নিয়মিত অফিস করেননা গোগনগর ইউপি সচিব ও চেয়ারম্যান! জনদূর্ভোগ চরমে

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের সচিব মাহবুবুর রহমান ও চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলী নিয়মিত অফিস করেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৬ জানুয়ারী) সকাল ১১.৫৫ মিনিটে গোগনগর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে দেখা যায়,সচিবের রুম তালাবদ্ধ,তথ্য কেন্দ্রও তালাবদ্ধ,চেয়ারম্যানের রুমটি খোলা থাকলেও কোন লোক নেই।

বাইরে থেকে এক লোক এসে ২ ঘন্টা যাবত বসে আছে চেয়ারম্যান ও সচিবের অপেক্ষায়। তখনো তারা কেউ আসেননি।

সরেজমিন গিয়ে জানা যায়,ইউপি মাহবুবুর রহমান রুপগঞ্জ থেকে এসে অফিস করেন। ঠিকমতো অফিস করেন না। কাজের জন্য কেউ ইউপি কার্যালয়ে এলে বলা হয় ইউপি সচিব জরুরী কাজে ডিসি অফিস,সদর উপজেলা অফিসে গেছে। এই প্রতিবেদক কয়েকদিন গিয়েও সচিব,চেয়ারম্যান কাউকে পাননি।

চরসৈয়দপুর হতে আগত মোহাম্মদ আলী জন্ম সনদের জন্য এসেছেন। নাতনীকে স্কুলে ভর্তি করাবেন জন্মসনদ জরুরী প্রয়োজন। তার মতো অনেক নারী পুরুষ জন্মসনদ নিতে এসে কয়েক ঘন্টা অপেক্ষা করে চলে যাচ্ছেন। জানুয়ারী মাসে স্কুল গুলোতে ভর্তির চাপ থাকে। এসময় জন্ম সনদের চাহিদা থাকে বেশী। ইউপি সচিব ও চেয়ারম্যান ঠিক মতো কার্যালয়ে না আসায় জনদূর্ভোগ চরমে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, আমরা ইউপি সচিব ও চেয়ারম্যানকে নিয়ে যন্ত্রনার মধ্যে আছি। তাদের কারনে জনগন নাগরিক সুবিধা হতে বঞ্চিত হচ্ছে।

এ ব্যাপারে ইউপি সচিব মাহবুবুর রহমান মুঠোফোনে জানান,গ্রাম্য পুলিশকে নিয়ে ট্যাক্স সংক্রান্ত কাজে তাদের সাথে ছিলাম। তাছাড়া আমি ছাড়াও তো পরিষদে লোক রয়েছে তারাতো কাজ করে দিচ্ছে। সপ্তাহে ৫ দিনের কর্মদিবসে ৩দিনই অনুপস্থিত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,উপজেলা ও ডিসি অফিসে বিভিন্ন সময়ে মিটিং থাকে তাই সেখানেই সময় দিতে হয় আমিতো অনুপস্থিত থাকিনা কাজেই থাকি এবং আমাদের চেয়ারম্যান সাহেবতো সব সময় উপস্থিত থাকেন। মানুষ অনেক মিথ্যা কথা বলবে সে গুলোতো শুনলে চলবেনা।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলী বলেন,সচিবের শরীরটা খারাপ ছিল বলে তিনি আসেনি। আমি একটি বিচারিক কাজে অন্যত্র ছিলাম কয়েকজন মেম্বারকে নিয়ে। মানুষের শরীর খারাপ থাকলে তো আর কাজ করা যায়না। আপনি বললেন সচিব অসুস্থ তিনি আসেনি আর সচিব বললেন তিনি গ্রাম্য পুলিশ নিয়ে কাজে বের হয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,সচিব তাদেরকে দিয়েই অসুস্থতার কারনে বাড়িতে চলে যান।

সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা বেগম এর মুঠোফোনে একাধিক বার কল দেয়া হলেও বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নিয়মিত অফিস করেননা গোগনগর ইউপি সচিব ও চেয়ারম্যান! জনদূর্ভোগ চরমে

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের সচিব মাহবুবুর রহমান ও চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলী নিয়মিত অফিস করেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৬ জানুয়ারী) সকাল ১১.৫৫ মিনিটে গোগনগর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে দেখা যায়,সচিবের রুম তালাবদ্ধ,তথ্য কেন্দ্রও তালাবদ্ধ,চেয়ারম্যানের রুমটি খোলা থাকলেও কোন লোক নেই।

বাইরে থেকে এক লোক এসে ২ ঘন্টা যাবত বসে আছে চেয়ারম্যান ও সচিবের অপেক্ষায়। তখনো তারা কেউ আসেননি।

সরেজমিন গিয়ে জানা যায়,ইউপি মাহবুবুর রহমান রুপগঞ্জ থেকে এসে অফিস করেন। ঠিকমতো অফিস করেন না। কাজের জন্য কেউ ইউপি কার্যালয়ে এলে বলা হয় ইউপি সচিব জরুরী কাজে ডিসি অফিস,সদর উপজেলা অফিসে গেছে। এই প্রতিবেদক কয়েকদিন গিয়েও সচিব,চেয়ারম্যান কাউকে পাননি।

চরসৈয়দপুর হতে আগত মোহাম্মদ আলী জন্ম সনদের জন্য এসেছেন। নাতনীকে স্কুলে ভর্তি করাবেন জন্মসনদ জরুরী প্রয়োজন। তার মতো অনেক নারী পুরুষ জন্মসনদ নিতে এসে কয়েক ঘন্টা অপেক্ষা করে চলে যাচ্ছেন। জানুয়ারী মাসে স্কুল গুলোতে ভর্তির চাপ থাকে। এসময় জন্ম সনদের চাহিদা থাকে বেশী। ইউপি সচিব ও চেয়ারম্যান ঠিক মতো কার্যালয়ে না আসায় জনদূর্ভোগ চরমে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, আমরা ইউপি সচিব ও চেয়ারম্যানকে নিয়ে যন্ত্রনার মধ্যে আছি। তাদের কারনে জনগন নাগরিক সুবিধা হতে বঞ্চিত হচ্ছে।

এ ব্যাপারে ইউপি সচিব মাহবুবুর রহমান মুঠোফোনে জানান,গ্রাম্য পুলিশকে নিয়ে ট্যাক্স সংক্রান্ত কাজে তাদের সাথে ছিলাম। তাছাড়া আমি ছাড়াও তো পরিষদে লোক রয়েছে তারাতো কাজ করে দিচ্ছে। সপ্তাহে ৫ দিনের কর্মদিবসে ৩দিনই অনুপস্থিত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,উপজেলা ও ডিসি অফিসে বিভিন্ন সময়ে মিটিং থাকে তাই সেখানেই সময় দিতে হয় আমিতো অনুপস্থিত থাকিনা কাজেই থাকি এবং আমাদের চেয়ারম্যান সাহেবতো সব সময় উপস্থিত থাকেন। মানুষ অনেক মিথ্যা কথা বলবে সে গুলোতো শুনলে চলবেনা।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলী বলেন,সচিবের শরীরটা খারাপ ছিল বলে তিনি আসেনি। আমি একটি বিচারিক কাজে অন্যত্র ছিলাম কয়েকজন মেম্বারকে নিয়ে। মানুষের শরীর খারাপ থাকলে তো আর কাজ করা যায়না। আপনি বললেন সচিব অসুস্থ তিনি আসেনি আর সচিব বললেন তিনি গ্রাম্য পুলিশ নিয়ে কাজে বের হয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,সচিব তাদেরকে দিয়েই অসুস্থতার কারনে বাড়িতে চলে যান।

সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা বেগম এর মুঠোফোনে একাধিক বার কল দেয়া হলেও বন্ধ পাওয়া যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD