ঝিনাইদহে জিংক ধান চাষের উপর ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ:- ঝিনাইদহ উন্নয়ন ধারা প্রশিক্ষণ কক্ষে ৩ দিনব্যাপী ৩টি ব্যাচে জিংক ধানের বৈশিষ্ট্য ও জিংকের উপকারিতা বিষয়ক কৃষক প্রশিক্ষণ মঙ্গলবার বিকালে সম্পন্ন হয়েছে। হারভেস্ট প্লাস বাংলাদেশের “ডেলিভারি অব হাই জিংক রাইস ইন বাংলাদেশ” প্রকল্পের সহযোগি সংস্থা হিসেবে স্থানীয় বেসরকারি সংস্থা উন্নয়ন ধারা এই প্রশিক্ষণের আয়োজন করে। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আলী হাসান, জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান এবং সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোফাক্খারুল ইসলাম, হারভেস্টপ্লাস বাংলাদেশের এগ্রিকালচারাল রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অফিসার মজিবর রহমান, উন্নয়ন ধারার প্রতিষ্ঠতা ও নির্বাহী পরিচালক তালিব বাশার নয়ন এবং কৃষিবিদ রুবেল আলী। প্রশিক্ষণ অনুষ্ঠান সঞ্চালনা করেন হারভেস্টপ্লাস প্রকল্প সমন্বয়কারী কৃষ্ণ দাস সাহা। সার্বিক সহযোগিতায় ছিলেন উক্ত প্রকল্পের ডাটা ম্যানেজমেন্ট অফিসার তানভীর আহম্মদ রনি। ঝিনাইদহ জেলার সদর, হরিণাকুন্ডুও শৈলকুপা উপজেলার ৯ টি ইউনিয়নের ৭৫ জন কৃষককে জিংক সমৃদ্ধ জাতের ব্রি ধান৭৪ চাষের উপর উক্ত প্রশিক্ষন দেওয়া হয় এবং মানব দেহে জিংকের গুরুত্ব¡, জিংকের অভাব জনিত সমস্যা সমূহ, জিংকের উৎস হিসেবে জিংক ধানের ভুমিকা এবং এর উৎপাদন কলাকৌশল নিয়ে বিষদে আলোচনা করা হয়। প্রশিক্ষণে প্রদর্শণী কৃষকদের মাঝে জিংক ধানের ফ্যাক্টশীট, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা বিষয়ক লিফলেট প্রভৃতি প্রদান করা হয়। কৃষকবৃন্দ জিংক ধানের চাষ করে সে চালের ভাত খাওয়া ও জিংক ধানের বীজ সংরক্ষণের প্রত্যয় ব্যক্ত করে যা জিংকের অভাব জনিত অপুষ্টি লাঘবে একটি কার্যকর এবং টেকসই পন্থা হিসেবে কাজ করবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ

» আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি

» নেত্রকোনায় বৃদ্ধাকে মারপিট ও ফলজ-বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে জিংক ধান চাষের উপর ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ:- ঝিনাইদহ উন্নয়ন ধারা প্রশিক্ষণ কক্ষে ৩ দিনব্যাপী ৩টি ব্যাচে জিংক ধানের বৈশিষ্ট্য ও জিংকের উপকারিতা বিষয়ক কৃষক প্রশিক্ষণ মঙ্গলবার বিকালে সম্পন্ন হয়েছে। হারভেস্ট প্লাস বাংলাদেশের “ডেলিভারি অব হাই জিংক রাইস ইন বাংলাদেশ” প্রকল্পের সহযোগি সংস্থা হিসেবে স্থানীয় বেসরকারি সংস্থা উন্নয়ন ধারা এই প্রশিক্ষণের আয়োজন করে। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আলী হাসান, জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান এবং সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোফাক্খারুল ইসলাম, হারভেস্টপ্লাস বাংলাদেশের এগ্রিকালচারাল রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অফিসার মজিবর রহমান, উন্নয়ন ধারার প্রতিষ্ঠতা ও নির্বাহী পরিচালক তালিব বাশার নয়ন এবং কৃষিবিদ রুবেল আলী। প্রশিক্ষণ অনুষ্ঠান সঞ্চালনা করেন হারভেস্টপ্লাস প্রকল্প সমন্বয়কারী কৃষ্ণ দাস সাহা। সার্বিক সহযোগিতায় ছিলেন উক্ত প্রকল্পের ডাটা ম্যানেজমেন্ট অফিসার তানভীর আহম্মদ রনি। ঝিনাইদহ জেলার সদর, হরিণাকুন্ডুও শৈলকুপা উপজেলার ৯ টি ইউনিয়নের ৭৫ জন কৃষককে জিংক সমৃদ্ধ জাতের ব্রি ধান৭৪ চাষের উপর উক্ত প্রশিক্ষন দেওয়া হয় এবং মানব দেহে জিংকের গুরুত্ব¡, জিংকের অভাব জনিত সমস্যা সমূহ, জিংকের উৎস হিসেবে জিংক ধানের ভুমিকা এবং এর উৎপাদন কলাকৌশল নিয়ে বিষদে আলোচনা করা হয়। প্রশিক্ষণে প্রদর্শণী কৃষকদের মাঝে জিংক ধানের ফ্যাক্টশীট, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা বিষয়ক লিফলেট প্রভৃতি প্রদান করা হয়। কৃষকবৃন্দ জিংক ধানের চাষ করে সে চালের ভাত খাওয়া ও জিংক ধানের বীজ সংরক্ষণের প্রত্যয় ব্যক্ত করে যা জিংকের অভাব জনিত অপুষ্টি লাঘবে একটি কার্যকর এবং টেকসই পন্থা হিসেবে কাজ করবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD