হত্যা না আত্মহত্যা তালতলীতে শশুর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরহেদ উদ্ধার!

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে শ্বশুরবাড়ির ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ইব্রাহিম খলিফা (২১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারী) ভোররাতে উপজেলার মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দু’বছর পূর্বে উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামের মোঃ দেলোয়ার হাওলাদারের কণ্যা লামিয়া (২০) সাথে একই উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মৌরভী গ্রামের বাদশা খলিফার ছেলে ইব্রাহিমের (২১) বিয়ে হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই তাদের সংসারে দাম্পত্য কলহ শুরু হয়। এরই মধ্যে গত বছরের অক্টোবর মাসে লামিয়ার গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হয়। এ সময় লামিয়া তার বাবার বাড়ি চলে আসে। সন্তান জন্মের পরে স্ত্রীকে আনতে শশুর বাড়ি গিয়ে মারধরের শিকার হয়ে ফেরৎ আসেন ইব্রাহিম খলিল। পরে সে তার স্ত্রীকে শ্বশুর বাড়ীতে রেখেই রাজমিস্ত্রীর কাজ করতে নোয়াখালীতে চলে যায়। নোয়াখালীতে থাকা অবস্থায় ইব্রাহিম তার স্ত্রীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে স্ত্রী লামিয়া শ্বশুরবাড়ীতে না থেকে তালতলী উপজেলা সদরে বাসা রেখে বসবাস করার শর্ত জুড়ে দেয়। স্ত্রীর দেয়া ওই শর্ত মেনে গত ৮ থেকে ১০ দিন পূর্বে ইব্রাহিম খলিল নোয়াখালী থেকে বাড়ীতে এসে তালতলী সদরে বাসা ভাড়া নেয়। এরপর গতকাল ২৪ জানুয়ারী (সোমবার) স্ত্রী লামিয়াকে আনতে শশুর বাড়ি যায়। সেখানে শশুর বাড়ির লোকজনের সাথে ইব্রাহিমের খলিলের কথার কাটাকাটি হয়। পরে ভোর রাতের দিকে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ গলায় ওড়না পেছানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ইব্রাহিম খলিলের শশুর মোঃ দেলোয়ার হোসেন মুঠোফোনে বলেন, সোমবার সারাদিন আমার বাড়ির কাজ করেছে ইব্রাহিম। সন্ধ্যার দিকে আমি তাপবিদ্যুত প্রকল্পে রাতের ডিউটি শেষে বাড়িতে ফিরে দেখি ইব্রাহিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এর বেশি কিছু আমি জানিনা।

ইব্রাহিমের বাবা বাদশা খলিফা বলেন, আমার ছেলে আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার ৪ মাস আগে আমার ছেলে তার স্ত্রীকে আনতে গেলে ঝাড়ু দিয়ে পিটিয়েছে তার শশুর। পরে অভিমান করে আমার ছেলে নোয়াখালী চলে যায়। আমার ছেলের লাশ যখন উদ্ধার করেছে তখন তার পায়ে জুতো এবং মাটিতে দাঁড়ানো অবস্থায় পাওয়া গেছে। তার চোঁখে ও কপালে আঘাতের চিহ রয়েছে। আমার মনে হয় এটা পরিকল্পিত হত্যাকান্ড। আমি আমার ছেলের হত্যার বিচার চাই। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মামলা দায়ের করবো।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হত্যা না আত্মহত্যা তালতলীতে শশুর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরহেদ উদ্ধার!

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে শ্বশুরবাড়ির ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ইব্রাহিম খলিফা (২১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারী) ভোররাতে উপজেলার মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দু’বছর পূর্বে উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামের মোঃ দেলোয়ার হাওলাদারের কণ্যা লামিয়া (২০) সাথে একই উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মৌরভী গ্রামের বাদশা খলিফার ছেলে ইব্রাহিমের (২১) বিয়ে হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই তাদের সংসারে দাম্পত্য কলহ শুরু হয়। এরই মধ্যে গত বছরের অক্টোবর মাসে লামিয়ার গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হয়। এ সময় লামিয়া তার বাবার বাড়ি চলে আসে। সন্তান জন্মের পরে স্ত্রীকে আনতে শশুর বাড়ি গিয়ে মারধরের শিকার হয়ে ফেরৎ আসেন ইব্রাহিম খলিল। পরে সে তার স্ত্রীকে শ্বশুর বাড়ীতে রেখেই রাজমিস্ত্রীর কাজ করতে নোয়াখালীতে চলে যায়। নোয়াখালীতে থাকা অবস্থায় ইব্রাহিম তার স্ত্রীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে স্ত্রী লামিয়া শ্বশুরবাড়ীতে না থেকে তালতলী উপজেলা সদরে বাসা রেখে বসবাস করার শর্ত জুড়ে দেয়। স্ত্রীর দেয়া ওই শর্ত মেনে গত ৮ থেকে ১০ দিন পূর্বে ইব্রাহিম খলিল নোয়াখালী থেকে বাড়ীতে এসে তালতলী সদরে বাসা ভাড়া নেয়। এরপর গতকাল ২৪ জানুয়ারী (সোমবার) স্ত্রী লামিয়াকে আনতে শশুর বাড়ি যায়। সেখানে শশুর বাড়ির লোকজনের সাথে ইব্রাহিমের খলিলের কথার কাটাকাটি হয়। পরে ভোর রাতের দিকে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ গলায় ওড়না পেছানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ইব্রাহিম খলিলের শশুর মোঃ দেলোয়ার হোসেন মুঠোফোনে বলেন, সোমবার সারাদিন আমার বাড়ির কাজ করেছে ইব্রাহিম। সন্ধ্যার দিকে আমি তাপবিদ্যুত প্রকল্পে রাতের ডিউটি শেষে বাড়িতে ফিরে দেখি ইব্রাহিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এর বেশি কিছু আমি জানিনা।

ইব্রাহিমের বাবা বাদশা খলিফা বলেন, আমার ছেলে আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার ৪ মাস আগে আমার ছেলে তার স্ত্রীকে আনতে গেলে ঝাড়ু দিয়ে পিটিয়েছে তার শশুর। পরে অভিমান করে আমার ছেলে নোয়াখালী চলে যায়। আমার ছেলের লাশ যখন উদ্ধার করেছে তখন তার পায়ে জুতো এবং মাটিতে দাঁড়ানো অবস্থায় পাওয়া গেছে। তার চোঁখে ও কপালে আঘাতের চিহ রয়েছে। আমার মনে হয় এটা পরিকল্পিত হত্যাকান্ড। আমি আমার ছেলের হত্যার বিচার চাই। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মামলা দায়ের করবো।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD