লক্ষ্মীপুরে টাকার মালা দিয়ে ইউপি সদস্যকে বরণ

শেয়ার করুন...

মানুষের ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না। আর যে ভালোবাসা টাকার বিনিময়ে কেনা হয়, সেই ভালোবাসা কখনো মধুর হয় না’। নিজের ফেসবুক আইডিতে এমনই স্ট্যাটাস দিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য (মেম্বার) রেদওয়ান হোসেন রিপন পালোয়ান। কিন্তু স্ট্যাটাসটির সঙ্গে জুড়ে দেওয়া ছবির অধিকাংশতেই তার গলায় ছিল টাকার মালা।

বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১০টার দিকে রিপন পালোয়ান নামে ফেসবুক আইডিতে স্ট্যাটাসসহ ৭৪টি ছবি পোস্ট করেন তিনি। অবশ্য তার পোস্টের নিচে পরিচিতরা অভিনন্দন জানিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। পোস্টে দেয়া ছবিগুলোতে দেখা যায়, একেক ছবিতে একেক ধরনের নোটের মালা তার গলায়। এর মধ্যে একটি মালায় ৫০০ টাকার একটি এবং ১০০ টাকার ১০টি নোট দেখা যায়। এ ছাড়া অন্যান্য মালাতে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ ও ১০০০ টাকার নোটও দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিপন পালোয়ান বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য।

২১ জুন ইউপি নির্বাচনে ভ্যান গাড়ি প্রতীকে ৩১৪ ভোট পেয়ে তিনি আবার সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকার মানুষ ও আত্মীয়দের সঙ্গে দেখা করার সময় তার গলায় টাকার মালা পরিয়ে দেওয়া হয়। রিপন কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও চরফলকন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

এ ব্যাপারে রেদওয়ান হোসেন রিপন পালোয়ান বলেন, জনগণ আমাকে দ্বিতীয়বারের মতো ভোট দিয়ে মেম্বার বানিয়েছে। আবারো জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। টাকার মালা দিয়ে তারা আমাকে বরণ করে নিয়েছে। সেবা করতে পেরেছি বলেই তারা আমাকে বরণ করেছে। তাদের এ ভালোবাসা টাকা দিয়ে কেনা সম্ভব না।

সর্বশেষ সংবাদ

» আমতলীতে ৫০ শিক্ষার্থীর মাঝে ‘স্বপ্নছোঁয়া’র শিক্ষা উপকরণ বিতরণ

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১৮ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে টাকার মালা দিয়ে ইউপি সদস্যকে বরণ

শেয়ার করুন...

মানুষের ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না। আর যে ভালোবাসা টাকার বিনিময়ে কেনা হয়, সেই ভালোবাসা কখনো মধুর হয় না’। নিজের ফেসবুক আইডিতে এমনই স্ট্যাটাস দিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য (মেম্বার) রেদওয়ান হোসেন রিপন পালোয়ান। কিন্তু স্ট্যাটাসটির সঙ্গে জুড়ে দেওয়া ছবির অধিকাংশতেই তার গলায় ছিল টাকার মালা।

বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১০টার দিকে রিপন পালোয়ান নামে ফেসবুক আইডিতে স্ট্যাটাসসহ ৭৪টি ছবি পোস্ট করেন তিনি। অবশ্য তার পোস্টের নিচে পরিচিতরা অভিনন্দন জানিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। পোস্টে দেয়া ছবিগুলোতে দেখা যায়, একেক ছবিতে একেক ধরনের নোটের মালা তার গলায়। এর মধ্যে একটি মালায় ৫০০ টাকার একটি এবং ১০০ টাকার ১০টি নোট দেখা যায়। এ ছাড়া অন্যান্য মালাতে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ ও ১০০০ টাকার নোটও দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিপন পালোয়ান বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য।

২১ জুন ইউপি নির্বাচনে ভ্যান গাড়ি প্রতীকে ৩১৪ ভোট পেয়ে তিনি আবার সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকার মানুষ ও আত্মীয়দের সঙ্গে দেখা করার সময় তার গলায় টাকার মালা পরিয়ে দেওয়া হয়। রিপন কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও চরফলকন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

এ ব্যাপারে রেদওয়ান হোসেন রিপন পালোয়ান বলেন, জনগণ আমাকে দ্বিতীয়বারের মতো ভোট দিয়ে মেম্বার বানিয়েছে। আবারো জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। টাকার মালা দিয়ে তারা আমাকে বরণ করে নিয়েছে। সেবা করতে পেরেছি বলেই তারা আমাকে বরণ করেছে। তাদের এ ভালোবাসা টাকা দিয়ে কেনা সম্ভব না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD