ঢাকা বোট ক্লাব থেকে নাসিরসহ ৩ জনকে বহিষ্কার

শেয়ার করুন...

চিত্রনায়িকা পরী মণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদসহ তিন সদস্যকে বহিষ্কার করেছে ঢাকা বোট ক্লাব। অপর দুই বহিষ্কৃত হলেন তুহিন সিদ্দিকী অমি ও শাহ এস আলম। ক্লাব সূত্র জানায়, পরী মণি অভিযোগ তোলার পর তুমুল আলোচনার মধ্যে সোমবার রাতে ঢাকা বোট ক্লাব ক্লাবের কার্যনির্বাহী কমিটি জরুরি বৈঠকে বসে। সেখানে তিনজনকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। সূত্রটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে।

ঢাকা বোট ক্লাবের নির্বাহী সদস্য বখতিয়ার আহমেদ খান এর আগে দুপুরে সাংবাদিকদের বলেছিলেন, এই ঘটনায় ক্লাব ‘মর্মাহত’ এবং এতে ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নাসিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরী মণি অভিযোগ করেন, গত ৮ জুন উত্তরার পাশের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে তার ওপর চড়াও হন নাসির। তাকে ধর্ষণের চেষ্টা চালানোর পাশাপাশি মারধরও করা হয়।

এ ঘটনায় সোমবার মামলা করেন পরী মণি। তার মামলায় প্রধান আসামি ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেল ৩টার দিকে তাদের উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার বাকি তিনজন হলেন লিপি, সুমি ও স্নিগ্ধা। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মাদকও জব্দ করা হয় বলে পুলিশ জানায়।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা বোট ক্লাব থেকে নাসিরসহ ৩ জনকে বহিষ্কার

শেয়ার করুন...

চিত্রনায়িকা পরী মণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদসহ তিন সদস্যকে বহিষ্কার করেছে ঢাকা বোট ক্লাব। অপর দুই বহিষ্কৃত হলেন তুহিন সিদ্দিকী অমি ও শাহ এস আলম। ক্লাব সূত্র জানায়, পরী মণি অভিযোগ তোলার পর তুমুল আলোচনার মধ্যে সোমবার রাতে ঢাকা বোট ক্লাব ক্লাবের কার্যনির্বাহী কমিটি জরুরি বৈঠকে বসে। সেখানে তিনজনকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। সূত্রটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে।

ঢাকা বোট ক্লাবের নির্বাহী সদস্য বখতিয়ার আহমেদ খান এর আগে দুপুরে সাংবাদিকদের বলেছিলেন, এই ঘটনায় ক্লাব ‘মর্মাহত’ এবং এতে ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নাসিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরী মণি অভিযোগ করেন, গত ৮ জুন উত্তরার পাশের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে তার ওপর চড়াও হন নাসির। তাকে ধর্ষণের চেষ্টা চালানোর পাশাপাশি মারধরও করা হয়।

এ ঘটনায় সোমবার মামলা করেন পরী মণি। তার মামলায় প্রধান আসামি ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেল ৩টার দিকে তাদের উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার বাকি তিনজন হলেন লিপি, সুমি ও স্নিগ্ধা। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মাদকও জব্দ করা হয় বলে পুলিশ জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD