ধূমপানমুক্ত করার দাবিতে কক্সবাজার সমুদ্র সৈকতে র‌্যালি অনুষ্ঠিত

শেয়ার করুন...

সকল পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিতে আজ শনিবার ২৩ জুলাই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী আয়োজিত এসডিজি ইয়ুথ সামিট- ২০২২ এর প্রথম দিনের কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) এর সহযোগিতায় এই র‌্যালি আয়োজন করা হয়।

শিক্ষার্থীসহ প্রায় তিন শতাধিক তরুণ এই র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে বক্তারা জানান পরোক্ষ ধূমপান মৃত্যু ঘটায়। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ এর তথ্য অনুযায়ী বাংলাদেশে আচ্ছাদিত কর্মস্থলে কাজ করেন এমন প্রাপ্ত বয়স্ক জনগোষ্ঠির ৪২.৭ শতাংশ (৮১ লক্ষ) এবং প্রায় ২৪ শতাংশ (২ কোটি ৫০ লক্ষ) প্রাপ্ত বয়স্ক মানুষ গণপরিবহনে যাতায়াতের সময় পরোক্ষ ধূমপানের শিকার হন। এছাড়াও ঢাকা শহরের প্রাথমিক বিদ্যালয়গামী শিশুদের ওপর পরিচালিত এক গবেষণায় শতকরা ৯৫ ভাগের মুখের লালাতে উচ্চ মাত্রায় নিকোটিন পাওয়া গেছে, যা মূলত পরোক্ষ ধূমপানের ফল। প্রতিবছর প্রায় ৬১,০০০ শিশু পরোক্ষ ধূমপানজনিত বিভিন্ন অসুখে ভোগে।

বাংলাদেশে বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনের আওতায় সকল পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার সুযোগ না থাকায় পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে জনস্বাস্থ্যকে সুরক্ষা প্রদান করা সম্ভব হচ্ছেনা। পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে মানুষের জীবন রক্ষায় অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে সকল পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার পক্ষে জনসচেতনতা সৃষ্টির জন্য র‌্যালিটি আয়োজন করা হয়।

সর্বশেষ সংবাদ

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

» ফতুল্লায় জুয়াড়ি জাফরের সহযোগী আয়নাল গ্রেফতার

» এলজিআরডি প্রতিমন্ত্রীকে নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন নজরুল মোল্লা

» থানার পাশেই ‘মিনি থানা’ ফতুল্লায় দালাল শহিদের ভয়াবহ প্রতারণা

» বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক

» জ্বালানি তেল সংকটে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত

» সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি ৪৯ বিজিবির : ব্যাপক অভিযান ও টহল জোরদার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৫ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ধূমপানমুক্ত করার দাবিতে কক্সবাজার সমুদ্র সৈকতে র‌্যালি অনুষ্ঠিত

শেয়ার করুন...

সকল পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিতে আজ শনিবার ২৩ জুলাই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী আয়োজিত এসডিজি ইয়ুথ সামিট- ২০২২ এর প্রথম দিনের কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) এর সহযোগিতায় এই র‌্যালি আয়োজন করা হয়।

শিক্ষার্থীসহ প্রায় তিন শতাধিক তরুণ এই র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে বক্তারা জানান পরোক্ষ ধূমপান মৃত্যু ঘটায়। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ এর তথ্য অনুযায়ী বাংলাদেশে আচ্ছাদিত কর্মস্থলে কাজ করেন এমন প্রাপ্ত বয়স্ক জনগোষ্ঠির ৪২.৭ শতাংশ (৮১ লক্ষ) এবং প্রায় ২৪ শতাংশ (২ কোটি ৫০ লক্ষ) প্রাপ্ত বয়স্ক মানুষ গণপরিবহনে যাতায়াতের সময় পরোক্ষ ধূমপানের শিকার হন। এছাড়াও ঢাকা শহরের প্রাথমিক বিদ্যালয়গামী শিশুদের ওপর পরিচালিত এক গবেষণায় শতকরা ৯৫ ভাগের মুখের লালাতে উচ্চ মাত্রায় নিকোটিন পাওয়া গেছে, যা মূলত পরোক্ষ ধূমপানের ফল। প্রতিবছর প্রায় ৬১,০০০ শিশু পরোক্ষ ধূমপানজনিত বিভিন্ন অসুখে ভোগে।

বাংলাদেশে বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনের আওতায় সকল পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার সুযোগ না থাকায় পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে জনস্বাস্থ্যকে সুরক্ষা প্রদান করা সম্ভব হচ্ছেনা। পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে মানুষের জীবন রক্ষায় অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে সকল পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার পক্ষে জনসচেতনতা সৃষ্টির জন্য র‌্যালিটি আয়োজন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD