দশমিনায় তীব্র শীতে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

শেয়ার করুন...

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলায় গত এক সপ্তাহ ধরে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে। রাত শেষে ভোরে আলোর ফুটলেও কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে বাড়ির চারপাশ। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তীব্র শীত অনুভব হলেও গত দুইদিন যাবৎ তীব্র শীতল ঠান্ডা হাওয়া বইছে। সন্ধ্যা হলেই গরম কাপড় পড়তে হচ্ছে স্থানীয় লোকজনদের। সব মিলিয়ে বর্তমান আবহাওয়া তীব্র শীতের বার্তা জানাচ্ছে। তীব্র শীতের বার্তায় ব্যস্ত হয়ে উঠেছে লেপ-তোষক তৈরির কারিগরা। তীব্র শীতের প্রস্তুতি হিসেবে আগেই লেপ-তোষক তৈরির অর্ডার দিয়ে রাখছেন অনেকে। এ উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, লেপ-তোষক তৈরির কারিগরদের ব্যবসায়ীক মৌসুম শীতকাল হওয়ায় নিজেদের কাজে সার্বক্ষণিক ব্যস্ত সময় পার করছে তারা।

আর সাধারণ মানুষ তীব্র শীত থেকে রক্ষা পেতে অগ্রিম প্রস্তুতি হিসেবে লেপ তোষক তৈরির অর্ডার দিচ্ছেন। গত বছরের তুলনায় এবার লেপ তোষক তৈরির কাপড় ও তুলার দাম বেশি হওয়ায় গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। দশমিনার কাটাখালী এলাকার মোঃ জামাল হোসেন আকন লেপ তোষক তৈরির অর্ডার দিতে এসে বলেন, সারাদিনে মোটামুটা কাপড় পড়লেও শেষ বিকালের পর গরম কাপড় পড়তে হয়। আর বর্তমানে তীব্র শীতের কারনে রাতে লেপ কাথা গায়ে জড়িয়ে ঘুমাতে হচ্ছে। তীব্র শীতের শুরুতেই যে দাপট দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এ বছর প্রচুর ঠান্ডা পড়বে। তাই তীব্র শীতের প্রস্তুতি হিসেবে লেপ তোষক তৈরির অর্ডার দিতে এসেছি। দশমিনা সদরে লেপ-তোষক তৈরির কারিগর মোঃ বাবুল হোসেন ও ৬নং বাঁশবাড়িয়ার গছানি বাজারের লেপ-তোষক তৈরির কারিগর মোঃ সাহিন খাঁন জানান, গত বছরের তুলনায় এবার কাপড় ও তুলার দাম বেশি। এ কারণে লেপ-তোষক তৈরিতে অতিরিক্ত টাকা দরকার।

বর্তমানে প্রকার ভেদে লেপ-তোষক তৈরির কাপড় প্রতি গজে ১০ থেকে ৩০ টাকা দাম বেড়েছে। এছাড়া শিমুল তুলা প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা, কার্পাস তুলা প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, প্রতি কেজি কালো হুল ৭০ থেকে ৭৫ টাকা, কালো রাবিশ তুলা ৩০ থেকে ৩৫ টাকা, সাদা তুলা ৯০ টাকা থেকে ১০০ টাকা করে দাম চলছে। আকার অনুযায়ী লেপ-তোষক তৈরিতে ৩০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত মজুরি নেওয়া হচ্ছে। বর্তমানে একটি ভালো মানের লেপ তৈরি করতে খরচ হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। এছাড়া ভালো মানের তোষক তৈরি করতে খরচ পড়ছে চার থেকে সাড়ে ৪ হাজার টাকা। গত বছর ভালো মানের লেপ তৈরিতে খরচ হয়েছে দেড় থেকে দুই হাজার টাকা। আর তোষক তৈরিতে আড়াই থেকে তিন হাজার টাকা। তারা আরও জানান, গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০টি লেপ-তোষকের অগ্রিম অর্ডার পেয়েছি। তাই সার্বক্ষণিক কাজেই ব্যস্ত থাকতে হচ্ছে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

» মনির কাসেমীর বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

» বহিস্কারই বিএনপির সর্বনাশের আভাস!

» যশোর- ১ শার্শা আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা, বিপুল ভোটে জয়ের প্রত্যাশা

» নারায়ণগঞ্জ-৪ জোটপ্রার্থীর সাথে বহিষ্কার ও পদত্যাগকারীদের হাডাহাড্ডি লড়াই

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় তীব্র শীতে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

শেয়ার করুন...

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলায় গত এক সপ্তাহ ধরে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে। রাত শেষে ভোরে আলোর ফুটলেও কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে বাড়ির চারপাশ। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তীব্র শীত অনুভব হলেও গত দুইদিন যাবৎ তীব্র শীতল ঠান্ডা হাওয়া বইছে। সন্ধ্যা হলেই গরম কাপড় পড়তে হচ্ছে স্থানীয় লোকজনদের। সব মিলিয়ে বর্তমান আবহাওয়া তীব্র শীতের বার্তা জানাচ্ছে। তীব্র শীতের বার্তায় ব্যস্ত হয়ে উঠেছে লেপ-তোষক তৈরির কারিগরা। তীব্র শীতের প্রস্তুতি হিসেবে আগেই লেপ-তোষক তৈরির অর্ডার দিয়ে রাখছেন অনেকে। এ উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, লেপ-তোষক তৈরির কারিগরদের ব্যবসায়ীক মৌসুম শীতকাল হওয়ায় নিজেদের কাজে সার্বক্ষণিক ব্যস্ত সময় পার করছে তারা।

আর সাধারণ মানুষ তীব্র শীত থেকে রক্ষা পেতে অগ্রিম প্রস্তুতি হিসেবে লেপ তোষক তৈরির অর্ডার দিচ্ছেন। গত বছরের তুলনায় এবার লেপ তোষক তৈরির কাপড় ও তুলার দাম বেশি হওয়ায় গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। দশমিনার কাটাখালী এলাকার মোঃ জামাল হোসেন আকন লেপ তোষক তৈরির অর্ডার দিতে এসে বলেন, সারাদিনে মোটামুটা কাপড় পড়লেও শেষ বিকালের পর গরম কাপড় পড়তে হয়। আর বর্তমানে তীব্র শীতের কারনে রাতে লেপ কাথা গায়ে জড়িয়ে ঘুমাতে হচ্ছে। তীব্র শীতের শুরুতেই যে দাপট দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এ বছর প্রচুর ঠান্ডা পড়বে। তাই তীব্র শীতের প্রস্তুতি হিসেবে লেপ তোষক তৈরির অর্ডার দিতে এসেছি। দশমিনা সদরে লেপ-তোষক তৈরির কারিগর মোঃ বাবুল হোসেন ও ৬নং বাঁশবাড়িয়ার গছানি বাজারের লেপ-তোষক তৈরির কারিগর মোঃ সাহিন খাঁন জানান, গত বছরের তুলনায় এবার কাপড় ও তুলার দাম বেশি। এ কারণে লেপ-তোষক তৈরিতে অতিরিক্ত টাকা দরকার।

বর্তমানে প্রকার ভেদে লেপ-তোষক তৈরির কাপড় প্রতি গজে ১০ থেকে ৩০ টাকা দাম বেড়েছে। এছাড়া শিমুল তুলা প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা, কার্পাস তুলা প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, প্রতি কেজি কালো হুল ৭০ থেকে ৭৫ টাকা, কালো রাবিশ তুলা ৩০ থেকে ৩৫ টাকা, সাদা তুলা ৯০ টাকা থেকে ১০০ টাকা করে দাম চলছে। আকার অনুযায়ী লেপ-তোষক তৈরিতে ৩০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত মজুরি নেওয়া হচ্ছে। বর্তমানে একটি ভালো মানের লেপ তৈরি করতে খরচ হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। এছাড়া ভালো মানের তোষক তৈরি করতে খরচ পড়ছে চার থেকে সাড়ে ৪ হাজার টাকা। গত বছর ভালো মানের লেপ তৈরিতে খরচ হয়েছে দেড় থেকে দুই হাজার টাকা। আর তোষক তৈরিতে আড়াই থেকে তিন হাজার টাকা। তারা আরও জানান, গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০টি লেপ-তোষকের অগ্রিম অর্ডার পেয়েছি। তাই সার্বক্ষণিক কাজেই ব্যস্ত থাকতে হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD