জুড়ীতে জাহিদকে হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন

শেয়ার করুন...

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: ২য় স্ত্রী মল্লিকা, তার পরিবারের লোকজন ও জুড়ী থানা পুলিশের সহায়তায় জাহিদ মিয়াকে হত্যা করা হয়েছে। আজ ১২ জানুয়ারি সকাল ১১ ঘঠিকায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন- মৃতঃ জাহিদের ১ম স্ত্রী হাজেরা বেগম ও তার ৫ সন্তান, ছোট ভাই মোঃ জাহাঙ্গীর মিয়া, মামাতো ভাই মাছুম মিয়া, খালেদ মিয়া ও খালাতো ভাই জুবেল আহমদ। লিখিত বক্তব্য মৃতঃ জাহিদের ছোট ভাই মোঃ জাহাঙ্গীর মিয়া জানান- জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার এবং এএসআই মোঃ ফরহাদ মিয়াসহ একদল সাদা পোশাকধারী পুলিশ গত ৫ জানুয়ারী শনিবার সন্ধ্যায় ফুলতলা বাজার মটরস্ট্যান্ড থেকে আমার ভাই জাহিদ মিয়াকে আটক করে পুলিশভ্যানের কাছে (ফুলতলা ইউনিয়ন অফিসের সামনে) নিয়ে যায়।

সেখান থেকে মাছহাটিতে তার ২য় স্ত্রী মল্লিকার ভাড়াটিয়া বাসায় নিয়ে গিয়ে সেখানে পুলিশ ও তার শশুরবাড়ীর লোকজন মিলে পরিকল্পিতভাবে তাকে নির্মমভাবে প্রহার করে আধাঘণ্টা পর অচেতন অবস্থায় পুলিশ তাকে একটি অটোরিকসায় তুলে তড়িঘড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে ঘটনাস্থল ত্যাগ করে। পরে রাত সাড়ে ৯টায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন। তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন দাবী করে বলেন- জাহিদ মিয়া বিদেশ থেকে দেশে আসার পর ২য় স্ত্রী মল্লিকা তার নগদ ৪ লাখ টাকা ও পাসপোর্ট নিয়ে চলে যায়। আমার ভাই জাহিদ মিয়া এর আগেও একবার স্ত্রীর মামলায় কারাগারে ছিলেন। তার সাথে দীর্ঘদিন ধরে কোন যোগাযোগ নেই। মল্লিকা এবং তার সহোদর ভাই আসমত আলী, আছিম আলী, মনা ও বোন সিতারা বেগম সিতারুন গংদের সাথে ভাড়াটিয়া বাসায় বসবাস করে। গত বছরের ৮ ডিসেম্বর জুড়ী থানার এএসআই মোঃ ফরহাদ মিয়া ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ঘোরাফেরার (কা: বি: ১৫১) সন্দেহে আমার ভাই জাহিদ মিয়াকে কোন মামলা ছাড়াই ফুলতলা বাজার এলাকা থেকে আটক করে মৌলভীবাজার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলী আদালতে প্রেরণ করে। পরে গত ২৪/১২/২০১৮ইং তাকে মামলার দায় হতে অব্যাহতি প্রদানের জন্য একই আদালতে (ডিআর- ২৭০১, তারিখ- ২৫/১২/২০১৮ইং) অব্যাহতি প্রতিবেদন দাখিল করে।

অথচ গত ৫ জানুয়ারী পুলিশ সাদা পোশাকে সন্ত্রাসী কায়দায় তাকে ফুলতলা বাজার থেকে ধরে ষড়যন্ত্রমূলক ভাবে মাছহাটিতে তার ২য় স্ত্রী মল্লিকার বাসায় নিয়ে তল্ল¬াশি চালিয়ে ৬ পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল ও ২ বোতল মদ উদ্ধারের নাটক সাজায়। আমার ভাই নিহত জাহিদ মিয়াকে পুলিশ প্রকাশ্য জনসম্মুখে ফুলতলা ইউনিয়ন অফিসের সামনে থাকা পুলিশভ্যানের কাছে নিয়ে গিয়ে আবার সেখান থেকে কেন তাকে দীর্ঘদিনের বিরোধীয় ২য় স্ত্রীর বাসায় নেয়া হল ? ৩০-৩৫ মিনিট পুলিশ কাউকে বাসায় ঢুকতে দিলনা কেন ? দীর্ঘদিন যাবৎ যে স্ত্রীর সাথে মামলা মোকদ্দমা চলছিল, পুলিশ সেই স্ত্রীর বাসায় তাকে তল্লাশি করে কিভাবে মাদক উদ্বার করলো ? পুলিশ জাহিদ মিয়াকে জলজ্যান্ত, সুস্থ্য, স্বাভাবিক অবস্থায় ২য় স্ত্রীর বাসায় নিয়ে যাবার আধাঘন্টা পর অচেতন অবস্থায় তাকে নিয়ে বাসা থেকে বের হয়ে কেন পুলিশভ্যানে না নিয়ে অটোরিকসায় করে হাসপাতালে নেয়া হল ? গত ৮ জানুয়ারি দুপুর ১ঘঠিকায় জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার আপোসের নামে আমাদেরকে কেন নগদ ২০ হাজার টাকা দিলেন ? পুলিশ এসব প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি কাউকেই। এসব সংগত কারণেই আমরা নিশ্চিত হয়েছি, সুপরিকল্পিত ভাবে ২য় স্ত্রী মল্লিকা, তার পরিবারের লোকজন ও তাদের সহযোগীরা পুলিশের সহায়তায় আমার ভাই জাহিদ মিয়াকে হত্যা করেছে। আমরা এ জাহিদ মিয়া হত্যাকারী পুলিশগণ, ২য় স্ত্রী মল্লিকা, তার পরিবারের লোকজন ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে জাহিদকে হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন

শেয়ার করুন...

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: ২য় স্ত্রী মল্লিকা, তার পরিবারের লোকজন ও জুড়ী থানা পুলিশের সহায়তায় জাহিদ মিয়াকে হত্যা করা হয়েছে। আজ ১২ জানুয়ারি সকাল ১১ ঘঠিকায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন- মৃতঃ জাহিদের ১ম স্ত্রী হাজেরা বেগম ও তার ৫ সন্তান, ছোট ভাই মোঃ জাহাঙ্গীর মিয়া, মামাতো ভাই মাছুম মিয়া, খালেদ মিয়া ও খালাতো ভাই জুবেল আহমদ। লিখিত বক্তব্য মৃতঃ জাহিদের ছোট ভাই মোঃ জাহাঙ্গীর মিয়া জানান- জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার এবং এএসআই মোঃ ফরহাদ মিয়াসহ একদল সাদা পোশাকধারী পুলিশ গত ৫ জানুয়ারী শনিবার সন্ধ্যায় ফুলতলা বাজার মটরস্ট্যান্ড থেকে আমার ভাই জাহিদ মিয়াকে আটক করে পুলিশভ্যানের কাছে (ফুলতলা ইউনিয়ন অফিসের সামনে) নিয়ে যায়।

সেখান থেকে মাছহাটিতে তার ২য় স্ত্রী মল্লিকার ভাড়াটিয়া বাসায় নিয়ে গিয়ে সেখানে পুলিশ ও তার শশুরবাড়ীর লোকজন মিলে পরিকল্পিতভাবে তাকে নির্মমভাবে প্রহার করে আধাঘণ্টা পর অচেতন অবস্থায় পুলিশ তাকে একটি অটোরিকসায় তুলে তড়িঘড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে ঘটনাস্থল ত্যাগ করে। পরে রাত সাড়ে ৯টায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন। তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন দাবী করে বলেন- জাহিদ মিয়া বিদেশ থেকে দেশে আসার পর ২য় স্ত্রী মল্লিকা তার নগদ ৪ লাখ টাকা ও পাসপোর্ট নিয়ে চলে যায়। আমার ভাই জাহিদ মিয়া এর আগেও একবার স্ত্রীর মামলায় কারাগারে ছিলেন। তার সাথে দীর্ঘদিন ধরে কোন যোগাযোগ নেই। মল্লিকা এবং তার সহোদর ভাই আসমত আলী, আছিম আলী, মনা ও বোন সিতারা বেগম সিতারুন গংদের সাথে ভাড়াটিয়া বাসায় বসবাস করে। গত বছরের ৮ ডিসেম্বর জুড়ী থানার এএসআই মোঃ ফরহাদ মিয়া ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ঘোরাফেরার (কা: বি: ১৫১) সন্দেহে আমার ভাই জাহিদ মিয়াকে কোন মামলা ছাড়াই ফুলতলা বাজার এলাকা থেকে আটক করে মৌলভীবাজার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলী আদালতে প্রেরণ করে। পরে গত ২৪/১২/২০১৮ইং তাকে মামলার দায় হতে অব্যাহতি প্রদানের জন্য একই আদালতে (ডিআর- ২৭০১, তারিখ- ২৫/১২/২০১৮ইং) অব্যাহতি প্রতিবেদন দাখিল করে।

অথচ গত ৫ জানুয়ারী পুলিশ সাদা পোশাকে সন্ত্রাসী কায়দায় তাকে ফুলতলা বাজার থেকে ধরে ষড়যন্ত্রমূলক ভাবে মাছহাটিতে তার ২য় স্ত্রী মল্লিকার বাসায় নিয়ে তল্ল¬াশি চালিয়ে ৬ পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল ও ২ বোতল মদ উদ্ধারের নাটক সাজায়। আমার ভাই নিহত জাহিদ মিয়াকে পুলিশ প্রকাশ্য জনসম্মুখে ফুলতলা ইউনিয়ন অফিসের সামনে থাকা পুলিশভ্যানের কাছে নিয়ে গিয়ে আবার সেখান থেকে কেন তাকে দীর্ঘদিনের বিরোধীয় ২য় স্ত্রীর বাসায় নেয়া হল ? ৩০-৩৫ মিনিট পুলিশ কাউকে বাসায় ঢুকতে দিলনা কেন ? দীর্ঘদিন যাবৎ যে স্ত্রীর সাথে মামলা মোকদ্দমা চলছিল, পুলিশ সেই স্ত্রীর বাসায় তাকে তল্লাশি করে কিভাবে মাদক উদ্বার করলো ? পুলিশ জাহিদ মিয়াকে জলজ্যান্ত, সুস্থ্য, স্বাভাবিক অবস্থায় ২য় স্ত্রীর বাসায় নিয়ে যাবার আধাঘন্টা পর অচেতন অবস্থায় তাকে নিয়ে বাসা থেকে বের হয়ে কেন পুলিশভ্যানে না নিয়ে অটোরিকসায় করে হাসপাতালে নেয়া হল ? গত ৮ জানুয়ারি দুপুর ১ঘঠিকায় জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার আপোসের নামে আমাদেরকে কেন নগদ ২০ হাজার টাকা দিলেন ? পুলিশ এসব প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি কাউকেই। এসব সংগত কারণেই আমরা নিশ্চিত হয়েছি, সুপরিকল্পিত ভাবে ২য় স্ত্রী মল্লিকা, তার পরিবারের লোকজন ও তাদের সহযোগীরা পুলিশের সহায়তায় আমার ভাই জাহিদ মিয়াকে হত্যা করেছে। আমরা এ জাহিদ মিয়া হত্যাকারী পুলিশগণ, ২য় স্ত্রী মল্লিকা, তার পরিবারের লোকজন ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD