সাইফুল্লাহ বাদলের বোন জামাই সানাউল্লাহর বিরুদ্ধে থানায় অটো চালকদের অভিযোগ

শেয়ার করুন...

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদলের বোন জামাই সানাউল্লাহর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অটো রিকশা চালক।

(২৪ অক্টোবর) রবিবার ফতুল্লা মডেল থানায় চালকদের পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেন অটো রিকশা চালক মোঃ ফোরকান হাওলাদার।

লিখিত অভিযোগে ফোরকান হাওলাদার কাশিপুর খিল মার্কেট এলাকার সাইফুল্লাহ বাদলের বোন জামাই সানাউল্লাহ, একই এলাকার জাহাঙ্গীর, মিলন, আরিফ, ফকির ও সস্তাপুর এলাকার মানিকের নাম উল্লেখ করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এস আই হারেজ শিকদার জানান, অভিযোগটি এখনো আমি হাতে পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লিখিত অভিযোগ থেকে ও ফোরকান জানান, দীর্ঘদিন ধরে সানাউল্লাহগং আমাদের অটো রিকশা তাদের নারায়ণগঞ্জ সদর রিকশা ও ভ্যান মালিক কল্যাণ সমিতির সংগঠনের প্লেট ব্যবহার করার জন্য আমাদের চাপ সৃষ্টি করছে। আমরা যদি তাদের সংগঠনের প্লেট ব্যবহার করলে ৩০০ টাকা প্রতিমাসে দিতে হবে। না করলেও সমপরিমাণ টাকা তাদেরকে দিতে হবে। তাদের সংগঠনের প্লেট ব্যবহার না করলে বিভিন্ন কৌশলের মাধ্যমে অটো রিকশা চুরি করে নেওয়ার হুমকি প্রদান করছে। তারা এমনও বলছে যদি আমাদের সংগঠনের প্লেট ব্যবহার করো তাহলে তোমাদের অটো রিকশা চুরি হবে না। চুরি হলেও কম টাকায় তা আমরা ফেরত নিয়ে আসতে পারব। সানাউল্লাহগং বাহিনীর লোকদের ভয়ে এলাকায় ঠিকমতো অটো রিকশা চালাতে পারছি না। যেকোনো সময় তারা আমাদের গাড়ি আটক করে রাখতে পারে।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর বিকেল ৪ টার সময় দেওভোগ বাশমুলি এলাকা থেকে সানাউল্লাহ ও জাহাঙ্গীরের নির্দেশে মিলন তাদের সংগঠনের প্লেট না দেখে আমার অটো রিকশা সিট ও চাবি নিয়ে যায় এবং হুমকি প্রদান করে আমি যদি তাদের প্লেট ব্যাবহার না করি তাহলে আমাকে এলাকায় গাড়ি চালাতে দিবে না। এমনকি প্রাণনাশের হুমকি দেয় সানাউল্লাহ বাহিনীর লোকজন।

তাই এই চাঁদাবাজ সানাউল্লাহ গংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এই বিষয়টি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আমরা যাতে দু’মুঠো ভাত খেয়ে বাঁচতে পারি।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইফুল্লাহ বাদলের বোন জামাই সানাউল্লাহর বিরুদ্ধে থানায় অটো চালকদের অভিযোগ

শেয়ার করুন...

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদলের বোন জামাই সানাউল্লাহর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অটো রিকশা চালক।

(২৪ অক্টোবর) রবিবার ফতুল্লা মডেল থানায় চালকদের পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেন অটো রিকশা চালক মোঃ ফোরকান হাওলাদার।

লিখিত অভিযোগে ফোরকান হাওলাদার কাশিপুর খিল মার্কেট এলাকার সাইফুল্লাহ বাদলের বোন জামাই সানাউল্লাহ, একই এলাকার জাহাঙ্গীর, মিলন, আরিফ, ফকির ও সস্তাপুর এলাকার মানিকের নাম উল্লেখ করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এস আই হারেজ শিকদার জানান, অভিযোগটি এখনো আমি হাতে পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লিখিত অভিযোগ থেকে ও ফোরকান জানান, দীর্ঘদিন ধরে সানাউল্লাহগং আমাদের অটো রিকশা তাদের নারায়ণগঞ্জ সদর রিকশা ও ভ্যান মালিক কল্যাণ সমিতির সংগঠনের প্লেট ব্যবহার করার জন্য আমাদের চাপ সৃষ্টি করছে। আমরা যদি তাদের সংগঠনের প্লেট ব্যবহার করলে ৩০০ টাকা প্রতিমাসে দিতে হবে। না করলেও সমপরিমাণ টাকা তাদেরকে দিতে হবে। তাদের সংগঠনের প্লেট ব্যবহার না করলে বিভিন্ন কৌশলের মাধ্যমে অটো রিকশা চুরি করে নেওয়ার হুমকি প্রদান করছে। তারা এমনও বলছে যদি আমাদের সংগঠনের প্লেট ব্যবহার করো তাহলে তোমাদের অটো রিকশা চুরি হবে না। চুরি হলেও কম টাকায় তা আমরা ফেরত নিয়ে আসতে পারব। সানাউল্লাহগং বাহিনীর লোকদের ভয়ে এলাকায় ঠিকমতো অটো রিকশা চালাতে পারছি না। যেকোনো সময় তারা আমাদের গাড়ি আটক করে রাখতে পারে।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর বিকেল ৪ টার সময় দেওভোগ বাশমুলি এলাকা থেকে সানাউল্লাহ ও জাহাঙ্গীরের নির্দেশে মিলন তাদের সংগঠনের প্লেট না দেখে আমার অটো রিকশা সিট ও চাবি নিয়ে যায় এবং হুমকি প্রদান করে আমি যদি তাদের প্লেট ব্যাবহার না করি তাহলে আমাকে এলাকায় গাড়ি চালাতে দিবে না। এমনকি প্রাণনাশের হুমকি দেয় সানাউল্লাহ বাহিনীর লোকজন।

তাই এই চাঁদাবাজ সানাউল্লাহ গংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এই বিষয়টি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আমরা যাতে দু’মুঠো ভাত খেয়ে বাঁচতে পারি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD