নৌকা মার্কায় ভোটদিয়ে জয়জুক্ত করার আহব্বান জানান মোবারক হোসেন

শেয়ার করুন...

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।শনিবার (৯ অক্টোবর) রাতে মনোনয়ন বোর্ডের সভায় নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের মনোনীত এই প্রার্থী নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।

 

বাংলাদেশ আওয়ামীলীগ ও জননেত্রীর শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করে নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ  আলহাজ্ব একে এম শামীম ওসমানের হাত শক্তিশালী করার আহব্বান জানান ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃমোবারক হোসেন।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ৬ ইউনিয়নে নির্বাচনে কাশীপুর ইউনিয়নে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল নৌকার মনোনয়ন পেয়েছেন। তিনি বর্তমান ইউপি চেয়ারম্যান। বক্তাবলীতেও বর্তমান চেয়ারম্যান এম শওকত আলী নৌকার মনোনয়ন পেয়েছেন। তিনি ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এনায়েতনগরে নৌকা পেয়েছেন মো. আসাদুজ্জামান। তিনিও বর্তমান পরিষদের চেয়ারম্যান। গোগনগর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন নৌকার প্রার্থী হয়েছেন। কুতুবপুরে নৌকার মনোনয়ন পেয়েছেন  মনিরুল আলম সেন্টু। বর্তমান পরিষদের চেয়ারম্যানও তিনি।আলীরটেক ইউপি নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান।

 

আলহাজ্ব মোঃ মোবারক হোসেন বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার  উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে  নৌকায় ভোট দিন। যে নৌকায় ভোট দিয়ে আপনারা এদেশের স্বাধীনতা পেয়েছেন, ইউপি নির্বাচনে দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সেই নৌকা মার্কায় ভোট দিন।আওয়ামী লীগ সরকার সব সময় উন্নয়নে বিশ্বাসী। এ সরকারের আমলে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের ছোঁয়া লেগেছে। শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা, রাস্তাঘাট, খাদ্য ও বিদ্যুৎসহ সকল প্রকার উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে। তাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনিত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়জুক্ত করার আহবান জানাই।

সর্বশেষ সংবাদ



» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ