স্ত্রী ও শিশু সন্তানকে ফিরে পেতে স্বামীর আকুতি!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: দীর্ঘ ৮ বছরের সংসার। হঠাৎ একদিন কাজ শেষে ঘরে ফিরে দেখেন স্ত্রী ও শিশু সন্তান নেই, নেই স্ত্রী ও শিশু সন্তানের ব্যবহৃত জামা কাপড় ও গহনা, এমনকি ঘরে নেই স্বামীর কষ্টে অর্জিত জমানো নগদ টাকাও। অনেক খোঁজাখুঁজি করে তাদের কোন সন্ধান না পেয়ে বেচারা স্বামী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, গত ৮ বছর পূর্বে (২০১৪ সালে) বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের আব্দুল কাদের হাওলাদারের পুত্র মোঃ দুলাল মিয়ার সাথে পারিবারিকভাবে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের শুহুরী ব্রীজ এলাকার শানু গাজীর কণ্যা শারমিন আক্তারের বিয়ে হয়।

বিয়ে করেই স্বামী দুলাল তার স্ত্রী শারমিন আক্তারকে নিয়ে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার আলীগঞ্জে জনৈক সেলিম মাস্টারের ভাড়াটিয়া বাসায় নিয়ে বসবাস করতে থাকেন। দুলাল ওখানে রাজমিস্ত্রীর কাজ করেন। ভালোই চলছিল দুলালের সংসার। বিয়ের সাড়ে ৪ বছর পরে দুলালের স্ত্রী শারমিনের কোল ঝুড়ে আসে তাদের একমাত্র পুত্র সন্তান মোঃ ঈসা (৩ বছর ৬ মাস)।

কিন্তু হঠাৎ করে তাদের সংসারে নেমে আসে ঝড়। গত ২৩ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে দুলালের স্ত্রী শারমিন আক্তার তার শিশু পুত্রকে সাথে নিয়ে বাপের বাড়ী গলাচিপা যাওয়ার কথা বলে নিরুদ্দেশ হয়ে যান। ওই দিন স্বামী দুলাল কাজ থেকে বাড়ী ফিরে সন্ধ্যা ৭টার দিকে তার স্ত্রীর ব্যবহৃত মুঠোফোনে কল দিয়ে জানার চেষ্টা করেন সে তার বাপের বাড়ীতে ঠিকঠাকভাবে পৌছাইছে কিনা? স্ত্রীর ব্যবহৃত মুঠোফোন বন্ধ পেয়ে দুলাল তার শ্বশুর শানু গাজীর মুঠোফোনে কল দিয়ে জানতে পারে তার স্ত্রী শারমিন আক্তার সেখানে যায়নি। এরপর বাসার আলমিরা খুলে দেখেন তার স্ত্রী শারমিন আক্তার দুলালের জমানো নগদ ১০ হাজার টাকা, ১ ভড়ি স্বর্ণের জিনিষ ও স্ত্রী এবং শিশু পুত্রের ব্যবহৃত সকল কাপড় চোপড় সাথে নিয়ে গেছে। ওই দিন থেকে স্বামী দুলাল সকল আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে স্ত্রী ও শিশু পুত্রকে খুঁজতে থাকেন। না পেয়ে ২৫ নভেম্বর ফতুল্লা থানায় স্ত্রী ও শিশু পুত্রকে ফিরে পেতে একটি সাধারণ ডায়েরী করেন।

ওই বিষয়ে স্বামী দুলাল মিয়া বলেন, আমার স্ত্রী (শারমিন আক্তার) বাপের বাড়ীতে যাওয়ার কথা বলে আমার একমাত্র শিশু পুত্রকে সাথে নিয়ে বাসা থেকে বের হয়ে অদ্যবদি আর ফিরে আসেনি। যাওয়ার সময় আমার ঘরের আলমিরার মধ্যে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড় চোপড় নিয়ে গেছে। তিনি আরো বলেন, আমার স্ত্রী একমাত্র সন্তানকে নিয়ে কোথায় আছে, না কেহ তাকে ফুঁসলিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে, না কারো সাথে গোপনে সম্পর্ক করে তার হাত ধরে চলে গিয়েছে, তা আমি জানিনা। আমি আমার স্ত্রী ও সন্তানকে অনেক ভালোবাসি। আমার স্ত্রী ও শিশু পুত্রের সন্ধান জানতে এবং তাদের ফিরে পেতে আইনশৃংঙ্খলা বাহিনীর সাহায্য কামনা করছি।

দুলালের শ্বাশুরী খাদিজা বেগম বলেন, মোর মাইয়া স্বামীর বাসায়গোনে মোগো বাড়তে বেড়াইতে আওয়ার কতা কইয়্যা আর আয় নাই। না কইয়া কুইম্মে বোলে গেছে। এ্যাহোনো পাই নাই। এ্যাহন মোরা হগুলডি মিল্যা বিচ্ছাইতেছি।
ফতুল্লা থানার সাব ইন্সেপেক্টর মোঃ কামাল হোসেন মুঠোফোনে বলেন, ওই ঘটনায় স্বামী দুলাল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। তদন্ত চলমান আছে। নিখোঁজ স্ত্রী ও শিশু পুত্রকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রী ও শিশু সন্তানকে ফিরে পেতে স্বামীর আকুতি!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: দীর্ঘ ৮ বছরের সংসার। হঠাৎ একদিন কাজ শেষে ঘরে ফিরে দেখেন স্ত্রী ও শিশু সন্তান নেই, নেই স্ত্রী ও শিশু সন্তানের ব্যবহৃত জামা কাপড় ও গহনা, এমনকি ঘরে নেই স্বামীর কষ্টে অর্জিত জমানো নগদ টাকাও। অনেক খোঁজাখুঁজি করে তাদের কোন সন্ধান না পেয়ে বেচারা স্বামী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, গত ৮ বছর পূর্বে (২০১৪ সালে) বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের আব্দুল কাদের হাওলাদারের পুত্র মোঃ দুলাল মিয়ার সাথে পারিবারিকভাবে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের শুহুরী ব্রীজ এলাকার শানু গাজীর কণ্যা শারমিন আক্তারের বিয়ে হয়।

বিয়ে করেই স্বামী দুলাল তার স্ত্রী শারমিন আক্তারকে নিয়ে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার আলীগঞ্জে জনৈক সেলিম মাস্টারের ভাড়াটিয়া বাসায় নিয়ে বসবাস করতে থাকেন। দুলাল ওখানে রাজমিস্ত্রীর কাজ করেন। ভালোই চলছিল দুলালের সংসার। বিয়ের সাড়ে ৪ বছর পরে দুলালের স্ত্রী শারমিনের কোল ঝুড়ে আসে তাদের একমাত্র পুত্র সন্তান মোঃ ঈসা (৩ বছর ৬ মাস)।

কিন্তু হঠাৎ করে তাদের সংসারে নেমে আসে ঝড়। গত ২৩ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে দুলালের স্ত্রী শারমিন আক্তার তার শিশু পুত্রকে সাথে নিয়ে বাপের বাড়ী গলাচিপা যাওয়ার কথা বলে নিরুদ্দেশ হয়ে যান। ওই দিন স্বামী দুলাল কাজ থেকে বাড়ী ফিরে সন্ধ্যা ৭টার দিকে তার স্ত্রীর ব্যবহৃত মুঠোফোনে কল দিয়ে জানার চেষ্টা করেন সে তার বাপের বাড়ীতে ঠিকঠাকভাবে পৌছাইছে কিনা? স্ত্রীর ব্যবহৃত মুঠোফোন বন্ধ পেয়ে দুলাল তার শ্বশুর শানু গাজীর মুঠোফোনে কল দিয়ে জানতে পারে তার স্ত্রী শারমিন আক্তার সেখানে যায়নি। এরপর বাসার আলমিরা খুলে দেখেন তার স্ত্রী শারমিন আক্তার দুলালের জমানো নগদ ১০ হাজার টাকা, ১ ভড়ি স্বর্ণের জিনিষ ও স্ত্রী এবং শিশু পুত্রের ব্যবহৃত সকল কাপড় চোপড় সাথে নিয়ে গেছে। ওই দিন থেকে স্বামী দুলাল সকল আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে স্ত্রী ও শিশু পুত্রকে খুঁজতে থাকেন। না পেয়ে ২৫ নভেম্বর ফতুল্লা থানায় স্ত্রী ও শিশু পুত্রকে ফিরে পেতে একটি সাধারণ ডায়েরী করেন।

ওই বিষয়ে স্বামী দুলাল মিয়া বলেন, আমার স্ত্রী (শারমিন আক্তার) বাপের বাড়ীতে যাওয়ার কথা বলে আমার একমাত্র শিশু পুত্রকে সাথে নিয়ে বাসা থেকে বের হয়ে অদ্যবদি আর ফিরে আসেনি। যাওয়ার সময় আমার ঘরের আলমিরার মধ্যে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড় চোপড় নিয়ে গেছে। তিনি আরো বলেন, আমার স্ত্রী একমাত্র সন্তানকে নিয়ে কোথায় আছে, না কেহ তাকে ফুঁসলিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে, না কারো সাথে গোপনে সম্পর্ক করে তার হাত ধরে চলে গিয়েছে, তা আমি জানিনা। আমি আমার স্ত্রী ও সন্তানকে অনেক ভালোবাসি। আমার স্ত্রী ও শিশু পুত্রের সন্ধান জানতে এবং তাদের ফিরে পেতে আইনশৃংঙ্খলা বাহিনীর সাহায্য কামনা করছি।

দুলালের শ্বাশুরী খাদিজা বেগম বলেন, মোর মাইয়া স্বামীর বাসায়গোনে মোগো বাড়তে বেড়াইতে আওয়ার কতা কইয়্যা আর আয় নাই। না কইয়া কুইম্মে বোলে গেছে। এ্যাহোনো পাই নাই। এ্যাহন মোরা হগুলডি মিল্যা বিচ্ছাইতেছি।
ফতুল্লা থানার সাব ইন্সেপেক্টর মোঃ কামাল হোসেন মুঠোফোনে বলেন, ওই ঘটনায় স্বামী দুলাল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। তদন্ত চলমান আছে। নিখোঁজ স্ত্রী ও শিশু পুত্রকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD