ডিএমপির ডিবি প্রধান হলেন হারুন অর রশীদ

শেয়ার করুন...

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)’র প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদকে।

বুধবার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষর করা এক আদেশে তাকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়। আদেশ অনুযায়ী ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পেলেন। তার পদমর্যাদা অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) বলে উল্লেখ করা হয়েছে।

একই আদেশে, ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তারকে অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপস হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সদ্য ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া সৈয়দ নুরুল ইসলামকে ট্রাফিক দক্ষিণের যুগ্ম কমিশনারের দায়িত্ব থেকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আগে থেকেই চলতি দায়িত্বে থাকা অতিরক্তি কমিশনার মো. আসাদুজ্জামানকে কাউন্টার টেরোরিজম বিভাগে এবং মনিবুর রহমানকে অতিরিক্ত কমিশনার ট্রাফিক হিসেবেই দায়িত্ব দেওয়া হয়েছে।

২০১৬ সালে গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউপি নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের ২১ এপ্রিল এসপি হারুন অর রশীদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়। নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছর ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে পুনর্বহাল করে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাস আগে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে হারুন অর রশীদ নারায়ণগঞ্জের এসপি হিসেবে যোগদান করেন ও ১১ মাস দায়িত্ব পালন করেন।

হারুন অর রশীদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, এমএসএস সম্পন্ন করেন তিনি।

সর্বশেষ সংবাদ

» যশোর- ১ শার্শা আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা, বিপুল ভোটে জয়ের প্রত্যাশা

» নারায়ণগঞ্জ-৪ জোটপ্রার্থীর সাথে বহিষ্কার ও পদত্যাগকারীদের হাডাহাড্ডি লড়াই

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল!

» এশিয়ান টেলিভিশনের নতুন চেয়ারম্যান – রূপায়ণ গ্রুপের এমডি মুকুল

» এমপি প্রার্থী মোহাম্মদ আলীর পাশে ভুমিদস্যু ও জুয়াড়ি তোফাজ্জল তাপু!

» ফতুল্লায় খেজুর গাছ মার্কায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন কাসেমী

» আরিয়ান তুষারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে হাতি মার্কার উঠান বৈঠকে যোগদান

» চর কাশিপুর কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা

» মোহাম্মদ আলীর পাশে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী বহুরুপী হোসেন কাজী!

» নিলয়,শরীফ,সোহাগ’র উদ্যোগে গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী মিছিলে জনস্রোতের ঢল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএমপির ডিবি প্রধান হলেন হারুন অর রশীদ

শেয়ার করুন...

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)’র প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদকে।

বুধবার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষর করা এক আদেশে তাকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়। আদেশ অনুযায়ী ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পেলেন। তার পদমর্যাদা অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) বলে উল্লেখ করা হয়েছে।

একই আদেশে, ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তারকে অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপস হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সদ্য ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া সৈয়দ নুরুল ইসলামকে ট্রাফিক দক্ষিণের যুগ্ম কমিশনারের দায়িত্ব থেকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আগে থেকেই চলতি দায়িত্বে থাকা অতিরক্তি কমিশনার মো. আসাদুজ্জামানকে কাউন্টার টেরোরিজম বিভাগে এবং মনিবুর রহমানকে অতিরিক্ত কমিশনার ট্রাফিক হিসেবেই দায়িত্ব দেওয়া হয়েছে।

২০১৬ সালে গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউপি নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের ২১ এপ্রিল এসপি হারুন অর রশীদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়। নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছর ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে পুনর্বহাল করে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাস আগে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে হারুন অর রশীদ নারায়ণগঞ্জের এসপি হিসেবে যোগদান করেন ও ১১ মাস দায়িত্ব পালন করেন।

হারুন অর রশীদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, এমএসএস সম্পন্ন করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD