নিউইয়র্ক সিটি নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি ২ নারী

শেয়ার করুন...

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি নির্বাচনে বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ ও সিভিল কোর্টের বিচারক অ্যাটর্নি সোমা সাঈদ কুইন্স। কিছুক্ষণ আগে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির এই দুই নারী। মঙ্গলবার (২ নভেম্বর) নিউইয়র্ক সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে বিপুল ভোটে বিজয় অর্জনের মধ্য দিয়ে শাহানা হানিফ নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম নারী কাউন্সিলওমেন নির্বাচিত হয়েছেন। তার পৈত্রিক নিবাস চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায়। তিনি ব্রুকলিনের নির্বাচনী এলাকা ডিস্ট্রিক্ট-৩৯ থেকে ২৮ হাজার ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যা মোট ভোটের ৮৯.৩ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ব্রেট ওয়েনকফ পেয়েছেন মাত্র ২ হাজার ৫২২ ভোট যা মোট ভোটের ৮ শতাংশ।

অন্যদিকে অ্যাটর্নি সোমা সাঈদ কুইন্স সিভিল কোর্টের বিচারক হিসেবে বিজয়ী হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মুসলিম নারী বিচারক। তার পৈত্রিক নিবাস টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা।

এদিকে নিউইয়র্ক সিটি নির্বাচনে এই প্রথমবারের মত দুই বাংলাদেশি নারীর ঐতিহাসিক বিজয়ে নগরের বাঙালি অধ্যুষিত এলাকা কুইন্সের জ্যাকসন হাইটস, ওজোনপার্ক, জ্যামাইকা, এস্টোরিয়া, ব্রঙ্কসের পার্কচেস্টার, স্টারলিংক, ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দুজনেরই নিজ দলের বাইরেও কমিউনিটিতে ব্যাপক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে। পাশাপাশি অন্যান্য কমিউনিটি এবং ধর্ম-বর্ণের মানুষের সঙ্গে রয়েছে সুসম্পর্ক। তাই বাংলাদেশিসহ অন্যান্য দেশের মানুষের ভোটও পেয়েছেন বলে কমিউনিটির সাধারণ মানুষদের বক্তব্যে উঠে এসেছে।

এ নির্বাচনে একাধিক বাংলাদেশি প্রার্থী অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ডিস্ট্রিক্ট-২৪ থেকে স্বতন্ত্র প্রার্থী মুজিব রহমান এবং ডিস্ট্রিক্ট-২৫ থেকে রিপাবলিকান প্রার্থী শাহ শহীদুল হক। এর আগে এই দুই বাংলাদেশ নারী এ বছর ২২ জুন অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে নিজ দল ডেমোক্র্যাটিক পার্টি থেকে বিজয়ী হয়ে সাধারণ নির্বাচনে প্রার্থী হন।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্ক সিটি নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি ২ নারী

শেয়ার করুন...

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি নির্বাচনে বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ ও সিভিল কোর্টের বিচারক অ্যাটর্নি সোমা সাঈদ কুইন্স। কিছুক্ষণ আগে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির এই দুই নারী। মঙ্গলবার (২ নভেম্বর) নিউইয়র্ক সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে বিপুল ভোটে বিজয় অর্জনের মধ্য দিয়ে শাহানা হানিফ নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম নারী কাউন্সিলওমেন নির্বাচিত হয়েছেন। তার পৈত্রিক নিবাস চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায়। তিনি ব্রুকলিনের নির্বাচনী এলাকা ডিস্ট্রিক্ট-৩৯ থেকে ২৮ হাজার ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যা মোট ভোটের ৮৯.৩ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ব্রেট ওয়েনকফ পেয়েছেন মাত্র ২ হাজার ৫২২ ভোট যা মোট ভোটের ৮ শতাংশ।

অন্যদিকে অ্যাটর্নি সোমা সাঈদ কুইন্স সিভিল কোর্টের বিচারক হিসেবে বিজয়ী হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মুসলিম নারী বিচারক। তার পৈত্রিক নিবাস টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা।

এদিকে নিউইয়র্ক সিটি নির্বাচনে এই প্রথমবারের মত দুই বাংলাদেশি নারীর ঐতিহাসিক বিজয়ে নগরের বাঙালি অধ্যুষিত এলাকা কুইন্সের জ্যাকসন হাইটস, ওজোনপার্ক, জ্যামাইকা, এস্টোরিয়া, ব্রঙ্কসের পার্কচেস্টার, স্টারলিংক, ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দুজনেরই নিজ দলের বাইরেও কমিউনিটিতে ব্যাপক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে। পাশাপাশি অন্যান্য কমিউনিটি এবং ধর্ম-বর্ণের মানুষের সঙ্গে রয়েছে সুসম্পর্ক। তাই বাংলাদেশিসহ অন্যান্য দেশের মানুষের ভোটও পেয়েছেন বলে কমিউনিটির সাধারণ মানুষদের বক্তব্যে উঠে এসেছে।

এ নির্বাচনে একাধিক বাংলাদেশি প্রার্থী অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ডিস্ট্রিক্ট-২৪ থেকে স্বতন্ত্র প্রার্থী মুজিব রহমান এবং ডিস্ট্রিক্ট-২৫ থেকে রিপাবলিকান প্রার্থী শাহ শহীদুল হক। এর আগে এই দুই বাংলাদেশ নারী এ বছর ২২ জুন অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে নিজ দল ডেমোক্র্যাটিক পার্টি থেকে বিজয়ী হয়ে সাধারণ নির্বাচনে প্রার্থী হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD