পদ্মা সেতু কি ওনাদের পৈতৃক সম্পত্তি দিয়ে বানানো হয়েছে: মির্জা ফখরুল

শেয়ার করুন...

পদ্মা সেতু ঘিরে বিএনপি নেতাদের নিয়ে নানা মন্তব্য করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। এর জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন, পদ্মা সেতু এসব আওয়ামী লীগ নেতার পৈতৃক সম্পত্তি দিয়ে বানানো হয়েছে কি না।

বুধবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পদ্মা সেতু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

আগামী মাসেই পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি চলছে। এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার ছিল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেন, বিএনপির নেতাদের জন্য সেতুর নিচে নৌকা রেখে দেওয়া হবে। তাঁরা সেটি দিয়ে পার হবেন। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতুর ওপর দিয়ে বিএনপির নেতারা যাতায়াত করতে গেলে তাঁদের ক্ষমা চেয়ে যাতায়াত করতে হবে।

বুধবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাদের এসব বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘এসব কথা আমরা ইগনোর করি। এসব অপ্রকৃতিস্থ লোকদের মতো কথা।’

এ সময় মির্জা ফখরুল ইসলাম পাল্টা প্রশ্ন করেন। তিনি বলেন, ‘ওটা (পদ্মা সেতু) কি ওনাদের (আওয়ামী লীগের নেতাদের) পৈতৃক সম্পত্তি দিয়ে বানিয়েছেন, নাকি আমাদের জনগণের টাকা দিয়ে বানিয়েছেন। পুরোটাই তো আমাদের পকেটের টাকা কেটে নিয়েছেন। ১০ হাজার কোটি টাকার প্রকল্প ৩০ হাজার কোটি টাকাতে নিয়ে ওখান থেকে চুরি করেছেন। সুতরাং এসব কথা তাঁদের মুখে শোভা পায় না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, পদ্মা সেতুতে সরকার নির্ধারিত টোল অত্যন্ত বেশি। তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা পুরোপুরি স্টাডি করিনি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, অত্যন্ত বেশি নির্ধারণ করা হয়েছে। যেমন যমুনা সেতুতে (বঙ্গবন্ধু সেতু) পারাপারে যে টোল নেওয়া হয়, তার চেয়ে আনুপাতিক হারে অনেক বেশি পদ্মা সেতুতে, অল মোস্ট ডাবল।’

গতকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মোটরসাইকেলের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা আর বড় বাসের টোল ২ হাজার ৪০০ টাকা।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতু কি ওনাদের পৈতৃক সম্পত্তি দিয়ে বানানো হয়েছে: মির্জা ফখরুল

শেয়ার করুন...

পদ্মা সেতু ঘিরে বিএনপি নেতাদের নিয়ে নানা মন্তব্য করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। এর জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন, পদ্মা সেতু এসব আওয়ামী লীগ নেতার পৈতৃক সম্পত্তি দিয়ে বানানো হয়েছে কি না।

বুধবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পদ্মা সেতু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

আগামী মাসেই পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি চলছে। এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার ছিল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেন, বিএনপির নেতাদের জন্য সেতুর নিচে নৌকা রেখে দেওয়া হবে। তাঁরা সেটি দিয়ে পার হবেন। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতুর ওপর দিয়ে বিএনপির নেতারা যাতায়াত করতে গেলে তাঁদের ক্ষমা চেয়ে যাতায়াত করতে হবে।

বুধবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাদের এসব বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘এসব কথা আমরা ইগনোর করি। এসব অপ্রকৃতিস্থ লোকদের মতো কথা।’

এ সময় মির্জা ফখরুল ইসলাম পাল্টা প্রশ্ন করেন। তিনি বলেন, ‘ওটা (পদ্মা সেতু) কি ওনাদের (আওয়ামী লীগের নেতাদের) পৈতৃক সম্পত্তি দিয়ে বানিয়েছেন, নাকি আমাদের জনগণের টাকা দিয়ে বানিয়েছেন। পুরোটাই তো আমাদের পকেটের টাকা কেটে নিয়েছেন। ১০ হাজার কোটি টাকার প্রকল্প ৩০ হাজার কোটি টাকাতে নিয়ে ওখান থেকে চুরি করেছেন। সুতরাং এসব কথা তাঁদের মুখে শোভা পায় না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, পদ্মা সেতুতে সরকার নির্ধারিত টোল অত্যন্ত বেশি। তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা পুরোপুরি স্টাডি করিনি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, অত্যন্ত বেশি নির্ধারণ করা হয়েছে। যেমন যমুনা সেতুতে (বঙ্গবন্ধু সেতু) পারাপারে যে টোল নেওয়া হয়, তার চেয়ে আনুপাতিক হারে অনেক বেশি পদ্মা সেতুতে, অল মোস্ট ডাবল।’

গতকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মোটরসাইকেলের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা আর বড় বাসের টোল ২ হাজার ৪০০ টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD