উপকূলের শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই

শেয়ার করুন...

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০১ জানুয়ারী।। উপকূলের শিশু শিক্ষার্থীদের হাতে হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। আর বই হাতে নিয়ে বিদ্যালয় মাঠে আনন্দ উল্লাসে মেতে উঠেছে তারা। বছরের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিশু শিক্ষার্থীরা পাঠ্য বই হাতে পেয়ে পাতা উল্টাচ্ছে আর গন্ধ শুঁেক শুঁকে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করছে। নতুন বই হাতে পেয়েই উল্টে পাল্টে দেখছে শিশু শিক্ষার্থী চন্দ্রিমা মিত্র।

সে এবার পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীতে উঠেছে। বই নিয়ে তার সঙ্গে কথা বলার শুরুতেই হড়হড় করে একনিশ্বাসে বলে,‘বাংলা, ইংরেজি, গণিত,সমাজ,বিজ্ঞান ও ধর্ম বই পেয়েছি। বাংলা বইয়ের গল্প-কবিতা আগে পড়ে ফেলব।’ একই শ্রেণির আরেক ছাত্র ইশান ইসলাম রুশান। তার কথা,‘বাসায় গিয়ে মাকে বলব, বইয়ে সুন্দর মলাট লাগিয়ে দিতে। যাতে ছিঁড়ে না যায়। এরপর পড়া শুরু করব।’ দ্বিতীয় শ্রেণির দুই ছাত্রী জামিয়া নূর ও শুভ অবশ্য বইয়ের ছবিগুলো আগে ভালো করে দেখবে। বই পেয়ে সন্তানদের উচ্ছ্বাসে খুশি মায়েরাও।লুুৎ ফুল নেছা নামের এক অভিভাবক বললেন, প্রথম কয়েক দিন নতুন বই দেখতে দেখতে আর এর ঘ্রাণ নিতে নিতেই কাটিয়ে দেবে ওরা। বই পেয়ে ছেলেমেয়েদের আনন্দ দেখে তাঁরও ভালো লাগছে।

মঙ্গলবার দুপুর থেকে পটুয়াখালীর কলাপাড়ায় আনুষ্ঠানিক ভাবে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস সভাপতিত্বে এ বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মোস্তফা কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো.আল-আমনি, রফিকুল ইসলাম, মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালন পরিষদের সভাপতি মো.মতিয়ার রহমান হাওলাদার, কাউন্সিলর মো.মাহাবুব আলম প্রমুখ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৭২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৫ টি বে-সরকারি বিদ্যালয়ের ৩২ হাজার ৭৬০ জন শিক্ষার্থীর হতে ১ লাখ ৫২ হাজার ৮৮০ পিচ বই বিতরন করা হবে। এছাড়া একই দিন মাধ্যমিক স্থরের পাঠ্যবই বিতরন করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা সুরাইয়া নাছরিন জানান, সারা দেশের মত আমরাও বছরের প্রথম দিন আনুষ্ঠানিক ভাবে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমাদেরও ভাল লাগছে। এজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সকল ছাত্র ছাত্রী ও শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারন সম্পাদক মো.মাহমুদ আলম পলাশ জানান, সরকার সময়মত কোমলমতি শিশুদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিতে সক্ষম হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে বছরের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, আনুষ্ঠানিক ভাবে সব কয়টি স্কুলেই বই বিতরন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় প্রতিহিংসার শিকার বিপ্লব

» রাজনৈতিক প্রতিহিংসায় আহত ব্যক্তিদের খোঁজখবর নিলেন জেলা জামায়াতের আমীর

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

উপকূলের শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই

শেয়ার করুন...

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০১ জানুয়ারী।। উপকূলের শিশু শিক্ষার্থীদের হাতে হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। আর বই হাতে নিয়ে বিদ্যালয় মাঠে আনন্দ উল্লাসে মেতে উঠেছে তারা। বছরের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিশু শিক্ষার্থীরা পাঠ্য বই হাতে পেয়ে পাতা উল্টাচ্ছে আর গন্ধ শুঁেক শুঁকে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করছে। নতুন বই হাতে পেয়েই উল্টে পাল্টে দেখছে শিশু শিক্ষার্থী চন্দ্রিমা মিত্র।

সে এবার পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীতে উঠেছে। বই নিয়ে তার সঙ্গে কথা বলার শুরুতেই হড়হড় করে একনিশ্বাসে বলে,‘বাংলা, ইংরেজি, গণিত,সমাজ,বিজ্ঞান ও ধর্ম বই পেয়েছি। বাংলা বইয়ের গল্প-কবিতা আগে পড়ে ফেলব।’ একই শ্রেণির আরেক ছাত্র ইশান ইসলাম রুশান। তার কথা,‘বাসায় গিয়ে মাকে বলব, বইয়ে সুন্দর মলাট লাগিয়ে দিতে। যাতে ছিঁড়ে না যায়। এরপর পড়া শুরু করব।’ দ্বিতীয় শ্রেণির দুই ছাত্রী জামিয়া নূর ও শুভ অবশ্য বইয়ের ছবিগুলো আগে ভালো করে দেখবে। বই পেয়ে সন্তানদের উচ্ছ্বাসে খুশি মায়েরাও।লুুৎ ফুল নেছা নামের এক অভিভাবক বললেন, প্রথম কয়েক দিন নতুন বই দেখতে দেখতে আর এর ঘ্রাণ নিতে নিতেই কাটিয়ে দেবে ওরা। বই পেয়ে ছেলেমেয়েদের আনন্দ দেখে তাঁরও ভালো লাগছে।

মঙ্গলবার দুপুর থেকে পটুয়াখালীর কলাপাড়ায় আনুষ্ঠানিক ভাবে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস সভাপতিত্বে এ বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মোস্তফা কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো.আল-আমনি, রফিকুল ইসলাম, মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালন পরিষদের সভাপতি মো.মতিয়ার রহমান হাওলাদার, কাউন্সিলর মো.মাহাবুব আলম প্রমুখ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৭২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৫ টি বে-সরকারি বিদ্যালয়ের ৩২ হাজার ৭৬০ জন শিক্ষার্থীর হতে ১ লাখ ৫২ হাজার ৮৮০ পিচ বই বিতরন করা হবে। এছাড়া একই দিন মাধ্যমিক স্থরের পাঠ্যবই বিতরন করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা সুরাইয়া নাছরিন জানান, সারা দেশের মত আমরাও বছরের প্রথম দিন আনুষ্ঠানিক ভাবে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমাদেরও ভাল লাগছে। এজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সকল ছাত্র ছাত্রী ও শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারন সম্পাদক মো.মাহমুদ আলম পলাশ জানান, সরকার সময়মত কোমলমতি শিশুদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিতে সক্ষম হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে বছরের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, আনুষ্ঠানিক ভাবে সব কয়টি স্কুলেই বই বিতরন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD