গোপালগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন

শেয়ার করুন...

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের সদর উপজেলার বিজয়পাশা-আমুড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক সরকার মোখলেসুর রহমান প্রধান অতিথি হিসেবে এ পুনঃখনন কাজের উদ্বোধন করেন। দেশের ৬৪ জেলায় ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়)’ এর আওতায় গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড খালটির পুনঃখনন কাজ করবে। প্রায় ৬৭ লাখ টাকা ব্যয়ে ৪ কিলোমিটার দীর্ঘ এ খালের পুনঃখনন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী আগামী ১০০ বছরের জন্য একটি ‘ডেল্টা প্লান’ কর্মসূচী গ্রহন করেছেন। সচেতনতার অভাবে আমাদের দেশের অনেক খাল, বিল ও প্রাকৃতিক জলাশয় ভরাট হয়ে গেছে। দীর্ঘ দিন ধরে সংস্কার ও পুনঃখনন না করায় এসব এলাকায় প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। ডেল্টা প্লান প্রজেক্ট বাস্তবায়ন হলে এলাকার মানুষ সুফল ভোগ করবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাউবোর ফরিদপুর ক-অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, গোপালগঞ্জ পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী মো: সফিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিকদার নুর মোহাম্মদ দুলু, পাইককান্দি ইউপি চেয়ারম্যান এস এম শাহজাহান প্রমুখ।

আমুড়িয়া এলাকার মৎসজীবি বেলায়েত শেখ (৫৫) বলেন, খালটি পুনঃখনন করা হলে কৃষকরা তাদের জমিতে সেচ দিতে এবং এলাকার দরিদ্র মানুষেরা মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারবে।

সর্বশেষ সংবাদ

» শান্তি ও সম্প্রীতির বকশীগঞ্জ গড়তে চাই: ঈদ শুভেচ্ছায় আশিকুর রহমান তুলন

» মেরুরচর ইউনিয়ন ও উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শহিদুল হক দুলাল

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন

শেয়ার করুন...

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের সদর উপজেলার বিজয়পাশা-আমুড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক সরকার মোখলেসুর রহমান প্রধান অতিথি হিসেবে এ পুনঃখনন কাজের উদ্বোধন করেন। দেশের ৬৪ জেলায় ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়)’ এর আওতায় গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড খালটির পুনঃখনন কাজ করবে। প্রায় ৬৭ লাখ টাকা ব্যয়ে ৪ কিলোমিটার দীর্ঘ এ খালের পুনঃখনন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী আগামী ১০০ বছরের জন্য একটি ‘ডেল্টা প্লান’ কর্মসূচী গ্রহন করেছেন। সচেতনতার অভাবে আমাদের দেশের অনেক খাল, বিল ও প্রাকৃতিক জলাশয় ভরাট হয়ে গেছে। দীর্ঘ দিন ধরে সংস্কার ও পুনঃখনন না করায় এসব এলাকায় প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। ডেল্টা প্লান প্রজেক্ট বাস্তবায়ন হলে এলাকার মানুষ সুফল ভোগ করবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাউবোর ফরিদপুর ক-অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, গোপালগঞ্জ পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী মো: সফিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিকদার নুর মোহাম্মদ দুলু, পাইককান্দি ইউপি চেয়ারম্যান এস এম শাহজাহান প্রমুখ।

আমুড়িয়া এলাকার মৎসজীবি বেলায়েত শেখ (৫৫) বলেন, খালটি পুনঃখনন করা হলে কৃষকরা তাদের জমিতে সেচ দিতে এবং এলাকার দরিদ্র মানুষেরা মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD