শার্শায় অবৈধ দখলদারদের পাটাবাঁধ উচ্ছেদ করল উপজেলা প্রশাসন

শেয়ার করুন...

মো. রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের সীমান্তবর্তী শার্শার বসতপুর-কলোনী ও মহিষাকোড়া বিলে অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের পাটাবাঁধ উচ্ছেদসহ জরিমানা করে কয়েক গ্রামের চাষীদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

মঙ্গলবার বিকালে স্থানীয় মানুষের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ দখলদারদের ৪টি পাটাবাঁধ উচ্ছেদসহ ২ হাজার টাকা জরিমানা করেন তিনি। এসময় স্থানীয়দের জন্য বিলটি উম্মুক্তকরণ করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এই বিলে থাকা সকল ধরণের দেশীয় রাণী মাছ আহরণ করে এলাকার সাধারণ মানুষের প্রচুর পরিমাণে আমিষের চাহিদা পূরণ হবে। সেসাথে বাঁধগুলো ধ্বংশ করে দেওয়ায় বিলের ভিতর জমাট বেঁধে থাকা পানি দ্রুত অপসারণ হবে। তাতে, এলাকার চাষীরা এখানে ফসল উৎপাদন করে নিজেদের ভাগ্য উন্নয়নসহ দেশের আর্থিক উন্নয়নে সহযোগিতা করতে পারবে।

এসময় স্থানীয় চাষীরা বলেন, এতোদিন অবৈধ দখলদাররা ক্ষমতার বহর দেখিয়ে এই বিলের ভিতর খন্ড খন্ড পাটাবাধ দিয়ে এলাকার মানুষকে শোষণ করে চলত। তাদের বিরুদ্ধে সামান্য প্রতিবাদও করা যেতোনা। হঠাৎ উপজেলা প্রশাসনের মৎস্য দপ্তরের সহযোগিতায় এবং নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বিলটি অবমুক্ত হওয়ায় কয়েক গ্রামের মানুষের মুখে নতুন করে হাসি ফুটল।

উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিলের ভিতর থাকা সকল নেট ও পাটার বাঁধ অপসারণ করে আগুন জালিয়ে ধ্বংশ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় অবৈধ দখলদারদের পাটাবাঁধ উচ্ছেদ করল উপজেলা প্রশাসন

শেয়ার করুন...

মো. রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের সীমান্তবর্তী শার্শার বসতপুর-কলোনী ও মহিষাকোড়া বিলে অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের পাটাবাঁধ উচ্ছেদসহ জরিমানা করে কয়েক গ্রামের চাষীদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

মঙ্গলবার বিকালে স্থানীয় মানুষের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ দখলদারদের ৪টি পাটাবাঁধ উচ্ছেদসহ ২ হাজার টাকা জরিমানা করেন তিনি। এসময় স্থানীয়দের জন্য বিলটি উম্মুক্তকরণ করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এই বিলে থাকা সকল ধরণের দেশীয় রাণী মাছ আহরণ করে এলাকার সাধারণ মানুষের প্রচুর পরিমাণে আমিষের চাহিদা পূরণ হবে। সেসাথে বাঁধগুলো ধ্বংশ করে দেওয়ায় বিলের ভিতর জমাট বেঁধে থাকা পানি দ্রুত অপসারণ হবে। তাতে, এলাকার চাষীরা এখানে ফসল উৎপাদন করে নিজেদের ভাগ্য উন্নয়নসহ দেশের আর্থিক উন্নয়নে সহযোগিতা করতে পারবে।

এসময় স্থানীয় চাষীরা বলেন, এতোদিন অবৈধ দখলদাররা ক্ষমতার বহর দেখিয়ে এই বিলের ভিতর খন্ড খন্ড পাটাবাধ দিয়ে এলাকার মানুষকে শোষণ করে চলত। তাদের বিরুদ্ধে সামান্য প্রতিবাদও করা যেতোনা। হঠাৎ উপজেলা প্রশাসনের মৎস্য দপ্তরের সহযোগিতায় এবং নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বিলটি অবমুক্ত হওয়ায় কয়েক গ্রামের মানুষের মুখে নতুন করে হাসি ফুটল।

উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিলের ভিতর থাকা সকল নেট ও পাটার বাঁধ অপসারণ করে আগুন জালিয়ে ধ্বংশ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত