গহনা ও পোশাক নিলামে তুললেন অভিনেত্রী স্বস্তিকা

শেয়ার করুন...

স্বভাবে তিনি ঠোঁটকাটা, তাই কোনো কথাই তার মুখে আটকায় না। বলছি টালিউডের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির কথা। সাহসী রূপে পর্দায় হাজির হওয়া বা নানা কারণেই তিনি থাকেন আলোচনায়। এবার ভিন্ন কিছু নিয়ে আলোচনায়। নিজের ব্যবহৃত গহনা ও পোশাক নিলামে তুললেন স্বস্তিকা মুখার্জি। এসব বিক্রি করে যে অর্থ আসবে দান করবেন কুকুরদের নিয়ে কাজ করা এনজিও-তে। বুধবার থেকে নিলামের কার্যক্রম নিজ ইনস্টাগ্রামে শুরু করেছেন অভিনেত্রী।

ইতমধ্যে দুই জোড়া কানের দুল নিলামে তুলেছেন স্বস্তিকা। আর জানিয়েছেন, এই কানের দুল তার প্রয়াত বাবা থেকে উপহার দিয়েছিলেন। এক জোড়া দুলের দাম নির্ধারণ করা হয়েছে ১৭০০ রুপি, অন্য জোড়ার দাম ১৫০০ রুপি। যদি কেউ এই দুল কিনতে চান তবে নির্ধারিত মুঠোফোন নাম্বারে যোগযোগ করুন। আনন্দের ব্যাপার হলো: ১৭০০ রুপি মূল্যের দুলটি এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।

এছাড়াও নিজের ব্যবহৃত পোশাক নিলামে উঠাবেন স্বস্তিকা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ডিসেম্বর মানেই প্রি-নিউ ইয়ারের টুনিলাইটের সঙ্গে আমার জন্মদিনের মাস। বয়স বাড়ার সুবিধা হলো অনেক কিছু ছেড়ে দেওয়া যায় খুব সহজে, ভালোবেসে। ভালোবেসে আর একটা জিনিস করা যায় তা হলো আবদার।

আরও বলেন, ‘এ বছর জন্মদিনে আমার আবদার তোমাদের কাছে। এমন কিছু আউটফিট যেগুলো আমি সিনেমায়, শুটে পরেছি যা আমার খুব প্রিয়। তোমরা যদি সেই আউটফিট কিনতে চাও, তাহলে ওই অর্থ আমার খুব প্রিয় কিছু ‘ভৌ ভৌ’-এর শীতের জামা হবে, ট্রিটমেন্ট হবে। আস্তে আস্তে বিস্তারিত জানাব।

স্বস্তিকার পরবর্তী সিনেমা আসছে ‘বিজয়ার পরে’। সিনেমাটির গল্প এগিয়েছে মমতা শংকর ও দীপঙ্কর দে প্রবীণ দম্পতিকে কেন্দ্র করে। তাদের মেয়ে মৃণ্ময়ীর চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। আর তার স্বামীর চরিত্রে দেখা যাবে মীর আফসার আলীকে। এটি পরিচালনা করছেন অভিজিৎ শ্রী দাস।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গহনা ও পোশাক নিলামে তুললেন অভিনেত্রী স্বস্তিকা

শেয়ার করুন...

স্বভাবে তিনি ঠোঁটকাটা, তাই কোনো কথাই তার মুখে আটকায় না। বলছি টালিউডের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির কথা। সাহসী রূপে পর্দায় হাজির হওয়া বা নানা কারণেই তিনি থাকেন আলোচনায়। এবার ভিন্ন কিছু নিয়ে আলোচনায়। নিজের ব্যবহৃত গহনা ও পোশাক নিলামে তুললেন স্বস্তিকা মুখার্জি। এসব বিক্রি করে যে অর্থ আসবে দান করবেন কুকুরদের নিয়ে কাজ করা এনজিও-তে। বুধবার থেকে নিলামের কার্যক্রম নিজ ইনস্টাগ্রামে শুরু করেছেন অভিনেত্রী।

ইতমধ্যে দুই জোড়া কানের দুল নিলামে তুলেছেন স্বস্তিকা। আর জানিয়েছেন, এই কানের দুল তার প্রয়াত বাবা থেকে উপহার দিয়েছিলেন। এক জোড়া দুলের দাম নির্ধারণ করা হয়েছে ১৭০০ রুপি, অন্য জোড়ার দাম ১৫০০ রুপি। যদি কেউ এই দুল কিনতে চান তবে নির্ধারিত মুঠোফোন নাম্বারে যোগযোগ করুন। আনন্দের ব্যাপার হলো: ১৭০০ রুপি মূল্যের দুলটি এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।

এছাড়াও নিজের ব্যবহৃত পোশাক নিলামে উঠাবেন স্বস্তিকা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ডিসেম্বর মানেই প্রি-নিউ ইয়ারের টুনিলাইটের সঙ্গে আমার জন্মদিনের মাস। বয়স বাড়ার সুবিধা হলো অনেক কিছু ছেড়ে দেওয়া যায় খুব সহজে, ভালোবেসে। ভালোবেসে আর একটা জিনিস করা যায় তা হলো আবদার।

আরও বলেন, ‘এ বছর জন্মদিনে আমার আবদার তোমাদের কাছে। এমন কিছু আউটফিট যেগুলো আমি সিনেমায়, শুটে পরেছি যা আমার খুব প্রিয়। তোমরা যদি সেই আউটফিট কিনতে চাও, তাহলে ওই অর্থ আমার খুব প্রিয় কিছু ‘ভৌ ভৌ’-এর শীতের জামা হবে, ট্রিটমেন্ট হবে। আস্তে আস্তে বিস্তারিত জানাব।

স্বস্তিকার পরবর্তী সিনেমা আসছে ‘বিজয়ার পরে’। সিনেমাটির গল্প এগিয়েছে মমতা শংকর ও দীপঙ্কর দে প্রবীণ দম্পতিকে কেন্দ্র করে। তাদের মেয়ে মৃণ্ময়ীর চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। আর তার স্বামীর চরিত্রে দেখা যাবে মীর আফসার আলীকে। এটি পরিচালনা করছেন অভিজিৎ শ্রী দাস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD