দুই রণবীরকে নিয়ে বানী

শেয়ার করুন...

‘বেল বটম’ ছবিকে ঘিরে নানাভাবে খবরে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী বানী কাপুর। অক্ষয় কুমার অভিনীত ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। ‘বেল বটম’ ছবিতে বানীর চরিত্রটি নেহাতই ছোট। তবু তাঁর স্বল্প সময়ের উপস্থিতি সবার নজর কেড়েছে। এবার ‘শামসেরা’ ছবিটি নিয়ে আলোচনায় এই বলিউড অভিনেত্রী। ‘শামসেরা’ ছবিতে তাঁকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলেই ‘শামসেরা’ মুক্তি পাবে। ছবিতে করণ মালহোত্রার মতো পরিচালক আর রণবীর কাপুরের মতো অভিনেতার সঙ্গে কাজ করে দারুণ খুশি বানী।

ক্যারিয়ারের শুরুতেই ব্যর্থ হয়েছিলেন বানী। তবে গত কয়েক বছর একটু সুখের মুখ দেখছেন তিনি। তাঁর অভিনীত ‘ওয়ার’ ছবিটি বক্স অফিসে সফলতা পায়। আর ‘বেল বটম’ বেশ প্রশংসিত হয়েছে। ‘শামসেরা’ নিয়েও আশাবাদী বানী। করণ মালহোত্রা পরিচালিত সিনেমাটি হলে মুক্তির উপযুক্ত বলে মনে করেন তিনি। ছবি মুক্তি প্রসঙ্গে বানী বলেছেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলেই সিনেমাটি মুক্তি পাবে।

থিয়েটারেই এর পুরোপুরি মজা নেওয়া যাবে। আমি ছবিটি দেখেছি, আর দারুণ লেগেছে। ছবিটি খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। এই ছবিতে আমি অভিনয় করেছি বলে বলছি না। রণবীর কাপুরের চরিত্রটা মানুষ উপভোগ করবে। তবে নির্মাতারা সঠিক সময়ের অপেক্ষায় আছেন। সিনেমা হল সম্পূর্ণভাবে খুললেই ছবিটি মুক্তি পাবে।’

করণ মালহোত্রার পরিচালনায় কাজ করে উচ্ছ্বসিত বানী। পরিচালকের ক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, ‘করণ পরিচালিত “অগ্নিপথ” সিনেমাটাও আমার দারুণ লেগেছিল। তিনি এমনভাবে ছবি নির্মাণ করেন, যা সব ধরনের দর্শক উপভোগ করেন।’

‘শামসেরা’ ছবিতে রণবীর কাপুরকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। প্রথমবার তিনি এক উগ্র ডাকাতের চরিত্রে অভিনয় করছেন। এর আগে বানী ‘বেফিকরে’ ছবিতে বলিউড নায়ক রণবীর সিংয়ের সঙ্গে কাজ করেছেন। এবার তিনি রণবীর কাপুরের সঙ্গে ‘শামসেরা’ ছবিতে অভিনয় করছেন। দুই রণবীরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে বানী বলেছেন, ‘তারা দুজনই চরিত্র অনুযায়ী নিজেদের রাঙিয়ে তোলে। আর তারা দুজনই স্ব স্ব ক্ষেত্রে দুর্দান্ত। তাই তাদের মধ্যে তুলনা টানা ঠিক নয়। দুজনই দুর্ধর্ষ অভিনেতা। আমি তাদের দুজনের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি তাদের কাজ গভীরভাবে পর্যবেক্ষণ করেছি আর অভিনেত্রী হিসেবে নিজেকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করেছি।’

সর্বশেষ সংবাদ

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দুই রণবীরকে নিয়ে বানী

শেয়ার করুন...

‘বেল বটম’ ছবিকে ঘিরে নানাভাবে খবরে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী বানী কাপুর। অক্ষয় কুমার অভিনীত ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। ‘বেল বটম’ ছবিতে বানীর চরিত্রটি নেহাতই ছোট। তবু তাঁর স্বল্প সময়ের উপস্থিতি সবার নজর কেড়েছে। এবার ‘শামসেরা’ ছবিটি নিয়ে আলোচনায় এই বলিউড অভিনেত্রী। ‘শামসেরা’ ছবিতে তাঁকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলেই ‘শামসেরা’ মুক্তি পাবে। ছবিতে করণ মালহোত্রার মতো পরিচালক আর রণবীর কাপুরের মতো অভিনেতার সঙ্গে কাজ করে দারুণ খুশি বানী।

ক্যারিয়ারের শুরুতেই ব্যর্থ হয়েছিলেন বানী। তবে গত কয়েক বছর একটু সুখের মুখ দেখছেন তিনি। তাঁর অভিনীত ‘ওয়ার’ ছবিটি বক্স অফিসে সফলতা পায়। আর ‘বেল বটম’ বেশ প্রশংসিত হয়েছে। ‘শামসেরা’ নিয়েও আশাবাদী বানী। করণ মালহোত্রা পরিচালিত সিনেমাটি হলে মুক্তির উপযুক্ত বলে মনে করেন তিনি। ছবি মুক্তি প্রসঙ্গে বানী বলেছেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলেই সিনেমাটি মুক্তি পাবে।

থিয়েটারেই এর পুরোপুরি মজা নেওয়া যাবে। আমি ছবিটি দেখেছি, আর দারুণ লেগেছে। ছবিটি খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। এই ছবিতে আমি অভিনয় করেছি বলে বলছি না। রণবীর কাপুরের চরিত্রটা মানুষ উপভোগ করবে। তবে নির্মাতারা সঠিক সময়ের অপেক্ষায় আছেন। সিনেমা হল সম্পূর্ণভাবে খুললেই ছবিটি মুক্তি পাবে।’

করণ মালহোত্রার পরিচালনায় কাজ করে উচ্ছ্বসিত বানী। পরিচালকের ক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, ‘করণ পরিচালিত “অগ্নিপথ” সিনেমাটাও আমার দারুণ লেগেছিল। তিনি এমনভাবে ছবি নির্মাণ করেন, যা সব ধরনের দর্শক উপভোগ করেন।’

‘শামসেরা’ ছবিতে রণবীর কাপুরকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। প্রথমবার তিনি এক উগ্র ডাকাতের চরিত্রে অভিনয় করছেন। এর আগে বানী ‘বেফিকরে’ ছবিতে বলিউড নায়ক রণবীর সিংয়ের সঙ্গে কাজ করেছেন। এবার তিনি রণবীর কাপুরের সঙ্গে ‘শামসেরা’ ছবিতে অভিনয় করছেন। দুই রণবীরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে বানী বলেছেন, ‘তারা দুজনই চরিত্র অনুযায়ী নিজেদের রাঙিয়ে তোলে। আর তারা দুজনই স্ব স্ব ক্ষেত্রে দুর্দান্ত। তাই তাদের মধ্যে তুলনা টানা ঠিক নয়। দুজনই দুর্ধর্ষ অভিনেতা। আমি তাদের দুজনের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি তাদের কাজ গভীরভাবে পর্যবেক্ষণ করেছি আর অভিনেত্রী হিসেবে নিজেকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করেছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD