সোনারগাঁ উপজেলা রোডে দীর্ঘ যানজটে ভোগান্তিতে এলাকাবাসী

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সোনারগাঁবাসীর চলাচলের প্রধান সড়ক মোগরাপাড়া চৌরাস্তা-উদ্ধবগঞ্জ সড়ক। এ সড়কে দিন দিন ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ভারী যানবাহনের চলাচল বৃদ্ধির ফলে এ বেড়েছে যানজট। মাঝে মধ্যে যানজট এতোই ভয়াবহ আকার ধারণ করে যে, মোগরাপাড়া চৌরাস্তা থেকে উদ্ধবগঞ্জ পর্যন্ত ১০ মিনিটের পথ পাড়ি দিতে ৪০ মিনিট লেগে যায়। বৃহস্পতিবার (০৮ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে এমনই দৃশ্য চোখে পড়ে।

মোগরাপাড়া চৌরাস্তা-উদ্ধবগঞ্জ সড়কের পাশেই সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন, সোনারগাঁ থানা, সাব-রেজিস্টার অফিস, এনজিও প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, হাসপাতাল, খাদ্যগুদাম, মার্কেট-বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অবস্থিত। ফলে এসব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ যানজটের কারণে ভোগান্তিতে পড়েন। এছাড়া সোনারগাঁ জাদুঘর ও পানাম নগরে ঘুরতে আসা অধিকাংশ পর্যটকই এ সড়কটি ব্যবহার করে থাকেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ও বারদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব শিল্প প্রতিষ্ঠানের পণ্যবাহী শতশত ভারী যানবাহন প্রতিনিয়ত উদ্ধবগঞ্জ-মোগরাপাড়া চৌরাস্তা সড়ক দিয়ে চলাচল করে। এর ফলে যানজট আরও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই লেনের এ সড়কটিতে বিভিন্ন শিল্পকারখানার ভারী যানবাহন চলাচলের ফলে অনেক জায়গায় ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া যেখানে সেখানে গাড়ি পার্কিং, রাস্তার পাশে মালামাল লোড-আনলোডিং করার ফলে এ রোডে সবসময় যানজটের সৃষ্টি হচ্ছে।

আমান নামের সোনারগাঁয়ের এক স্থানীয় বাসিন্দা জানান, কোনো রোগীকে জরুরি ভিত্তিতে ঢাকার কোনো হাসপাতালে নিতে হলে এ রোডটি ব্যবহার করতে হয়। কিন্তু যানজটের ফলে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় অনেক রোগীই মারা যায়। এছাড়া যানজটের ফলে জরুরি অনেক কাজে সময় মতো পৌঁছানো সম্ভব হয় না ।
আযাদ মিয়া নামের এক ব্যবসায়ী জানান, যানজটের ফলে আমাদের মালামাল বিভিন্ন জায়গায় আনা নেওয়া করতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। এ সড়কে যানজট এখন নিত্যদিনের ঘটনা। যানজট নিরসনে দ্রুত রাস্তা প্রশস্তকরণ ও যানবাহন সীমিত করাসহ কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করি।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. শাহানা ফেরদৌস জানান, মোগরাপাড়া চৌরাস্তা-উদ্ধবগঞ্জ সড়কটি প্রশস্তকরণের জন্য আমরা একটি প্রজেক্ট হাতে নিয়েছি। খুব শিগগিরই এই প্রজেক্টের কাজ শুরু হবে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, আমরা নিজেরাও এটার ভুক্তভোগী। আমরা এরই মধ্যে এটি নিয়ে কাজ করছি। আশা করছি খুব শিগগিরই যানজট সমস্যাটির সমাধান হবে।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁ উপজেলা রোডে দীর্ঘ যানজটে ভোগান্তিতে এলাকাবাসী

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সোনারগাঁবাসীর চলাচলের প্রধান সড়ক মোগরাপাড়া চৌরাস্তা-উদ্ধবগঞ্জ সড়ক। এ সড়কে দিন দিন ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ভারী যানবাহনের চলাচল বৃদ্ধির ফলে এ বেড়েছে যানজট। মাঝে মধ্যে যানজট এতোই ভয়াবহ আকার ধারণ করে যে, মোগরাপাড়া চৌরাস্তা থেকে উদ্ধবগঞ্জ পর্যন্ত ১০ মিনিটের পথ পাড়ি দিতে ৪০ মিনিট লেগে যায়। বৃহস্পতিবার (০৮ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে এমনই দৃশ্য চোখে পড়ে।

মোগরাপাড়া চৌরাস্তা-উদ্ধবগঞ্জ সড়কের পাশেই সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন, সোনারগাঁ থানা, সাব-রেজিস্টার অফিস, এনজিও প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, হাসপাতাল, খাদ্যগুদাম, মার্কেট-বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অবস্থিত। ফলে এসব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ যানজটের কারণে ভোগান্তিতে পড়েন। এছাড়া সোনারগাঁ জাদুঘর ও পানাম নগরে ঘুরতে আসা অধিকাংশ পর্যটকই এ সড়কটি ব্যবহার করে থাকেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ও বারদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব শিল্প প্রতিষ্ঠানের পণ্যবাহী শতশত ভারী যানবাহন প্রতিনিয়ত উদ্ধবগঞ্জ-মোগরাপাড়া চৌরাস্তা সড়ক দিয়ে চলাচল করে। এর ফলে যানজট আরও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই লেনের এ সড়কটিতে বিভিন্ন শিল্পকারখানার ভারী যানবাহন চলাচলের ফলে অনেক জায়গায় ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া যেখানে সেখানে গাড়ি পার্কিং, রাস্তার পাশে মালামাল লোড-আনলোডিং করার ফলে এ রোডে সবসময় যানজটের সৃষ্টি হচ্ছে।

আমান নামের সোনারগাঁয়ের এক স্থানীয় বাসিন্দা জানান, কোনো রোগীকে জরুরি ভিত্তিতে ঢাকার কোনো হাসপাতালে নিতে হলে এ রোডটি ব্যবহার করতে হয়। কিন্তু যানজটের ফলে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় অনেক রোগীই মারা যায়। এছাড়া যানজটের ফলে জরুরি অনেক কাজে সময় মতো পৌঁছানো সম্ভব হয় না ।
আযাদ মিয়া নামের এক ব্যবসায়ী জানান, যানজটের ফলে আমাদের মালামাল বিভিন্ন জায়গায় আনা নেওয়া করতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। এ সড়কে যানজট এখন নিত্যদিনের ঘটনা। যানজট নিরসনে দ্রুত রাস্তা প্রশস্তকরণ ও যানবাহন সীমিত করাসহ কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করি।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. শাহানা ফেরদৌস জানান, মোগরাপাড়া চৌরাস্তা-উদ্ধবগঞ্জ সড়কটি প্রশস্তকরণের জন্য আমরা একটি প্রজেক্ট হাতে নিয়েছি। খুব শিগগিরই এই প্রজেক্টের কাজ শুরু হবে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, আমরা নিজেরাও এটার ভুক্তভোগী। আমরা এরই মধ্যে এটি নিয়ে কাজ করছি। আশা করছি খুব শিগগিরই যানজট সমস্যাটির সমাধান হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD