আমতলীতে রহস্যজনক নিখোঁজ এক স্বাস্থ্যকর্মী!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে একটি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত জান্নাতুল ফেরদৌসি পিংকি (১৮) নামে এক স্বাস্থ্যকর্মী রহস্যজনক কারনে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ স্বাস্থ্যকর্মী আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের সোহরাব হাওলাদারের মেয়ে। নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সাধারণ ডায়েরী ও পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার সকাল ৮টার দিকে আমতলী বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারে ‘ল্যাব সহকারী’ পদে কর্মরত জান্নাতুল ফেরদৌসি পিংকি প্রতিদিনের ন্যায় তার কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ওই দিন রাত ৯টার দিকে রুটিম মোতাবেক আর বাড়ী ফিরে যাননি। বাড়ি না ফেরায় মেয়ের খোঁজ-খবর নেয়ার চেষ্টা করেন স্বাস্থ্যকর্মী পিংকির বাবা। প্রথমে তার ব্যবহৃত মুঠোফোনে কল দিয়ে দেখেন তা বন্ধ রয়েছে। এরপর তার কর্মস্থল বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয় ওই দিন বিকেল ৪টার দিকে পিংকি অফিস থেকে বের হয়ে গেছেন। এরপর পরিবারের সবাই মিলে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ-খবর নিয়ে পিংকির কোন সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

নিখোঁজ স্বাস্থ্যকর্মী পিংকির বাবা সোহরাব হাওলাদার মুঠোফোনে বলেন, গত রবিবার সকাল ৮ টার দিকে প্রতিদিনের ন্যায় তার কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় পিংকি। কিন্তু রুটিন মোতাবেক রাত ৯টার দিকে বাড়ি না ফেরায় মেয়ের খোঁজ নিতে তার ব্যবহৃত মুঠোফোনে কল দিয়ে দেখি তা বন্ধ। এরপর তার কর্মস্থল বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করি। তারা জানায় ওই দিন বিকাল ৪টার দিকে সে তার কর্মস্থল ত্যাগ করেছেন। সকল আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ-খবর নিয়ে পিংকির কোন সন্ধান না পেয়ে ওই দিন রাতেই থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। অদ্য পর্যন্ত আমার মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ পিংকির মুঠোফোনের অবস্থান জেনে তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে। এছাড়া নিখোঁজের সম্ভাব্য কারণ অনুসন্ধানেরও চেষ্টা চলছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে রহস্যজনক নিখোঁজ এক স্বাস্থ্যকর্মী!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে একটি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত জান্নাতুল ফেরদৌসি পিংকি (১৮) নামে এক স্বাস্থ্যকর্মী রহস্যজনক কারনে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ স্বাস্থ্যকর্মী আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের সোহরাব হাওলাদারের মেয়ে। নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সাধারণ ডায়েরী ও পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার সকাল ৮টার দিকে আমতলী বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারে ‘ল্যাব সহকারী’ পদে কর্মরত জান্নাতুল ফেরদৌসি পিংকি প্রতিদিনের ন্যায় তার কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ওই দিন রাত ৯টার দিকে রুটিম মোতাবেক আর বাড়ী ফিরে যাননি। বাড়ি না ফেরায় মেয়ের খোঁজ-খবর নেয়ার চেষ্টা করেন স্বাস্থ্যকর্মী পিংকির বাবা। প্রথমে তার ব্যবহৃত মুঠোফোনে কল দিয়ে দেখেন তা বন্ধ রয়েছে। এরপর তার কর্মস্থল বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয় ওই দিন বিকেল ৪টার দিকে পিংকি অফিস থেকে বের হয়ে গেছেন। এরপর পরিবারের সবাই মিলে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ-খবর নিয়ে পিংকির কোন সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

নিখোঁজ স্বাস্থ্যকর্মী পিংকির বাবা সোহরাব হাওলাদার মুঠোফোনে বলেন, গত রবিবার সকাল ৮ টার দিকে প্রতিদিনের ন্যায় তার কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় পিংকি। কিন্তু রুটিন মোতাবেক রাত ৯টার দিকে বাড়ি না ফেরায় মেয়ের খোঁজ নিতে তার ব্যবহৃত মুঠোফোনে কল দিয়ে দেখি তা বন্ধ। এরপর তার কর্মস্থল বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করি। তারা জানায় ওই দিন বিকাল ৪টার দিকে সে তার কর্মস্থল ত্যাগ করেছেন। সকল আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ-খবর নিয়ে পিংকির কোন সন্ধান না পেয়ে ওই দিন রাতেই থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। অদ্য পর্যন্ত আমার মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ পিংকির মুঠোফোনের অবস্থান জেনে তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে। এছাড়া নিখোঁজের সম্ভাব্য কারণ অনুসন্ধানেরও চেষ্টা চলছে বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD