলে স্ত্রী শাহিনা আকতারকে নৌকা মার্কায় মনোনয়ন দেওয়া হয়। সূত্র-somoynews.tv

সর্বশেষ সংবাদ

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১১ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা ব্যবসায়ীদের নৌকায় ভোট দেয়ার প্রয়োজন নেই: আব্দুর রহমান বদি

শেয়ার করুন...

যারা ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত তাদের নৌকায় ভোট দেয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুর রহমান বদি। তাছাড়া কোনো চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ভোটকেন্দ্রে গেলে তাদের প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।

এবার কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বদিকে বাদ দিয়ে তার স্ত্রী শাহিনা আক্তারকে নৌকার প্রার্থী করেছে আওয়ামী লীগ।

বুধবার (১৯ ডিসেম্বর) স্ত্রীর পক্ষে প্রচারণার সময় এক পথসভায় বক্তব্যে বদি বলেন, ‘মাদকের সঙ্গে কোনও দিনও জড়িত ছিলাম না। আমি কোনও ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে এক কাপ চাও খাইনি। এরপরও আমাকে নিয়ে অনেকে সমালোচনা করছেন। ইয়াবা ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যান, কোনও ইয়াবা ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষক থাকলে তারা রেহাই পাবেন না।’

তিনি আরো বলেন, ‘টেকনাফে যারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে কোনো রকম রেহাই দেয়া হবে না। যারা ইয়াবা ব্যবসায়ী এবং ইয়াবা ব্যবসার পৃষ্ঠপোষক তাদের ভোট কেন্দ্রেও প্রতিহত করতে হবে।’

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক প্রতিবেদনে সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে ইয়াবা-কানেকশনের অভিযোগ ওঠে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকসংক্রান্ত তালিকায়ও তার নাম পাওয়া যায়। এরপর বদিকে নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়। এমন বিতর্কের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার বদলে স্ত্রী শাহিনা আকতারকে নৌকা মার্কায় মনোনয়ন দেওয়া হয়। সূত্র-somoynews.tv

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD