ফতুল্লায় আবারো যুবক খুন

শেয়ার করুন...

ফতুল্লায় মুন্না (২০) নামক এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় আহত হয়েছে তারেক (১৬) নামক অপর এক কিশোর। তারা উভয়েই ফতুল্লার লালপুরস্থ  হাজী জালাল আহম্মেদ স্পিনিং মিলসের শ্রমিক।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টায়  ফতুল্লা থানার পোস্ট অফিস রোডস্থ ফতুল্লা ইউনিয়ন পরিষদের সামনে বাংলাদেশ টায়ার নামক একটি কারখানার গেইটের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত মুন্না ময়মনসিং জেলার কোতোয়ালি  থানার পলাশপুরের জাহিদুলের পুত্র।

প্রতক্ষদর্শীদের বর্ননা মতে, সকাল সাড়ে ৬ টার দিকে হাজী জালাল আহম্মেদ স্পিনিং মিলের দিকে থেকে ১ জন মেয়েসহ ৩ জন পায়ে হেটে পশ্চিম দিকে আসছিলো বিপরীত দিক থেকে আসা ৬/৭ জনের একটি গ্রুপের সাথে তাদের বাক বিতন্ডতা হয় তখন ৬/৭ জনের দল থেকে দুজনকে ছুরিকাঘাত করা হয়।

একজনের পায়ের রগ কেটে যায় এবং অপরজনকে বুকে ছুরিকাঘাত করে হামলাকারীরা দৌড়ে ইউনিয়ন পরিষদের দিকে পালিয়ে যায়। মেয়েটি ও পায়ে হেটে পশ্চিম দিকে চলে যায়। এদের মধ্যে একজনের নাম মুন্না জানা গেলেও পায়ের রগ কাটা অপর জনের নাম জানা যায়নি।

এদিকে আহত তারেক বলছে ভিন্ন কথা। সে জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সে তার এক সহকর্মী কে নিয়ে পায়ে হেটে রেল স্টেশনস্থ বাসা থেকে নিজ কর্মস্থলে আসছিলো। ফতুল্লা ইউনিয়ন পরিষদ গলি পার হয়ে বাংলাদেশ টায়ার মিলসের সামনে যাওয়া মাত্র মাস্ক পরিহিত তিন যুবক তাকে ও তার সহোযোগিকে চড়, থাপ্পর ও ঘুষি মেরে তার সাথে থাকা মানিব্যাগ সহ ২১০০ টাকা ছিনিয়ে নিয়ে তাদর কে ছেড়ে দেয়।

পরক্ষনে নিহত মুন্না ও একই রাস্তা দিয়ে স্পিনিং মিলে আসছিলো। তাকেও তারা মারধর করে ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রাখে। পরে তাদের মিলের অন্যান্য শ্রমিকরা রক্তাক্ত মুন্নাকে  জেনারলে (ভিক্টোরিয়া) হাসপাতালে  নিয়ে আসে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,নিহত মুন্না কে বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে কি কারনে হত্যা করা হয়েছে তা কি শুধুই কি ছিনতাই না অন্য কোন কারনে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

প্রথমত বিষয়টি ছিনতাই মনে হলেও বিষয়টি মেয়ে ঘটিত কোন কারনে হত্যা কান্ডের ঘটনা ঘটতে পারে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় আবারো যুবক খুন

শেয়ার করুন...

ফতুল্লায় মুন্না (২০) নামক এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় আহত হয়েছে তারেক (১৬) নামক অপর এক কিশোর। তারা উভয়েই ফতুল্লার লালপুরস্থ  হাজী জালাল আহম্মেদ স্পিনিং মিলসের শ্রমিক।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টায়  ফতুল্লা থানার পোস্ট অফিস রোডস্থ ফতুল্লা ইউনিয়ন পরিষদের সামনে বাংলাদেশ টায়ার নামক একটি কারখানার গেইটের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত মুন্না ময়মনসিং জেলার কোতোয়ালি  থানার পলাশপুরের জাহিদুলের পুত্র।

প্রতক্ষদর্শীদের বর্ননা মতে, সকাল সাড়ে ৬ টার দিকে হাজী জালাল আহম্মেদ স্পিনিং মিলের দিকে থেকে ১ জন মেয়েসহ ৩ জন পায়ে হেটে পশ্চিম দিকে আসছিলো বিপরীত দিক থেকে আসা ৬/৭ জনের একটি গ্রুপের সাথে তাদের বাক বিতন্ডতা হয় তখন ৬/৭ জনের দল থেকে দুজনকে ছুরিকাঘাত করা হয়।

একজনের পায়ের রগ কেটে যায় এবং অপরজনকে বুকে ছুরিকাঘাত করে হামলাকারীরা দৌড়ে ইউনিয়ন পরিষদের দিকে পালিয়ে যায়। মেয়েটি ও পায়ে হেটে পশ্চিম দিকে চলে যায়। এদের মধ্যে একজনের নাম মুন্না জানা গেলেও পায়ের রগ কাটা অপর জনের নাম জানা যায়নি।

এদিকে আহত তারেক বলছে ভিন্ন কথা। সে জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সে তার এক সহকর্মী কে নিয়ে পায়ে হেটে রেল স্টেশনস্থ বাসা থেকে নিজ কর্মস্থলে আসছিলো। ফতুল্লা ইউনিয়ন পরিষদ গলি পার হয়ে বাংলাদেশ টায়ার মিলসের সামনে যাওয়া মাত্র মাস্ক পরিহিত তিন যুবক তাকে ও তার সহোযোগিকে চড়, থাপ্পর ও ঘুষি মেরে তার সাথে থাকা মানিব্যাগ সহ ২১০০ টাকা ছিনিয়ে নিয়ে তাদর কে ছেড়ে দেয়।

পরক্ষনে নিহত মুন্না ও একই রাস্তা দিয়ে স্পিনিং মিলে আসছিলো। তাকেও তারা মারধর করে ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রাখে। পরে তাদের মিলের অন্যান্য শ্রমিকরা রক্তাক্ত মুন্নাকে  জেনারলে (ভিক্টোরিয়া) হাসপাতালে  নিয়ে আসে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,নিহত মুন্না কে বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে কি কারনে হত্যা করা হয়েছে তা কি শুধুই কি ছিনতাই না অন্য কোন কারনে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

প্রথমত বিষয়টি ছিনতাই মনে হলেও বিষয়টি মেয়ে ঘটিত কোন কারনে হত্যা কান্ডের ঘটনা ঘটতে পারে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD