বরগুনায় আদালতের নির্দেশে বসতবাড়ী উচ্ছেদ!

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী পৌর শহরের ৪নং ওয়ার্ডের মিঠা বাজার ওয়াবদা সড়কের রূপাই দাশ ও সঞ্জিব দাশের বসতবাড়ি বরগুনা সিনিয়র সহকারী জেলা জজ আদালতের নির্দেশে উচ্ছেদ করা হয়েছে।

বসতবাড়ী উচ্ছেদের পরে জমি সরকারী হেফাজতে নেয়া হয়েছে। আদালত পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত ওই জমি সরকারী নিয়ন্ত্রনে থাকবে বলে আদেশে উল্লেখ রয়েছে।

জানা গেছে, ২০০৮ সালে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের মিঠা বাজার সংলগ্ন ওয়াবদা সড়কের ৫ শতাংশ জমিতে রূপাই দাশ ও সঞ্জিব দাশ বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে। ওই জমি একই এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মজিবুর রহমান তার দাবী করে রূপাই দাশ ও সঞ্জিব দাশকে ছেড়ে দিতে বলেন। কিন্ত তারা জমি ছেড়ে না দেওয়ায় মজিবুর রহমান বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলার ১৪ বছর শেষে এ বছর বাদীর পক্ষে রায় দেয় বিজ্ঞ আদালত।

গত ১৮ এপ্রিল আদালতের ওই আদেশের প্রেক্ষিতে বরগুনা সহকারী জেলা জজ আদালতের বিচারক নজরুল ইসলাম বসতবাড়ী উচ্ছেদ করে জমি সরকারী হেফাজতে নেয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ মতে জেলা নাজির মোঃ ফারুক আহম্মেদ আজ শনিবার দুুপুরে রূপাই দাশ ও সঞ্জিব দাশের বসতবাড়ী উচ্ছেদ করে জমি সরকারী হেফাজতে নিয়ে নেয়।

রূপাই দাশ বলেন, আদালত থেকে বসতবাড়ী উচ্ছেদের কোন নোটিশ দেয়া হয়নি। বিনা নোটিশ আমাদের বসতবাড়ী ভেঙ্গে দিয়েছে। আমি এখন পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থার মধ্যে আছি।

মামলার বাদী অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মজিবুর রহমান মুঠোফোনে বলেন, আমি আদালতে ন্যায় বিচার পেয়েছি। আমার জমি আদালত আমাকে ফিরিয়ে দিয়েছেন।

বরগুনা জেলা আদালতের নাজির মোঃ ফারুক আহম্মেদ বলেন, আদালতের নির্দেশ মতে বসতবাড়ী উচ্ছেদ করে জমি সরকারী হেফাজতে নেয়া হয়েছে। আদালতের পরবর্তি আদেশ ছাড়া ওই জমি সরকারী হেফাজতে থাকবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় আদালতের নির্দেশে বসতবাড়ী উচ্ছেদ!

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী পৌর শহরের ৪নং ওয়ার্ডের মিঠা বাজার ওয়াবদা সড়কের রূপাই দাশ ও সঞ্জিব দাশের বসতবাড়ি বরগুনা সিনিয়র সহকারী জেলা জজ আদালতের নির্দেশে উচ্ছেদ করা হয়েছে।

বসতবাড়ী উচ্ছেদের পরে জমি সরকারী হেফাজতে নেয়া হয়েছে। আদালত পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত ওই জমি সরকারী নিয়ন্ত্রনে থাকবে বলে আদেশে উল্লেখ রয়েছে।

জানা গেছে, ২০০৮ সালে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের মিঠা বাজার সংলগ্ন ওয়াবদা সড়কের ৫ শতাংশ জমিতে রূপাই দাশ ও সঞ্জিব দাশ বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে। ওই জমি একই এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মজিবুর রহমান তার দাবী করে রূপাই দাশ ও সঞ্জিব দাশকে ছেড়ে দিতে বলেন। কিন্ত তারা জমি ছেড়ে না দেওয়ায় মজিবুর রহমান বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলার ১৪ বছর শেষে এ বছর বাদীর পক্ষে রায় দেয় বিজ্ঞ আদালত।

গত ১৮ এপ্রিল আদালতের ওই আদেশের প্রেক্ষিতে বরগুনা সহকারী জেলা জজ আদালতের বিচারক নজরুল ইসলাম বসতবাড়ী উচ্ছেদ করে জমি সরকারী হেফাজতে নেয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ মতে জেলা নাজির মোঃ ফারুক আহম্মেদ আজ শনিবার দুুপুরে রূপাই দাশ ও সঞ্জিব দাশের বসতবাড়ী উচ্ছেদ করে জমি সরকারী হেফাজতে নিয়ে নেয়।

রূপাই দাশ বলেন, আদালত থেকে বসতবাড়ী উচ্ছেদের কোন নোটিশ দেয়া হয়নি। বিনা নোটিশ আমাদের বসতবাড়ী ভেঙ্গে দিয়েছে। আমি এখন পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থার মধ্যে আছি।

মামলার বাদী অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মজিবুর রহমান মুঠোফোনে বলেন, আমি আদালতে ন্যায় বিচার পেয়েছি। আমার জমি আদালত আমাকে ফিরিয়ে দিয়েছেন।

বরগুনা জেলা আদালতের নাজির মোঃ ফারুক আহম্মেদ বলেন, আদালতের নির্দেশ মতে বসতবাড়ী উচ্ছেদ করে জমি সরকারী হেফাজতে নেয়া হয়েছে। আদালতের পরবর্তি আদেশ ছাড়া ওই জমি সরকারী হেফাজতে থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD