সাইনবোর্ডে র‌্যাবের অভিযানে ৩ চাঁদাবাজ আটক

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১’র পৃথক দু’টি অভিযানে তিন চাঁদাবাজকে আটক করা হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় র‌্যাব-১১’র একটি আভিযানিক দল ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকাস্থ সিএনজি স্ট্যান্ডে ও সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিযে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭,৪৯০/- টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো, শরিয়তপুর জেলার জাজিরা থানার বুদেরহাট এলাকার মৃত মো: আলী হোসেনের ছেলে মো: মিন্টু (৩০), চাঁদপুর জেলার হাইমচর থানার লক্ষীপুর এলাকার মৃত আ: গফুরের ছেলে মো: মোমেন (৩২) এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কানাইনগর এলাকার নাসির খানের ছেলে মো: সাজ্জাদ হোসেন (২৪)। তারা উভয়ই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভূইঘর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল।

সোমবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে গনমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ড শান্তিধারা এলাকায় সিএনজি স্ট্যান্ডে ও সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় সিএনজি স্ট্যান্ডে ও সিএনজি চালকদের গুরুতর আঘাত এবং ক্ষয়-ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অবৈধ চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে সিএনজি চালকেরা অতিষ্ঠ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব নিশ্চিত করেছে।

অপদিকে স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকলেও বর্তমানে চাঁদাবাজীর নিয়ন্ত্রণ নিতে নারায়ণগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২৩০২) নামক একটি ব্যানারকে পুঁজি করে মাঠে নেমেছে চাঁদাবাজ সিন্ডিকেট। সিন্ডিকেটটি সাইনবোর্ড মোড় রোড পরিচালনা কমিটির নামে ইতিমধ্যে বিভিন্ন পরিবহনে শুরু করেছে চাঁদাবাজী। ২৩০২ এর ব্যানারে চাঁদাবাজী করতে গিয়ে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া চাঁদাবাজ মাসুদ রানা, নাজিম উদ্দিন নাজু ও মেহেদীর শেল্টারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে প্রকাশ্যে চাঁদাবাজী চালিয়ে যাচ্ছে চৌরঙ্গী সিএনজি এন্ড ফিলিং স্টেশনের মালিক কাজী আব্দুস সাত্তারের ভাগিনা পরিচয়ধারী শাকিল ও কামাল গং। এ চাঁদাবাজরা প্রতিদিন চৌরঙ্গী পাম্প সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের প্রতিটি সিএনজি থেকে ৪০ টাকা, লেগুনা থেকে ১২০ টাকা, অটো রিক্সা থেকে ৩০ টাকা, পশ্চিম পাড়ের সিএনজি থেকে ৩০ টাকা, অনাবিল পরিবহন থেকে ৬০ টাকা, বাঁধন গাড়ি থেকে ৬০ টাকা ও মৌমিতা পরিবহন থেকে ৬০ টাকা হারে চাঁদা উত্তোলন করে আসছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

» যশোর- ১ শার্শা আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা, বিপুল ভোটে জয়ের প্রত্যাশা

» নারায়ণগঞ্জ-৪ জোটপ্রার্থীর সাথে বহিষ্কার ও পদত্যাগকারীদের হাডাহাড্ডি লড়াই

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল!

» এশিয়ান টেলিভিশনের নতুন চেয়ারম্যান – রূপায়ণ গ্রুপের এমডি মুকুল

» এমপি প্রার্থী মোহাম্মদ আলীর পাশে ভুমিদস্যু ও জুয়াড়ি তোফাজ্জল তাপু!

» ফতুল্লায় খেজুর গাছ মার্কায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন কাসেমী

» আরিয়ান তুষারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে হাতি মার্কার উঠান বৈঠকে যোগদান

» চর কাশিপুর কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা

» মোহাম্মদ আলীর পাশে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী বহুরুপী হোসেন কাজী!

» নিলয়,শরীফ,সোহাগ’র উদ্যোগে গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী মিছিলে জনস্রোতের ঢল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাইনবোর্ডে র‌্যাবের অভিযানে ৩ চাঁদাবাজ আটক

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১’র পৃথক দু’টি অভিযানে তিন চাঁদাবাজকে আটক করা হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় র‌্যাব-১১’র একটি আভিযানিক দল ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকাস্থ সিএনজি স্ট্যান্ডে ও সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিযে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭,৪৯০/- টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো, শরিয়তপুর জেলার জাজিরা থানার বুদেরহাট এলাকার মৃত মো: আলী হোসেনের ছেলে মো: মিন্টু (৩০), চাঁদপুর জেলার হাইমচর থানার লক্ষীপুর এলাকার মৃত আ: গফুরের ছেলে মো: মোমেন (৩২) এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কানাইনগর এলাকার নাসির খানের ছেলে মো: সাজ্জাদ হোসেন (২৪)। তারা উভয়ই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভূইঘর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল।

সোমবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে গনমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ড শান্তিধারা এলাকায় সিএনজি স্ট্যান্ডে ও সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় সিএনজি স্ট্যান্ডে ও সিএনজি চালকদের গুরুতর আঘাত এবং ক্ষয়-ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অবৈধ চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে সিএনজি চালকেরা অতিষ্ঠ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব নিশ্চিত করেছে।

অপদিকে স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকলেও বর্তমানে চাঁদাবাজীর নিয়ন্ত্রণ নিতে নারায়ণগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২৩০২) নামক একটি ব্যানারকে পুঁজি করে মাঠে নেমেছে চাঁদাবাজ সিন্ডিকেট। সিন্ডিকেটটি সাইনবোর্ড মোড় রোড পরিচালনা কমিটির নামে ইতিমধ্যে বিভিন্ন পরিবহনে শুরু করেছে চাঁদাবাজী। ২৩০২ এর ব্যানারে চাঁদাবাজী করতে গিয়ে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া চাঁদাবাজ মাসুদ রানা, নাজিম উদ্দিন নাজু ও মেহেদীর শেল্টারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে প্রকাশ্যে চাঁদাবাজী চালিয়ে যাচ্ছে চৌরঙ্গী সিএনজি এন্ড ফিলিং স্টেশনের মালিক কাজী আব্দুস সাত্তারের ভাগিনা পরিচয়ধারী শাকিল ও কামাল গং। এ চাঁদাবাজরা প্রতিদিন চৌরঙ্গী পাম্প সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের প্রতিটি সিএনজি থেকে ৪০ টাকা, লেগুনা থেকে ১২০ টাকা, অটো রিক্সা থেকে ৩০ টাকা, পশ্চিম পাড়ের সিএনজি থেকে ৩০ টাকা, অনাবিল পরিবহন থেকে ৬০ টাকা, বাঁধন গাড়ি থেকে ৬০ টাকা ও মৌমিতা পরিবহন থেকে ৬০ টাকা হারে চাঁদা উত্তোলন করে আসছে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD