টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর মাজারে বিএনপি নেতা রোজেল!

শেয়ার করুন...

জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার ঘুরে আসলেন ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল। ১২জুলাই মঙ্গলবার বিকেলে ফতুল্লা থানা আ’লীগের কয়েকজন নেতার সাথে একটি কালো মাইক্রোবাসে করে টুঙ্গীপাড়ায় যান বিএনপির এ নেতা। মাজারের গেটে সাংবাদিকদের দেখে তিনি সাথে সাথে গাড়ির ভেতরে প্রবেশ করে নিজেকে লুকিয়ে ফেলেন। তবে সাংবাদিকরাও নাছোরবান্দা। গাড়ির কাছে গিয়ে রোজেলের সাথে দেখা করেন এবং কুশল বিনিময় করেন। সাংবাদিকরা তার সাথে কথা বলে ফিরে আসার সময় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন রোজেল।

জানাযায়, ঈদের ছুটিতে ফতুল্লা থানা আ’লীগের বেশ কয়েকজন নেতা রনজিৎ মন্ডল ও জাকারিয়া জাকিরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের উদ্দেশ্যে টুঙ্গীপাড়া যান। আ’লীগ নেতাদের এ সফরের সঙ্গী হন ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল। বিকেলে তারা পৌঁছান বঙ্গবন্ধুর মাজারে। আ’লীগ নেতারা মাজারের ভেতরে প্রবেশ করলেও জাহিদ হাসান রোজেল ছিলেন মাজারের গেটে। এ সময় বিএনপির এ নেতা সাংবাদিকদের দেখে গাড়ির ভেতরে নিজেকে আড়ালের চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা আর সম্ভব হয়ে উঠেনি। সাংবাদিকরা তার গাড়ির কাছে ছুটে গিয়ে তার সাথে কুশল বিনিময় করেন এবং এখানে আসার কারন জানতে চান। বিএনপি ছেড়ে আ’লীগে যোগ দেয়ার কোন ইচ্ছে আছে কি না- সে বিষয়টা পরিস্কার হতে চেয়েছিলেন সাংবাদিকরা। তখন রোজেল বিষয়টি নিয়ে সংবাদ পরিবেশন না করার অনুরোধ করে বলেন, বন্ধুদের সাথে বেড়াতে এসেছি। বন্ধুরা যেহেতু আ’লীগের রাজনীতি করে তাই ওরা বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে ভেতরে প্রবেশ করেছে। এতে করে এটা খুব বড় কোন বিষয় নয়।

এদিকে, রোজেলের টুঙ্গীপাড়া সফরের বিষয়টি জানাজানি হলে তুমুল সমালোচনা শুরু হয় বিএনপি নেতাকর্মীদের মাঝে। অনেকেই মন্তব্য করেন, ফতুল্লা থানা আ’লীগের সভাপতি এম সাইফউল্লাহ’র মামাতো ভাই ও ব্যবসায়ীক অংশীদার হওয়ার সুবাদে রোজেলকে হামলা-মামলার শিকার হতে হয়নি। লিয়াজোর রাজনীতিতে বেশ অভিজ্ঞ রোজেল স্থানীয় আ’লীগ নেতাদের সাথে মিলেমিশে বেশ ভালোই আছেন।

ফতুল্লা থানা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ এবং সাবেক মেম্বার জাকারিয়া জাকির ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য, বৃহত্তর মাসদাইর আওয়ামীলীগের( সাবেক ৭,৮,৯ নং ওয়ার্ড) সাবেক সাধারন সম্পাদক রনজিৎ মন্ডলের মাধ্যমে বিসিকের জুট থেকে শুরু করে সবকিছুর ভাগ-বাটোয়ারাও পাচ্ছেন তিনি। এমন নেতার হাতে থানা বিএনপির দায়িত্ব থাকলে দল দিনদিন নিস্ক্রিয় হয়ে যাবে। তাই রোজেলের রাহু থেকে ফতুল্লা থানা বিএনপিকে দিতে হবে মুক্তি।

ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য, বৃহত্তর মাসদাইর আওয়ামীলীগের( সাবেক ৭,৮,৯ নং ওয়ার্ড) সাবেক সাধারন সম্পাদক রনজিৎ মন্ডল প্রথমে রোজেলের মাজারে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। তবে সাংবাদিকদের সাথে রোজেলের দেখা হওয়া বা কথা বলার বিষয়টি জানালে রনজিৎ মন্ডল সব কিছু স্বীকার করেন। বলেন, সে আমাদের সাথে গিয়েছিলো। তবে সে গিয়েছিল পদ্মাসেতু দেখতে। সেতু ভ্রমন শেষে আমরা মাজারে যাই।

তবে প্রথমে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন ফতুল্লা থানা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও এনায়েতনগর ইউনিয়নের সাবেক মেম্বার জাকারিয়া জাকির। এক পর্যায়ে সাংবাদিকরা যখন তাকে বলেন রোজেলের যাওয়ার সকল তথ্য প্রমান প্রতিবেদকের কাছে রয়েছে এখানে অস্বীকার করার মতো কিছু নেই। তখন সে বলেন এতে সংবাদ পরিবেশন করার মতো কিছু নেই। আমরা বন্ধুরা সবাই মিলে সেখানে গিয়েছিলাম।

সর্বশেষ সংবাদ

» যশোর- ১ শার্শা আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা, বিপুল ভোটে জয়ের প্রত্যাশা

» নারায়ণগঞ্জ-৪ জোটপ্রার্থীর সাথে বহিষ্কার ও পদত্যাগকারীদের হাডাহাড্ডি লড়াই

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল!

» এশিয়ান টেলিভিশনের নতুন চেয়ারম্যান – রূপায়ণ গ্রুপের এমডি মুকুল

» এমপি প্রার্থী মোহাম্মদ আলীর পাশে ভুমিদস্যু ও জুয়াড়ি তোফাজ্জল তাপু!

» ফতুল্লায় খেজুর গাছ মার্কায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন কাসেমী

» আরিয়ান তুষারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে হাতি মার্কার উঠান বৈঠকে যোগদান

» চর কাশিপুর কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা

» মোহাম্মদ আলীর পাশে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী বহুরুপী হোসেন কাজী!

» নিলয়,শরীফ,সোহাগ’র উদ্যোগে গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী মিছিলে জনস্রোতের ঢল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর মাজারে বিএনপি নেতা রোজেল!

শেয়ার করুন...

জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার ঘুরে আসলেন ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল। ১২জুলাই মঙ্গলবার বিকেলে ফতুল্লা থানা আ’লীগের কয়েকজন নেতার সাথে একটি কালো মাইক্রোবাসে করে টুঙ্গীপাড়ায় যান বিএনপির এ নেতা। মাজারের গেটে সাংবাদিকদের দেখে তিনি সাথে সাথে গাড়ির ভেতরে প্রবেশ করে নিজেকে লুকিয়ে ফেলেন। তবে সাংবাদিকরাও নাছোরবান্দা। গাড়ির কাছে গিয়ে রোজেলের সাথে দেখা করেন এবং কুশল বিনিময় করেন। সাংবাদিকরা তার সাথে কথা বলে ফিরে আসার সময় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন রোজেল।

জানাযায়, ঈদের ছুটিতে ফতুল্লা থানা আ’লীগের বেশ কয়েকজন নেতা রনজিৎ মন্ডল ও জাকারিয়া জাকিরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের উদ্দেশ্যে টুঙ্গীপাড়া যান। আ’লীগ নেতাদের এ সফরের সঙ্গী হন ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল। বিকেলে তারা পৌঁছান বঙ্গবন্ধুর মাজারে। আ’লীগ নেতারা মাজারের ভেতরে প্রবেশ করলেও জাহিদ হাসান রোজেল ছিলেন মাজারের গেটে। এ সময় বিএনপির এ নেতা সাংবাদিকদের দেখে গাড়ির ভেতরে নিজেকে আড়ালের চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা আর সম্ভব হয়ে উঠেনি। সাংবাদিকরা তার গাড়ির কাছে ছুটে গিয়ে তার সাথে কুশল বিনিময় করেন এবং এখানে আসার কারন জানতে চান। বিএনপি ছেড়ে আ’লীগে যোগ দেয়ার কোন ইচ্ছে আছে কি না- সে বিষয়টা পরিস্কার হতে চেয়েছিলেন সাংবাদিকরা। তখন রোজেল বিষয়টি নিয়ে সংবাদ পরিবেশন না করার অনুরোধ করে বলেন, বন্ধুদের সাথে বেড়াতে এসেছি। বন্ধুরা যেহেতু আ’লীগের রাজনীতি করে তাই ওরা বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে ভেতরে প্রবেশ করেছে। এতে করে এটা খুব বড় কোন বিষয় নয়।

এদিকে, রোজেলের টুঙ্গীপাড়া সফরের বিষয়টি জানাজানি হলে তুমুল সমালোচনা শুরু হয় বিএনপি নেতাকর্মীদের মাঝে। অনেকেই মন্তব্য করেন, ফতুল্লা থানা আ’লীগের সভাপতি এম সাইফউল্লাহ’র মামাতো ভাই ও ব্যবসায়ীক অংশীদার হওয়ার সুবাদে রোজেলকে হামলা-মামলার শিকার হতে হয়নি। লিয়াজোর রাজনীতিতে বেশ অভিজ্ঞ রোজেল স্থানীয় আ’লীগ নেতাদের সাথে মিলেমিশে বেশ ভালোই আছেন।

ফতুল্লা থানা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ এবং সাবেক মেম্বার জাকারিয়া জাকির ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য, বৃহত্তর মাসদাইর আওয়ামীলীগের( সাবেক ৭,৮,৯ নং ওয়ার্ড) সাবেক সাধারন সম্পাদক রনজিৎ মন্ডলের মাধ্যমে বিসিকের জুট থেকে শুরু করে সবকিছুর ভাগ-বাটোয়ারাও পাচ্ছেন তিনি। এমন নেতার হাতে থানা বিএনপির দায়িত্ব থাকলে দল দিনদিন নিস্ক্রিয় হয়ে যাবে। তাই রোজেলের রাহু থেকে ফতুল্লা থানা বিএনপিকে দিতে হবে মুক্তি।

ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য, বৃহত্তর মাসদাইর আওয়ামীলীগের( সাবেক ৭,৮,৯ নং ওয়ার্ড) সাবেক সাধারন সম্পাদক রনজিৎ মন্ডল প্রথমে রোজেলের মাজারে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। তবে সাংবাদিকদের সাথে রোজেলের দেখা হওয়া বা কথা বলার বিষয়টি জানালে রনজিৎ মন্ডল সব কিছু স্বীকার করেন। বলেন, সে আমাদের সাথে গিয়েছিলো। তবে সে গিয়েছিল পদ্মাসেতু দেখতে। সেতু ভ্রমন শেষে আমরা মাজারে যাই।

তবে প্রথমে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন ফতুল্লা থানা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও এনায়েতনগর ইউনিয়নের সাবেক মেম্বার জাকারিয়া জাকির। এক পর্যায়ে সাংবাদিকরা যখন তাকে বলেন রোজেলের যাওয়ার সকল তথ্য প্রমান প্রতিবেদকের কাছে রয়েছে এখানে অস্বীকার করার মতো কিছু নেই। তখন সে বলেন এতে সংবাদ পরিবেশন করার মতো কিছু নেই। আমরা বন্ধুরা সবাই মিলে সেখানে গিয়েছিলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD