নারায়ণগঞ্জে পত্রিকা অফিসে হামলায় পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৮

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকান্ডের ঘটনায় প্রকাশিত সংবাদের জেরে পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ৮ অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযান চলে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, সংবাদপত্র অফিসে হামলার কারণে ডিবি ও থানা পুলিশের যৌথ সাড়াশি অভিযান পরিচালিত হয়েছে। শহরের আল্লামা ইকবাল রোডে আজমেরী ওসমানের বাসার সামনে থেকে তার অনুসারী নাসিরকে গ্রেফতার করা হয়েছে। সে হামলায় অংশ নেওয়া আরেক আসামি মনিরের কথায় হামলায় অংশ নিয়েছিল। এছাড়া আরও ২ জন এজাহারনামীয় আসামি লক্ষ্মণ, কৃষ্ণাকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি মোটর সাইকেল। হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের চিহ্নিত করা হয়েছে। তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে। অভিযান অব্যাহত থাকবে।

জেলা পুলিশের উর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, ‘নারায়ণগঞ্জের মতো জায়গায় বর্তমান পুলিশ প্রশাসন থাকার পরেও এই ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নাই। যেহেতু এই ঘটনা ঘটে গেছে এইটার কঠিন অ্যাকশন হবে। এই দুঃসাহস যারা দেখিয়েছে তাদের কঠিন শাস্তির আওতায় আনবো।’

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চাষাঢ়ায় স্থানীয় দৈনিক ‘সময়ের নারায়ণগঞ্জ’ এর কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় সংবাদকর্মীদের মারধর, গালাগালি, সম্পাদককে গুলি করে হত্যা ও পত্রিকার কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় সন্ত্রাসীরা। একটি ভিডিও চিত্র থেকে সন্ত্রাসী দলের কয়েকজনকে শনাক্ত করা গেছে। তারা সকলেই নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী বলে পরিচিত। আলোচিত ত্বকী হত্যাকান্ড নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে আজমেরী ওসমানের নাম আসায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সময়ের নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ। এই ঘটনায় রাতে সদর মডেল থানায় মামলা করেছেন সময়ের নারায়ণগঞ্জ এর সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল। মামলায় ১৯ জন এজাহারনামীয় এবং আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পত্রিকা অফিসে হামলায় পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৮

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকান্ডের ঘটনায় প্রকাশিত সংবাদের জেরে পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ৮ অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযান চলে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, সংবাদপত্র অফিসে হামলার কারণে ডিবি ও থানা পুলিশের যৌথ সাড়াশি অভিযান পরিচালিত হয়েছে। শহরের আল্লামা ইকবাল রোডে আজমেরী ওসমানের বাসার সামনে থেকে তার অনুসারী নাসিরকে গ্রেফতার করা হয়েছে। সে হামলায় অংশ নেওয়া আরেক আসামি মনিরের কথায় হামলায় অংশ নিয়েছিল। এছাড়া আরও ২ জন এজাহারনামীয় আসামি লক্ষ্মণ, কৃষ্ণাকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি মোটর সাইকেল। হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের চিহ্নিত করা হয়েছে। তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে। অভিযান অব্যাহত থাকবে।

জেলা পুলিশের উর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, ‘নারায়ণগঞ্জের মতো জায়গায় বর্তমান পুলিশ প্রশাসন থাকার পরেও এই ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নাই। যেহেতু এই ঘটনা ঘটে গেছে এইটার কঠিন অ্যাকশন হবে। এই দুঃসাহস যারা দেখিয়েছে তাদের কঠিন শাস্তির আওতায় আনবো।’

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চাষাঢ়ায় স্থানীয় দৈনিক ‘সময়ের নারায়ণগঞ্জ’ এর কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় সংবাদকর্মীদের মারধর, গালাগালি, সম্পাদককে গুলি করে হত্যা ও পত্রিকার কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় সন্ত্রাসীরা। একটি ভিডিও চিত্র থেকে সন্ত্রাসী দলের কয়েকজনকে শনাক্ত করা গেছে। তারা সকলেই নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী বলে পরিচিত। আলোচিত ত্বকী হত্যাকান্ড নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে আজমেরী ওসমানের নাম আসায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সময়ের নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ। এই ঘটনায় রাতে সদর মডেল থানায় মামলা করেছেন সময়ের নারায়ণগঞ্জ এর সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল। মামলায় ১৯ জন এজাহারনামীয় এবং আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD