শেরপুরে ঐতিহ্যবাহী মাছের মেলা সমাপ্ত

শেয়ার করুন...

মশাহিদ আহমদ:-  মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে দুইশত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা সমাপ্ত হয়েছে আজ ১৫ জানুয়ারী সকালে। গত ১৩ জানুয়ারি সনাতন ধর্মালম্ভীর পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে প্রাণঞ্চল ও দৃষ্টি নন্দন এলাকা কুশিয়ারা নদীর তীর ঘেষে ব্রাহ্মনগ্রাম নামক স্থানে অনুষ্ঠিত মেলায় সার্বজনীন উৎসবে রূপ নেয়। বাঙ্গালী সংস্কৃতির ১২ মাসে ১৩ পার্বনের একটি হলো পৌষ সংক্রান্তি। অন্যদিকে ২শত বছর যাবৎ এ মেলা চলমান রয়েছে । প্রথমে সদর উপজেলার মনুমুখ নামক স্থানে শুরু হলে স্বাধীনতার পর থেকে এখন এই মেলা শেরপুরে হচ্ছে। ছোট মেলাটি দিনে দিনে বাড়তে থাকলে বর্তমানে বিশাল আকারে রূপ নেয়, যা সিলেট বিভাগের অন্যতম এই মাছের মেলা। জানা যায়- মেলায় চার পাশে ঢালা সাজিয়ে রেখেছে নানা জাতের মাছ, কেউ মাছ ক্রয় করছেন কেউ বা আবার মাছ দেখার জন্য এসে বিড় জমাচ্ছেন। সব মিলয়ে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে এই মাছের মেলায়। মেলাটি ১৩ জানুয়ারী শুরু হয়ে ১৫ই জানুয়ারী সকালের দিকে শেষ হয়। জেলা পরিষদ থেকে দরপত্রের মাধ্যমে এ মেলাটি অনুষ্ঠিত হয়। ছোট মাছ থেকে শুরু করে বিশাল আকারের মাছ এমন কি হারানো প্রজাতির মাছের দেখা মিলে এই মেলায়। এবারে মেলায় সর্বোচ্চ ৩ মণ ওজনের মাছ এনেছেন সুনাগঞ্জের একজন মৎস্য ব্যবসায়ী। মাছটির দাম হাকছেন ১লক্ষ ৭৫ হাজার টাকা। মেলা উপলক্ষ্যে মৎস্য ব্যবসায়ীরা ১৫ দিন আগে থেকে প্রস্ততি নেন। এবারের মেলায় প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকার মাছ বিক্রি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বাঙ্গালী সার্বজনীন ঐতিহ্যেভরা উৎসব পৌষ সংক্রান্তি পালন করতে প্রত্যেকেই মাছ ক্রয় করতে হবে। তাই মেলায় চলে এক ধরনের মাছ ক্রয়ের প্রতিযোগীতা। অন্যদিকে ভিন্ন ধর্মের মানুষরা ও মাছ ক্রয়ে পিছিয়ে নেই। মাছ ক্রয় করে আত্মীয়ের বাড়ি উপহার হিসেবে প্রেরণ করে অনেকেই, ফলে লোক দৃশ্যের বন্ধনে পরিণত হয় শেরপুরের এই মাছের মেলা।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ঐতিহ্যবাহী মাছের মেলা সমাপ্ত

শেয়ার করুন...

মশাহিদ আহমদ:-  মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে দুইশত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা সমাপ্ত হয়েছে আজ ১৫ জানুয়ারী সকালে। গত ১৩ জানুয়ারি সনাতন ধর্মালম্ভীর পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে প্রাণঞ্চল ও দৃষ্টি নন্দন এলাকা কুশিয়ারা নদীর তীর ঘেষে ব্রাহ্মনগ্রাম নামক স্থানে অনুষ্ঠিত মেলায় সার্বজনীন উৎসবে রূপ নেয়। বাঙ্গালী সংস্কৃতির ১২ মাসে ১৩ পার্বনের একটি হলো পৌষ সংক্রান্তি। অন্যদিকে ২শত বছর যাবৎ এ মেলা চলমান রয়েছে । প্রথমে সদর উপজেলার মনুমুখ নামক স্থানে শুরু হলে স্বাধীনতার পর থেকে এখন এই মেলা শেরপুরে হচ্ছে। ছোট মেলাটি দিনে দিনে বাড়তে থাকলে বর্তমানে বিশাল আকারে রূপ নেয়, যা সিলেট বিভাগের অন্যতম এই মাছের মেলা। জানা যায়- মেলায় চার পাশে ঢালা সাজিয়ে রেখেছে নানা জাতের মাছ, কেউ মাছ ক্রয় করছেন কেউ বা আবার মাছ দেখার জন্য এসে বিড় জমাচ্ছেন। সব মিলয়ে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে এই মাছের মেলায়। মেলাটি ১৩ জানুয়ারী শুরু হয়ে ১৫ই জানুয়ারী সকালের দিকে শেষ হয়। জেলা পরিষদ থেকে দরপত্রের মাধ্যমে এ মেলাটি অনুষ্ঠিত হয়। ছোট মাছ থেকে শুরু করে বিশাল আকারের মাছ এমন কি হারানো প্রজাতির মাছের দেখা মিলে এই মেলায়। এবারে মেলায় সর্বোচ্চ ৩ মণ ওজনের মাছ এনেছেন সুনাগঞ্জের একজন মৎস্য ব্যবসায়ী। মাছটির দাম হাকছেন ১লক্ষ ৭৫ হাজার টাকা। মেলা উপলক্ষ্যে মৎস্য ব্যবসায়ীরা ১৫ দিন আগে থেকে প্রস্ততি নেন। এবারের মেলায় প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকার মাছ বিক্রি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বাঙ্গালী সার্বজনীন ঐতিহ্যেভরা উৎসব পৌষ সংক্রান্তি পালন করতে প্রত্যেকেই মাছ ক্রয় করতে হবে। তাই মেলায় চলে এক ধরনের মাছ ক্রয়ের প্রতিযোগীতা। অন্যদিকে ভিন্ন ধর্মের মানুষরা ও মাছ ক্রয়ে পিছিয়ে নেই। মাছ ক্রয় করে আত্মীয়ের বাড়ি উপহার হিসেবে প্রেরণ করে অনেকেই, ফলে লোক দৃশ্যের বন্ধনে পরিণত হয় শেরপুরের এই মাছের মেলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD