আবেদন খারিজ, বদির বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের মামলা চলবে

শেয়ার করুন...

আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর ফলে ১৫ বছর আগে করা মামলাটির কার্যক্রম যথারীতি চলবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্ট মামলাটি এক বছরের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন।

ওই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিচারিক আদালতে আবেদন করে গত ১৮ এপ্রিল বিফল হন আবদুর রহমান বদি। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তিনি, যা রোববার খারিজ হলো। আদালতে আবদুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম সোহেল। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন শুনানিতে ছিলেন।

জ্ঞাত–আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালে চট্টগ্রামের ডবলমুরিং থানায় আবদুর রহমানের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন ও ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা জ্ঞাত–আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ২৪ জুন ওই মামলায় অভিযোগপত্র দেয় দুদক।

বদির আইনজীবী রফিকুল ইসলাম সোহেল প্রথম আলোকে বলেন, ২০১৪ সালে বদির বিরুদ্ধে একটি মামলা করেছিল দুদক। যাবতীয় সম্পদ নিয়ে করা ওই মামলার রায়ে বিচারিক আদালত ২০১৬ সালে আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দেন। আর ২০০৭ সালে সম্পদ বিবরণী নিয়ে মামলাটি হয়। সাজা দেওয়া ব্যক্তিকে তাঁর সম্পদের জন্য দ্বিতীয়বার বিচারের মুখোমুখি করার বৈধতা নিয়েই ওই আবেদন করেছিলেন বদি।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আবেদন খারিজ, বদির বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের মামলা চলবে

শেয়ার করুন...

আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর ফলে ১৫ বছর আগে করা মামলাটির কার্যক্রম যথারীতি চলবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্ট মামলাটি এক বছরের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন।

ওই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিচারিক আদালতে আবেদন করে গত ১৮ এপ্রিল বিফল হন আবদুর রহমান বদি। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তিনি, যা রোববার খারিজ হলো। আদালতে আবদুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম সোহেল। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন শুনানিতে ছিলেন।

জ্ঞাত–আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালে চট্টগ্রামের ডবলমুরিং থানায় আবদুর রহমানের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন ও ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা জ্ঞাত–আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ২৪ জুন ওই মামলায় অভিযোগপত্র দেয় দুদক।

বদির আইনজীবী রফিকুল ইসলাম সোহেল প্রথম আলোকে বলেন, ২০১৪ সালে বদির বিরুদ্ধে একটি মামলা করেছিল দুদক। যাবতীয় সম্পদ নিয়ে করা ওই মামলার রায়ে বিচারিক আদালত ২০১৬ সালে আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দেন। আর ২০০৭ সালে সম্পদ বিবরণী নিয়ে মামলাটি হয়। সাজা দেওয়া ব্যক্তিকে তাঁর সম্পদের জন্য দ্বিতীয়বার বিচারের মুখোমুখি করার বৈধতা নিয়েই ওই আবেদন করেছিলেন বদি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD