রাতে ডাকাতের হাত থেকে যেভাবে রক্ষা পেলেন অভিনেত্রী সালওয়া

শেয়ার করুন...

সপরিবারে কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে হঠাৎ ডাকাত দলের খপ্পরে পড়েছিলেন অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া।

বিপদ আসন্ন টের পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন তিনি। খবর শুনেই পুলিশ এসে অভিনেত্রীর পরিবারকে নিরাপত্তা দেয়। ডাকাত দলের সদস্যদেরও আটক করা হয় এ সময়।

২৫ আগস্ট দিবাগত রাতে নিজের ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে পুরো ঘটনাটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন সালওয়া।

তিনি লিখেছেন, ‘অসংখ্য ধন্যবাদ রইল ৯৯৯ ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ও বাংলাদেশ পুলিশের প্রতি। তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে আমি ও আমার পরিবার আজ বিপদের হাত থেকে উদ্ধার হলাম।’

রাত ৮টার সময় কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম আমার ব্যক্তিগত গাড়িতে। সঙ্গে আমার আম্মু-আব্বু ছিলেন। হঠাৎ রোহিতপুরের কাছাকাছি নিরিবিলি একটি স্থানে এলে চারটি বাইকে করে ৪-৫ জন বখাটে ছেলে আমাদের গাড়ির গতিরোধ করে। তার মধ্যে একটি ছেলে নিজেকে কেরানীগঞ্জ ছাত্রলীগের সহসভাপতি দাবি করে, যা সম্পূর্ণ বনোয়াট। তারা এগিয়ে এসে ড্রাইভারকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং বলতে থাকে যে, তাদের বাইকের সঙ্গে আমাদের গাড়ির ধাক্কা লেগেছে।’

‘সে রকম কিছুই আসলে হয়নি। একপর্যায়ে তারা ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দিয়ে হ্যারেজমেন্ট করতে থাকে। তারা মূলত একটি সংঘবদ্ধ ডাকাত চক্র, যারা প্রায়শই পথ আটকে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় ও নানাভাবে হেনস্তা করে থাকে। আমি তৎক্ষণাৎ ৯৯৯ -এ কল করে বিস্তারিত ঘটনা জানাই। ৫ মিনিটের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের দায়িত্বরত ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে অপরাধীদের আটক করে থানায় নিয়ে যান। যথাসময়ে পুলিশ উপস্থিত না হলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত।

‘বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আজ আমি যে সেবা পেয়েছি, তাতে আমি সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ। শুভকামনা রইল জনগণের নিরাপত্তায় নিয়োজিত সব সদস্যের প্রতি। আশা করছি, জনগণের বিপদে এভাবেই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা পাশে থাকবে।’

উল্লেখ্য, সালওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশের একজন প্রতিযোগী হিসেবে শোবিজে পা রাখেন। এর পর তিনি কাজ করেছেন অনেক নাটকে। বর্তমানে সিনেমাতেও কাজ করছেন তিনি।

সর্বশেষ সংবাদ

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে ডাকাতের হাত থেকে যেভাবে রক্ষা পেলেন অভিনেত্রী সালওয়া

শেয়ার করুন...

সপরিবারে কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে হঠাৎ ডাকাত দলের খপ্পরে পড়েছিলেন অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া।

বিপদ আসন্ন টের পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন তিনি। খবর শুনেই পুলিশ এসে অভিনেত্রীর পরিবারকে নিরাপত্তা দেয়। ডাকাত দলের সদস্যদেরও আটক করা হয় এ সময়।

২৫ আগস্ট দিবাগত রাতে নিজের ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে পুরো ঘটনাটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন সালওয়া।

তিনি লিখেছেন, ‘অসংখ্য ধন্যবাদ রইল ৯৯৯ ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ও বাংলাদেশ পুলিশের প্রতি। তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে আমি ও আমার পরিবার আজ বিপদের হাত থেকে উদ্ধার হলাম।’

রাত ৮টার সময় কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম আমার ব্যক্তিগত গাড়িতে। সঙ্গে আমার আম্মু-আব্বু ছিলেন। হঠাৎ রোহিতপুরের কাছাকাছি নিরিবিলি একটি স্থানে এলে চারটি বাইকে করে ৪-৫ জন বখাটে ছেলে আমাদের গাড়ির গতিরোধ করে। তার মধ্যে একটি ছেলে নিজেকে কেরানীগঞ্জ ছাত্রলীগের সহসভাপতি দাবি করে, যা সম্পূর্ণ বনোয়াট। তারা এগিয়ে এসে ড্রাইভারকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং বলতে থাকে যে, তাদের বাইকের সঙ্গে আমাদের গাড়ির ধাক্কা লেগেছে।’

‘সে রকম কিছুই আসলে হয়নি। একপর্যায়ে তারা ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দিয়ে হ্যারেজমেন্ট করতে থাকে। তারা মূলত একটি সংঘবদ্ধ ডাকাত চক্র, যারা প্রায়শই পথ আটকে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় ও নানাভাবে হেনস্তা করে থাকে। আমি তৎক্ষণাৎ ৯৯৯ -এ কল করে বিস্তারিত ঘটনা জানাই। ৫ মিনিটের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের দায়িত্বরত ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে অপরাধীদের আটক করে থানায় নিয়ে যান। যথাসময়ে পুলিশ উপস্থিত না হলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত।

‘বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আজ আমি যে সেবা পেয়েছি, তাতে আমি সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ। শুভকামনা রইল জনগণের নিরাপত্তায় নিয়োজিত সব সদস্যের প্রতি। আশা করছি, জনগণের বিপদে এভাবেই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা পাশে থাকবে।’

উল্লেখ্য, সালওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশের একজন প্রতিযোগী হিসেবে শোবিজে পা রাখেন। এর পর তিনি কাজ করেছেন অনেক নাটকে। বর্তমানে সিনেমাতেও কাজ করছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD