ফতুল্লায় ব্যবসায়ীকে বেধরক লাঠিচার্জ, ডিবি পুলিশকে এক ঘন্টা অবরুদ্ধ

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব পরিকল্পিত ভাবে মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ীকে বেধরক লাঠিচার্জ করে গুরুতর আহত করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির একটি টিম । এঘটনায় এলাকাবাসীর তোপের মুখে পড়ে সেই গো‌য়েন্দা পু‌লিশ ডি‌বির টিম‌টি। এসময় স্থানীয় লোকজন ডিবি পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। এরপর লাঠিচার্জে আহত ব্যবসায়ীকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে ব্যবসায়ীর পরিবারের কাছে ক্ষমা চেয়ে অবরুদ্ধ ডিবি পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যায়।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার মুসলিমনগর এতিমখানার সামনে এঘটনা ঘটে।
এদিকে ব্যবসায়ী মহিউদ্দিনকে মারধরের ঘটনায়
ডিবি পুলিশের এসআই হাসান জামিল সহ তার সঙ্গীয় ফোর্সদের এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। পরে স্থানীয় থানার অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।

আহত মহিউদ্দিন ফতুল্লার মুসলিমনগর এতিমখানা এলাকার মৃত. হাজী ওয়াজ উদ্দিন মাদবরের ছেলে।
আহত মহিউদ্দিন জানান, মসজিদ থেকে নামাজ পড়ে বের হতেই একজন লোক লাঠি নিয়ে এসে বেধরক পিটাতে থাকে আমাকে। হাতে পায়ে পিঠে লাঠি দিয়ে পিটাচ্ছে। তার কিছুক্ষণ পর আরো কয়েকজন এসে আমাকে কুকুরের মত পেটায়।

এসময় আমার অপরাধ সম্পর্কে জানতে চাইলে বাম কানে চর দেয়। তখন স্থানীয় লোকজন এগিয়ে আসলে মারধর করা ব্যক্তিদের নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এসময় ওই ব্যক্তির কাছে মারধরের বিষয়ে স্থানীয় লোকজন জানতে চাইলে কোন উত্তর দিতে পারেনি। তখন স্থানীয় লোকজন ডিবি পরিচয়দানকারী ওই ব্যক্তিসহ ৭জনকে অবরুদ্ধ করে রাখেন।

স্থানীয় লোকজন জানান, পুলিশ এভাবে একজন ব্যক্তিকে পিটাতে পারেনা। লাঠি দিয়ে মারতে মারতে মাটিতে ফেলে দেয়। এরপরও লাঠিচার্জ থামাচ্ছেনা। তখন আশপাশের সকলে গিয়ে ডিবি পুলিশের সকলকে গাড়িসহ অবরুদ্ধ করেন। এরপর থানা পুলিশ আসলে ডিবির সকলকে তাদের কাছে বুজিয়ে দেয়া হয়।

এবিষয়ে ডিবি পুলিশের এসআই হাসান জামিলের সঙ্গে তার মুঠোফোনে একাধীকবার যোগাযোগ করে পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মাসুদ রানা জানান, একজন ব্যক্তিকে কি কারনে ডিবির এসআই হাসান জামিল লাঠিচার্জ করেছে বিষয়টি জানা নেই। তবে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের শান্ত করে এসআই হাসান জামিল ও তার সঙ্গীয় ফোর্সদের উদ্ধার করেছি। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২১ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় ব্যবসায়ীকে বেধরক লাঠিচার্জ, ডিবি পুলিশকে এক ঘন্টা অবরুদ্ধ

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব পরিকল্পিত ভাবে মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ীকে বেধরক লাঠিচার্জ করে গুরুতর আহত করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির একটি টিম । এঘটনায় এলাকাবাসীর তোপের মুখে পড়ে সেই গো‌য়েন্দা পু‌লিশ ডি‌বির টিম‌টি। এসময় স্থানীয় লোকজন ডিবি পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। এরপর লাঠিচার্জে আহত ব্যবসায়ীকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে ব্যবসায়ীর পরিবারের কাছে ক্ষমা চেয়ে অবরুদ্ধ ডিবি পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যায়।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার মুসলিমনগর এতিমখানার সামনে এঘটনা ঘটে।
এদিকে ব্যবসায়ী মহিউদ্দিনকে মারধরের ঘটনায়
ডিবি পুলিশের এসআই হাসান জামিল সহ তার সঙ্গীয় ফোর্সদের এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। পরে স্থানীয় থানার অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।

আহত মহিউদ্দিন ফতুল্লার মুসলিমনগর এতিমখানা এলাকার মৃত. হাজী ওয়াজ উদ্দিন মাদবরের ছেলে।
আহত মহিউদ্দিন জানান, মসজিদ থেকে নামাজ পড়ে বের হতেই একজন লোক লাঠি নিয়ে এসে বেধরক পিটাতে থাকে আমাকে। হাতে পায়ে পিঠে লাঠি দিয়ে পিটাচ্ছে। তার কিছুক্ষণ পর আরো কয়েকজন এসে আমাকে কুকুরের মত পেটায়।

এসময় আমার অপরাধ সম্পর্কে জানতে চাইলে বাম কানে চর দেয়। তখন স্থানীয় লোকজন এগিয়ে আসলে মারধর করা ব্যক্তিদের নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এসময় ওই ব্যক্তির কাছে মারধরের বিষয়ে স্থানীয় লোকজন জানতে চাইলে কোন উত্তর দিতে পারেনি। তখন স্থানীয় লোকজন ডিবি পরিচয়দানকারী ওই ব্যক্তিসহ ৭জনকে অবরুদ্ধ করে রাখেন।

স্থানীয় লোকজন জানান, পুলিশ এভাবে একজন ব্যক্তিকে পিটাতে পারেনা। লাঠি দিয়ে মারতে মারতে মাটিতে ফেলে দেয়। এরপরও লাঠিচার্জ থামাচ্ছেনা। তখন আশপাশের সকলে গিয়ে ডিবি পুলিশের সকলকে গাড়িসহ অবরুদ্ধ করেন। এরপর থানা পুলিশ আসলে ডিবির সকলকে তাদের কাছে বুজিয়ে দেয়া হয়।

এবিষয়ে ডিবি পুলিশের এসআই হাসান জামিলের সঙ্গে তার মুঠোফোনে একাধীকবার যোগাযোগ করে পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মাসুদ রানা জানান, একজন ব্যক্তিকে কি কারনে ডিবির এসআই হাসান জামিল লাঠিচার্জ করেছে বিষয়টি জানা নেই। তবে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের শান্ত করে এসআই হাসান জামিল ও তার সঙ্গীয় ফোর্সদের উদ্ধার করেছি। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD