ঝড় মানেই আম কুড়ানোর দিন

শেয়ার করুন...

কুষ্টিয়া থেকে, হোসাইন মোহাম্মদ সাগর, ফিচার রিপোর্টার: গ্রামে ঝড় এলেই আম বাগানে ছুট। শুরু আম কুড়ানোর প্রতিযোগিতা।

সে প্রতিযোগিতায় কে ছোট কে বড় তার কোনো ফারাক নেই। সবার একদিকেই ঝোঁক- তাহলো আম কুড়ানো।
আমবাগানে খুব বাতাসে গাছ থেকে টুপ করে যে আম পড়ে, সবাই মিলে সেই আম খোঁজা। খুঁজে পেলে শুরু কার আগে কে কুড়াতে পারে তা। এ যেন এক অনন্য সুন্দর আনন্দ।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে হঠাৎ ঝড় শুরু হলে দেখা গেল সেই দৃশ্য। বিশেষ করে কুষ্টিয়ার মিরপুরে ঝড় শুরুর খুব অল্প সময়ের মধ্যেই একটি আম বাগানে ভিড় জমে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের।

এ সময় নাঈমা নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী বলে, বৈশাখের বিকেলগুলোতে খেলার মাঝে মধ্যে ঝড় উঠে। ঝড় আসা মানেই খেলা বন্ধ করে আম গাছের নিচে দৌড়। তারপর যত পারা যায় সবার সঙ্গে পাল্লা দিয়ে আম কুড়ানো। এখন ঝড় মানেই আম কুড়ানোর উপলক্ষ।

ঝড় মাথায় করে এ সময় সবাই বৃষ্টিতে ভিজে আম কুড়ায় আপন মনে। যতক্ষণ ঝড় চলে, আম কুড়ানোও চলে ততক্ষণ। কেউ পুরো বাগান ঘুরে বেড়ায়, কেউ আবার লক্ষ্য রাখে শুধু নির্দিষ্ট গাছটির প্রতিই। গাছের বোটা থেকে আম খসে মাটিতে পড়ার আগেই যেন কুড়িয়ে নিয়ে নিজের ঝাঁপিতে ঢোকাতে চায় সবাই।

আম কুড়ানো শেষে এসব আম দিয়ে আবার তৈরি হয় বিভিন্ন রকমের আচার। করা হয় রান্নাও। লবণ-মরিচ দিয়ে শুধু টক-মিষ্টি কাঁচা আমও খান অনেকে। এছাড়া ঝড়ের পরে বাড়িতে ভাই-বোন, খালা, ফুপি, চাচি যেই বেড়াতে আসুক না কেন, আচার করার জন্য এসব কাঁচা আম উপহার দেওয়া তাদেরও।

এ কথা বলতে গিয়ে বাগানে আম কুড়াতে আশা কিশোরী মারুফা বলে, আজকের ঝড়ে অন্য দিনের থেকে বেশি আম কুড়িয়েছি। এর ভেতর থেকে কিছু দিয়ে আচার করা হবে আর বাকিগুলো মামিকে পাঠাবো আচার করার জন্য।

গ্রীষ্মের দিনগুলোতে আম কুড়ানোই যেন গ্রামের শিশু-কিশোরদের কাছে সব থেকে মজার সময়, মধুর স্মৃতি। তাইতো ঝড় এলেই অন্য সব কাজ বা খেলা ফেলে বাগানে দৌড়ান তারা। ঝড় মানেই তাদের কাছে আম কুড়ানোর দিন। ঝড় মানেই বৃষ্টিতে ভিজে খুনসুটির মধুর সময়, স্বর্গীয় দিন।সূত্র-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সর্বশেষ সংবাদ

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

» শার্শায় ১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড় মানেই আম কুড়ানোর দিন

শেয়ার করুন...

কুষ্টিয়া থেকে, হোসাইন মোহাম্মদ সাগর, ফিচার রিপোর্টার: গ্রামে ঝড় এলেই আম বাগানে ছুট। শুরু আম কুড়ানোর প্রতিযোগিতা।

সে প্রতিযোগিতায় কে ছোট কে বড় তার কোনো ফারাক নেই। সবার একদিকেই ঝোঁক- তাহলো আম কুড়ানো।
আমবাগানে খুব বাতাসে গাছ থেকে টুপ করে যে আম পড়ে, সবাই মিলে সেই আম খোঁজা। খুঁজে পেলে শুরু কার আগে কে কুড়াতে পারে তা। এ যেন এক অনন্য সুন্দর আনন্দ।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে হঠাৎ ঝড় শুরু হলে দেখা গেল সেই দৃশ্য। বিশেষ করে কুষ্টিয়ার মিরপুরে ঝড় শুরুর খুব অল্প সময়ের মধ্যেই একটি আম বাগানে ভিড় জমে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের।

এ সময় নাঈমা নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী বলে, বৈশাখের বিকেলগুলোতে খেলার মাঝে মধ্যে ঝড় উঠে। ঝড় আসা মানেই খেলা বন্ধ করে আম গাছের নিচে দৌড়। তারপর যত পারা যায় সবার সঙ্গে পাল্লা দিয়ে আম কুড়ানো। এখন ঝড় মানেই আম কুড়ানোর উপলক্ষ।

ঝড় মাথায় করে এ সময় সবাই বৃষ্টিতে ভিজে আম কুড়ায় আপন মনে। যতক্ষণ ঝড় চলে, আম কুড়ানোও চলে ততক্ষণ। কেউ পুরো বাগান ঘুরে বেড়ায়, কেউ আবার লক্ষ্য রাখে শুধু নির্দিষ্ট গাছটির প্রতিই। গাছের বোটা থেকে আম খসে মাটিতে পড়ার আগেই যেন কুড়িয়ে নিয়ে নিজের ঝাঁপিতে ঢোকাতে চায় সবাই।

আম কুড়ানো শেষে এসব আম দিয়ে আবার তৈরি হয় বিভিন্ন রকমের আচার। করা হয় রান্নাও। লবণ-মরিচ দিয়ে শুধু টক-মিষ্টি কাঁচা আমও খান অনেকে। এছাড়া ঝড়ের পরে বাড়িতে ভাই-বোন, খালা, ফুপি, চাচি যেই বেড়াতে আসুক না কেন, আচার করার জন্য এসব কাঁচা আম উপহার দেওয়া তাদেরও।

এ কথা বলতে গিয়ে বাগানে আম কুড়াতে আশা কিশোরী মারুফা বলে, আজকের ঝড়ে অন্য দিনের থেকে বেশি আম কুড়িয়েছি। এর ভেতর থেকে কিছু দিয়ে আচার করা হবে আর বাকিগুলো মামিকে পাঠাবো আচার করার জন্য।

গ্রীষ্মের দিনগুলোতে আম কুড়ানোই যেন গ্রামের শিশু-কিশোরদের কাছে সব থেকে মজার সময়, মধুর স্মৃতি। তাইতো ঝড় এলেই অন্য সব কাজ বা খেলা ফেলে বাগানে দৌড়ান তারা। ঝড় মানেই তাদের কাছে আম কুড়ানোর দিন। ঝড় মানেই বৃষ্টিতে ভিজে খুনসুটির মধুর সময়, স্বর্গীয় দিন।সূত্র-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD