সোনারগাঁ থানা থেকে পালালো ডাকাত শুক্কুর

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামে ডাকাতির প্রস্ততিকালে শুক্কুর আলী নামে এক ডাকাত সদস্যকে আটক করে এলাকাবাসী। গত ৬ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ১০টায় আলগীরচর গ্রামে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, ছোরা ও একটি মোটর বাইকসহ শুক্কুর আলী (২৮)কে আটক করা হয়। ডাকাতির ঘটনায় আলগীরচর এলাকার মোকলেসুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী মোখলেসুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আলগীরচর গ্রামে ডাকাত সদস্য শুক্কুর আলী (২৮)কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, ছোরা ও একটি মোটর বাইক উদ্ধার করা হয়। এসময় অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। ডাকাত সদস্য শুক্কুর আলী আড়াইহাজার উপজেলার বাড়ইপাড়া এলাকার হযরত আলীর ছেলে। আটককৃত শুক্কুর আলী জনতার হাতে উত্তম মাধ্যম খেয়ে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মামুন ও চেঙাকান্দি গ্রামের জামাল তার সাথে ডাকাতি কাজে সহযোগিতা করেছে বলে স্বীকার করে। এলাকাবাসী জানায়, চেঙাকান্দি গ্রামের ডাকাত সর্দার জামাল বারদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দাইয়ান মেম্বারের ভাগীনা। ডাকাত সদস্য শুক্কুর আলীকে রাত ১২টায় সোনারগাঁ থানায় নিয়ে আসার পর সকাল আটটায় ডিউটি অফিসারের কক্ষ থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, আলগীরচর থেকে আটককৃত আসামী কোন ডাকাত সদস্য নয়, তবে সে অস্ত্রসহ ওই এলাকায় একটি বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলো। সে পুলিশের কাছ থেকে নয়, এলাকাবাসীর হাত থেকেই পালিয়ে গেছে। তাকে পূনরায় গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁ থানা থেকে পালালো ডাকাত শুক্কুর

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামে ডাকাতির প্রস্ততিকালে শুক্কুর আলী নামে এক ডাকাত সদস্যকে আটক করে এলাকাবাসী। গত ৬ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ১০টায় আলগীরচর গ্রামে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, ছোরা ও একটি মোটর বাইকসহ শুক্কুর আলী (২৮)কে আটক করা হয়। ডাকাতির ঘটনায় আলগীরচর এলাকার মোকলেসুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী মোখলেসুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আলগীরচর গ্রামে ডাকাত সদস্য শুক্কুর আলী (২৮)কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, ছোরা ও একটি মোটর বাইক উদ্ধার করা হয়। এসময় অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। ডাকাত সদস্য শুক্কুর আলী আড়াইহাজার উপজেলার বাড়ইপাড়া এলাকার হযরত আলীর ছেলে। আটককৃত শুক্কুর আলী জনতার হাতে উত্তম মাধ্যম খেয়ে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মামুন ও চেঙাকান্দি গ্রামের জামাল তার সাথে ডাকাতি কাজে সহযোগিতা করেছে বলে স্বীকার করে। এলাকাবাসী জানায়, চেঙাকান্দি গ্রামের ডাকাত সর্দার জামাল বারদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দাইয়ান মেম্বারের ভাগীনা। ডাকাত সদস্য শুক্কুর আলীকে রাত ১২টায় সোনারগাঁ থানায় নিয়ে আসার পর সকাল আটটায় ডিউটি অফিসারের কক্ষ থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, আলগীরচর থেকে আটককৃত আসামী কোন ডাকাত সদস্য নয়, তবে সে অস্ত্রসহ ওই এলাকায় একটি বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলো। সে পুলিশের কাছ থেকে নয়, এলাকাবাসীর হাত থেকেই পালিয়ে গেছে। তাকে পূনরায় গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD