অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

শেয়ার করুন...

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) সকালে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে শর্মিলী আহমেদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, ‘আমার সুন্দর চাচী, খ্যাতিমান অভিনেত্রী শর্মিলী আহমেদ আজ সকালে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করছি।’

সদ্যপ্রয়াত অভিনেত্রীর বোন অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি গণমাধ্যমকে জানান, বনানীতে স্বামীর কবরে শর্মিলী আহমেদকে সমাহিত করা হবে।

১৯৪৭-এ জন্ম। মাত্র চার বছর বয়সে অভিনয় শুরু। ষাটের দশকের অন্যতম নায়িকা ছিলেন শর্মিলী আহমেদ। বয়সকে তুড়ি মেরে প্রায় পাঁচ দশক ধরে বিরতিহীন অভিনয় করেছেন তিনি। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এ অভিনেত্রী।

মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে সাবলীল অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন শর্মিলী আহমেদ। নায়িকা পরবর্তী সময়ে মা, দাদি কিংবা ভাবির চরিত্রেও শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন তিনি। শোবিজ অঙ্গনে সবার কাছে ‘মা’ হিসেবেই পরিচিত ছিলেন। সবাই তাকে ‘শর্মিলী মা’ বলেই ডাকত। তার অনুপস্থিতি শোবিজ অঙ্গনের জন্য এক বিশাল ক্ষতি। এ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

শেয়ার করুন...

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) সকালে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে শর্মিলী আহমেদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, ‘আমার সুন্দর চাচী, খ্যাতিমান অভিনেত্রী শর্মিলী আহমেদ আজ সকালে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করছি।’

সদ্যপ্রয়াত অভিনেত্রীর বোন অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি গণমাধ্যমকে জানান, বনানীতে স্বামীর কবরে শর্মিলী আহমেদকে সমাহিত করা হবে।

১৯৪৭-এ জন্ম। মাত্র চার বছর বয়সে অভিনয় শুরু। ষাটের দশকের অন্যতম নায়িকা ছিলেন শর্মিলী আহমেদ। বয়সকে তুড়ি মেরে প্রায় পাঁচ দশক ধরে বিরতিহীন অভিনয় করেছেন তিনি। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এ অভিনেত্রী।

মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে সাবলীল অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন শর্মিলী আহমেদ। নায়িকা পরবর্তী সময়ে মা, দাদি কিংবা ভাবির চরিত্রেও শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন তিনি। শোবিজ অঙ্গনে সবার কাছে ‘মা’ হিসেবেই পরিচিত ছিলেন। সবাই তাকে ‘শর্মিলী মা’ বলেই ডাকত। তার অনুপস্থিতি শোবিজ অঙ্গনের জন্য এক বিশাল ক্ষতি। এ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD